জাবির ভর্তি পরীক্ষায় প্রতি আসনের জন্য লড়বেন ১৩৬ জন
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ২০২২-২৩ শিক্ষাবর্ষ ভর্তি পরীক্ষায় এক হাজার ৮৪৪টি আসনের বিপরীতে ২ লাখ ৪৯ হাজার ৮৫৭টি আবেদন জমা পড়েছে। সে হিসাবে এ বছর প্রতি আসনের বিপরীতে লড়বে প্রায় ১৩৬ জন শিক্ষার্থী। রোববার (৪ জুন) বিশ্ববিদ্যালয়ের শিক্ষা শাখা সূত্রে এ তথ্য জানা গেছে। জানা যায়, ‘এ’ ইউনিটে (গাণিতিক ও পদার্থ বিষয়ক অনুষদ এবং ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজি) ৪৪৬টি আসনের বিপরীতে ৬১ হাজার ৮৬৪ জন ও ‘বি’ ইউনিটে (সমাজবিজ্ঞান অনুষদ ও আইন অনুষদ) ৩৮৬টি আসনের বিপরীতে ৪১ হাজার ৪৬৯ জন আবেদন করেছেন। ‘সি’ ইউনিটে (কলা ও মানবিক অনুষদ এবং বঙ্গবন্ধু তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউট) ৩৮৮টি আসনের বিপরীতে ৪১ হাজার ৪৫৫:
