শীর্ষ নিউজ

রাজশাহীতে কাউন্সিলরপ্রার্থীসহ ছুরিকাহত তিন, উত্তেজনা

রাজশাহীতে কাউন্সিলরপ্রার্থীসহ ছুরিকাহত তিন, উত্তেজনা

প্রতিবেদক,রাজশাহী: রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) নির্বাচনকে কেন্দ্র করে বিতর্কিত সেই সুমন বাহিনীর হামলায় ১৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলরপ্রার্থীসহ তিনজন ছুরিকাহত হয়েছেন। এসময় দুই কাউন্সিল প্রার্থী আশরাফ বাবু ও সুমনের সমর্থকদের মাঝে সংঘর্ষের ঘটনাও ঘটেছে। তৌহিদুল হক সুমন ওই ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর ও মহানগর যুবলীগের বহিস্কৃত সাংগঠনিক সম্পাদক। অপরদিকে আশরাফ বাবু মহানগর যুবলীগের সাংগঠনিক সম্পাদক। শনিবার সন্ধ্যা সাটার দিকে নগরীর ১৯ নম্বর ওয়ার্ডের শিরোইল কলোনী এক নম্বর গেট এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। দুই কাউন্সিলরপ্রার্থীই মহানগর যুবলীগের রাজনীতির সঙ্গে জড়িত। ছুরিকাহাত তিনজন হলেন, কাউন্সিলরপ্রার্থী ও মহানগর যুবলীগের সাংগঠনিক সম্পাদক আশরাফ বাবু (৪৭), তাঁর সমর্থক রেজাউল করিম:
আরও পড়ুন
যাদৈয়া ইসলামিয়া মাদ্রাসায় ছাত্রলীগের সভাপতি মান্নান,সম্পাদক জিহাদ

যাদৈয়া ইসলামিয়া মাদ্রাসায় ছাত্রলীগের সভাপতি মান্নান,সম্পাদক জিহাদ

তারেক মাহমুদ, লক্ষ্মীপুর: লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগন্জ থানার যাদৈয়া ইসলামিয়া ফাজিল(ডিগ্রি) মাদ্রাসায় আগামী ০১ বছরের জন্য বাংলাদেশ ছাত্রলীগের আংশিক কমিটি গঠন করা হয়েছে। জানা যায়, এ মাদ্রাসায় ছাত্রলীগের প্রথম কমিটি এটি। এতে আবদুল মান্নান ভুইঁয়া কে সভাপতি এবং আরমান হোসেন জিহাদ কে সাধারণ সম্পাদক ঘোষণা করা। এছাড়াও সহ-সভাপতি হিসেবে জাহিদুল ইসলাম রিপাত,জিহাদ হোসেন জিহাদ, মো: শাকিব এবং যুগ্ম সাধদরন সম্পাদক হিসেবে মো: আশিক, রেজাউল করিম ও সাংগঠনিক সম্পাদক হিসেবে আমজাদ হোসেন ফাহাদের নাম ঘোষণা করা হয়৷ ৩ জুন(শনিবার) রাত প্রায় ১১ টায় জেলা সভাপতি সাইফুল ইসলাম রকি এবং সাধারণ সম্পাদক মোঃ শাহাদাত হোসেন ভুঁইয়ার অনুমোদিত প্যাডে এ কমিটি ঘোষণা করা:
আরও পড়ুন
সম্মান ও সম্পদ বৃদ্ধির ৫ আমল

সম্মান ও সম্পদ বৃদ্ধির ৫ আমল

তাওবা-ইস্তেগফার হজরত ইবনে আব্বাস (রা.) বর্ণনা করেন, যারা বেশি বেশি তাওবা-ইস্তেগফার করে; তাদের সামনে যত সংকটই (অভাব) থাকুক না কেন, মহান আল্লাহতায়ালা তা সমাধান করে দেন।’ (মুসতাদরেকে হাকেম)। ইস্তেগফার-উচ্চারণ : ‘আস্তাগফিরুল্লা হাল্লাজি লা ইলাহা ইল্লা হুওয়াল হাইয়্যুল কইয়্যুমু ওয়া আতুবু ইলায়হি।’ অর্থ : ‘আমি ওই আল্লাহর কাছে ক্ষমা চাই, যিনি ছাড়া প্রকৃতপক্ষে কোনো মাবুদ নেই, তিনি চিরঞ্জীব, চিরস্থায়ী এবং তার কাছেই (তাওবা করে) ফিরে আসি।’ আল্লাহর জন্য দান করা আল্লাহ বলেন, ‘বলুন, নিশ্চয়ই আমার রব তাঁর বান্দার মধ্যে যার জন্য ইচ্ছা রিজিক প্রশস্ত করেন এবং সংকুচিত করেন। আর তোমরা যা কিছু আল্লাহর জন্য ব্যয় কর তিনি তার বিনিময় দেবেন এবং:
আরও পড়ুন
ফখরুল দিবাস্বপ্ন দেখছেন: কাদের

ফখরুল দিবাস্বপ্ন দেখছেন: কাদের

বিএনপির রাজনীতির সমালোচনা করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিদেশিদের কাছে রোজ রোজ নালিশ করা ছাড়া তাদের আর কোনো কাজ নেই। ক্ষমতার ময়ূর সিংহাসন ফিরে পেতে মির্জা ফখরুল দিবাস্বপ্ন দেখা শুরু করছেন। কিন্তু তাতে কোনো লাভ হবে না। তিনি আজ রোববার দুপুরে নওগাঁয় আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক প্রয়াত আব্দুল জলিলের স্মরণসভায় এ কথা বলেন। কাদের বলেন, শেখ হাসিনা বিদেশে যান আনন্দ করার জন্য না। প্রমোদ ভ্রমণের জন্য নয়। শেখ হাসিনা সম্প্রতি বিশ্বব্যাংকের অনুষ্ঠানে যোগ দিতে ওয়াশিংটনে গিয়েছিলেন। তিনি নালিশ করতে যান নাই। অথচ তার সফর নিয়ে ফখরুলের মুখে বাধে না, যা ইচ্ছে তাই বলেন। মিথ্যাচার তাদের একমাত্র:
আরও পড়ুন
তীব্র তাপদাহ : প্রাথমিক বিদ্যালয়ে পাঠদান বন্ধ ঘোষণা

তীব্র তাপদাহ : প্রাথমিক বিদ্যালয়ে পাঠদান বন্ধ ঘোষণা

দেশজুড়ে চলা তীব্র তাপদাহের কারণে প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণি কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে সরকার। আগামীকাল ৫ জুন থেকে ৮ জুন পর্যন্ত শ্রেণি কার্যক্রম বন্ধ থাকবে। আজ রোববার (৪ জুন) দুপুরে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানিয়েছে। মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মাহবুবুর রহমান তুহিন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশব্যাপী বিদ্যমান তীব্র তাপদাহের কারণে কোমলমতি ছাত্র-ছাত্রীদের স্বাস্থ্য সুরক্ষা বিবেচনা করে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্ত মোতাবেক দেশের সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণি কার্যক্রম আগামী ৫ জুন সোমবার থেকে ৮ জুন বৃহস্পতিবার পর্যন্ত বন্ধ থাকবে। গত কয়েক দিন ধরে রাজধানীসহ সারাদেশের উপর দিয়ে বয়ে যাচ্ছে তীব্র থেকে মৃদু তাপপ্রবাহ।:
আরও পড়ুন
বিএনপির সঙ্গে বৈঠক জাপানের রাষ্ট্রদূতের

বিএনপির সঙ্গে বৈঠক জাপানের রাষ্ট্রদূতের

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বৈঠক করছেন বাংলাদেশে নিযুক্ত জাপানি রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরি। আজ রোববার গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সকাল ১০টার পর এ বৈঠক শুরু হয়। বৈঠকে আরও উপস্থিত রয়েছেন- দলটির সাংগঠনিক সম্পাদক ও আন্তর্জাতিক সম্পর্কবিষয়ক কমিটির চেয়ারম্যান আমীর খসরু মাহমুদ চৌধুরী এবং আন্তর্জাতিক সম্পর্কবিষয়ক কমিটির সদস্য শামা ওবায়েদ। এ ছাড়াও জাপান দূতাবাসের প্রথম রাজনৈতিক সচিব মিস ইগাই বৈঠকে উপস্থিত রয়েছেন।
আরও পড়ুন
রাশিয়ার বিরুদ্ধে পাল্টা হামলা নিয়ে যা বললেন জেলেনস্কি

রাশিয়ার বিরুদ্ধে পাল্টা হামলা নিয়ে যা বললেন জেলেনস্কি

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বেশ কিছু দিন আগে থেকেই রাশিয়ার বিরুদ্ধে পাল্টা হামলা চালানোর কথা বলে আসছেন। কিন্তু আজ পর্যন্ত সে ধরনের কোনো ‘চমক’ দেখাতে পারেনি যুদ্ধবিধ্বস্ত দেশটি। বিষয়টি নিয়ে আবারও কথা বলছেন ইউক্রেনের প্রেসিডেন্ট। তিনি বলেছেন, তার দেশের সামরিক বাহিনী রাশিয়ার বিরুদ্ধে দীর্ঘ প্রতীক্ষিত পাল্টা অভিযান শুরু করতে প্রস্তুত। কিন্তু তার আশঙ্কা হচ্ছে, রাশিয়া যেহেতু বিমান শক্তিতে বেশি শক্তিশালী সেহেতু তাদের ব্যাপক হতাহতের ঘটনা ঘটত পারে। বার্তা সংস্থা জানিয়েছে, শনিবার প্রকাশিত এক সাক্ষাৎকারে যুদ্ধরত দেশটির এ নেতা এমন আশঙ্কার কথা জানিয়েছেন। জেলেনস্কি বলেন, রাশিয়া আমাদের যেসব ভূখণ্ড দখল করেছে, তা পুনরুদ্ধার করার ক্ষেত্রে আমরা যে সফল হব, সেটা আমি:
আরও পড়ুন
আরও ৩দিন তাপদাহে পুড়বে দেশে

আরও ৩দিন তাপদাহে পুড়বে দেশে

ঢাকাসহ সারাদেশের উপর দিয়ে বয়ে যাওয়া তীব্র থেকে মৃদু তাপপ্রবাহ আগামী তিন দিনও অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। তবে এই সময়ে দেশের বেশকিছু অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলেও জানিয়েছে সংস্থাটি। আজ রোববার (৪ জুন) সকালে আবহাওয়া অধিদফতরের ২৪ ঘণ্টার পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, রাজশাহী, দিনাজপুর, নীলফামারী, যশোর ও চুয়াডাঙ্গা জেলাসমূহের উপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। পাশাপাশি ঢাকা ও বরিশাল বিভাগসহ রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগের অবশিষ্টাংশ এবং ময়মনসিংহ, মৌলভীবাজার, চাঁদপুর, নোয়াখালী ও ফেনী জেলাসমূহের উপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। আবহাওয়াবিদ ডক্টর মুহাম্মদ আবুল কালাম:
আরও পড়ুন
রাজের সঙ্গে বিচ্ছেদ তো হয়েই গেছে : পরীমণি

রাজের সঙ্গে বিচ্ছেদ তো হয়েই গেছে : পরীমণি

একে অপরকে ভালোবেসে বিয়ে করেছিলেন পরীমণি ও রাজ। মৃত্যুর আগ পর্যন্ত একসঙ্গে থাকার শপথও নিয়েছিলেন তারা। কিন্তু সেটা সম্ভবত আর হচ্ছে না। তাদের সেই ভালোবাসা বিষাদে রূপ নিয়েছে। হাঁটছেন বিচ্ছেদের পথে। পরীমণি জানান, গেল মে মাসের ২০ তারিখ পরীমণির বাসা থেকে নিজের জিনিসপত্র নিয়ে বেরিয়ে গেছেন রাজ। এরপর তার সঙ্গে আর কোনো যোগাযোগ রাখেননি তিনি। তারপর গত ২৯ মে মধ্যরাতে রাজের ফেসবুক থেকে তিশা, তুষি ও সুনেরাহর সঙ্গে তার আপত্তিকর ছবি-ভিডিও ফাঁস হয়। এই ঘটনার পর পরীমণিকে সন্দেহ করেন রাজ। সেইসঙ্গে তার সঙ্গে সংসার করতে রাজি নন এ নায়ক। বাসা থেকে বের হওয়া প্রসঙ্গে রাজ দেশের একটি গণমাধ্যমকে জানান, ‘আমি:
আরও পড়ুন
বেগমগঞ্জ এলজিইডির মান নিয়ন্ত্রণে ল্যাবরেটরি উদ্বোধন

বেগমগঞ্জ এলজিইডির মান নিয়ন্ত্রণে ল্যাবরেটরি উদ্বোধন

মোঃ বদিউজ্জামান (তুহিন), নোয়াখালীপ্রতিনিধিঃ নোয়াখালীর বেগমগঞ্জে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের মান নিয়ন্ত্রণ ল্যাবরেটরি উদ্বোধন করা হয়েছে। স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম ভার্সুয়ালী যুক্ত থেকে এ ল্যাবরেটরি উদ্বোধন করেন। এ সময় উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নুর হোসেন মাসুদ, উপজেলা প্রকৌশলী মো: হাফিজুল হক, ল্যাব ইনচার্জ উপসহকারী প্রকৌশলী আলা উদ্দিন, সার্ভেয়ার ফয়সাল আহমেদ সহ অনেকে উপস্থিত ছিলেন।
আরও পড়ুন
কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.