শীর্ষ নিউজ

তজুমদ্দিন থানার আয়োজনে কেপিআইতে অগ্নিনির্বাপন মহরা অনুষ্ঠিত

তজুমদ্দিন থানার আয়োজনে কেপিআইতে অগ্নিনির্বাপন মহরা অনুষ্ঠিত

রুবেল চক্রবর্তী: ভোলার তজুমদ্দিনে পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলামের দিকনির্দেশনায় আজ (১১ মে) তজুমদ্দিন থানার অফিসার ইনচার্জ মোঃ মাকসুদুর রহমান মুরাদের উদ্যোগে তজুমদ্দিনে কেপিআই (Key Point Installation) বিদ্যুৎ উপকেন্দ্রে অগ্নিকাণ্ড ও অগ্নিকাণ্ড সৃষ্ট দুর্ঘটনা হতে রাষ্ট্রীয় সম্পদ রক্ষা এবং অগ্নিনির্বাপন সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে তজুমদ্দিন ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স স্টেশন থেকে আগত একদল দক্ষ প্রশিক্ষিত কর্মীর সহযোগিতায় অগ্নিনির্বাপণ মহড়া অনুষ্ঠিত হয়। এসময় ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণের কৌশল কোথাও আগুন লাগলে অগ্নি নির্বাপক যন্ত্র ব্যবহার এবং কৌশল অবলম্বন করে আগুন নিভানোর বিভিন্ন কৌশল প্রদর্শন করা হয়। উক্ত মহড়ায় উপস্থিত ছিলেন তজুমদ্দিন পল্লী বিদ্যুৎ সমিতির সাব জোনাল অফিসের এজিএম মে.:
আরও পড়ুন
ইবি শিক্ষককে মারধরের ঘটনায় তদন্ত কমিটি

ইবি শিক্ষককে মারধরের ঘটনায় তদন্ত কমিটি

ইবি সংবাদদাতা: ব্যাংক কর্মকর্তা কর্তৃক ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষক সমিতির সাবেক সাধারণ সম্পাদক ও আল-হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমানকে মারধরের ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে অগ্রণী ব্যাংক কর্তৃপক্ষ। শুক্রবার (০৯ জুন) অগ্রণী ব্যাংক কুষ্টিয়া অঞ্চলের প্রধান শেখ বিন মোহাম্মদকে প্রধান করে তিন সদস্য বিশিষ্ট এ কমিটি গঠন করা হয়। কমিটির অন্য সদস্যরা হলেন- অগ্রণী ব্যাংক কুষ্টিয়া আঞ্চলিক কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক এনামুল হক ও খুলনা সার্কেল অফিসের এসটিও আব্দুল হালিম। তদন্ত কমিটির সদস্য এনামুল হক বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, ‘ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মৌখিক নির্দেশের মাধ্যমে ঘটনা তদন্তে তিন সদস্যের কমিটি করে দিয়েছেন। দ্রুত সময়ের মধ্যে ঘটনা:
আরও পড়ুন
নোয়াখালী সদর উপজেলায় ৩ দিন ব্যাপী কৃষি মেলার উদ্বোধন

নোয়াখালী সদর উপজেলায় ৩ দিন ব্যাপী কৃষি মেলার উদ্বোধন

মোঃ বদিউজ্জামান, নোয়াখালী প্রতিনিধিঃ নোয়াখালী, ফেনী,লক্ষ্মীপুর, চট্টগ্রাম ও চাঁদপুর কৃষি উন্নয়ন প্রকল্পর আওতায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে নোয়াখালী সদর উপজেলা পরিষদ চত্বরে ১১ জুন থেকে ১৩ জুন ৩ দিন ব্যাপী বর্ণাঢ্য র্্যালীর মধ্য দিয়ে শুভ উদ্বোধন করা হয়েছে। মেলার মূল প্রবন্ধ উপস্থাপক ছিলেন সদর উপজেলা কৃষি অফিসার কৃষিবি দ মোঃ মোশরেফুল হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ নুর আলম সিদ্দিকী( রাজু), উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নিলুফার মমিন,অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সদর উপজেলা নির্বাহী অফিসার নিজাম উদ্দিন আহমেদ।
আরও পড়ুন
রামগঞ্জে সভাপতির পদ থেকে অব্যাহতি নিলেন কৃষকলীগ নেতা

রামগঞ্জে সভাপতির পদ থেকে অব্যাহতি নিলেন কৃষকলীগ নেতা

আবু তাহের,রামগঞ্জ প্রতিনিধিঃ লক্ষ্মীপুরের রামগঞ্জে মজিব উল্যা পাটোয়ারীকে উপজেলা কৃষকলীগের সম্মেলন প্রস্তুত কমিটির সদস্য সচিব করায় ইছাপুর ইউনিয়ন কৃষকলীগের সভাপতি পদ থেকে অব্যাহতি নিলেন রুহুল আমিন নামের এক কৃষকলীগ নেতা। ১১জুন (রবিবার) দুপুরে ইছাপুর ইউনিয়ন কৃষকলীগের সভাপতি রুহুল আমিন রামগঞ্জ উপজেলা কার্যালয়ে উপস্থিত হয়ে লিখিতভাবে ওই অব্যাহতির ঘোষনা দেন। গত ২৮মে লক্ষ্মীপুর জেলা কৃষকলীগের নেতৃবৃন্দ ১নং কাঞ্চনপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নাছির উদ্দিন খাঁন ও সদস্য সচিব মোঃ মজিব উল্যা পাটোয়ারীকে সদস্য সচিব করে ১৬সদস্য বিশিষ্ট উপজেলা কৃষকলীগের সম্মেলন প্রস্তুত কমিটি ঘোষনা করা হয়। ওই কমিটিতে মজিবকে সদস্য সচিব ঘোষনার পর থেকে উপজেলাব্যাপী তৃনমূল কৃষকলীগের নেতাকর্মীদের চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। এরই:
আরও পড়ুন
এশিয়ান পেইন্টস এর ‘বিউটিফুল হোমস’ ক্যাম্পেইনের বিজয়ীদের নাম ঘোষণা

এশিয়ান পেইন্টস এর ‘বিউটিফুল হোমস’ ক্যাম্পেইনের বিজয়ীদের নাম ঘোষণা

এশিয়ার দ্বিতীয় বৃহত্তম পেইন্ট ম্যানুফেকচারার এশিয়ান পেইন্টস প্রতিষ্ঠানটির আয়োজিত গৃহসজ্জা (হোম ডেকর) বিষয়ক প্রতিযোগিতা ‘বিউটিফুল হোমস ২০২৩’ এর বিজয়ীদের নাম ঘোষণা করেছে। নান্দনিক গৃহসজ্জাকে আরো অনুপ্রাণিত করতে বাংলাদেশজুড়ে গ্রাহকদের এই ক্যাম্পেইন এ আমন্ত্রণ করা হয়েছিল। রাজধানী ঢাকায় আজ এক বর্ণিল আয়োজনে বৈশ্বিক আইকন ও বাংলাদেশ টি২০ ক্রিকেট স্কোয়াডের দলনেতা এবং এশিয়ান পেইন্টস এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর সাকিব আল হাসান বিজয়ীদের কাছে পুরস্কার হস্তান্তর করেন। জমকালো এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- এশিয়ান পেইন্টস বাংলাদেশ লিমিটেড এর ম্যানেজমেন্ট টিম এর কান্ট্রি হেড বুধাদিত্য মুখার্জিসহ প্রসিদ্ধ স্থপতি, ইন্টেরিয়র ডিজাইনার এবং ‘বিউটিফুল হোম কনটেস্ট’ এর বিজয়ীরা। এছাড়া অনুষ্ঠানে আরো যোগদান করেন- ডিলার, সেইফ ইজি পেইন্টিং সার্ভিস:
আরও পড়ুন
ইবিতে দুই দিনব্যাপী সামার সিম্পোজিয়াম সম্পন্ন

ইবিতে দুই দিনব্যাপী সামার সিম্পোজিয়াম সম্পন্ন

ইবি সংবাদদাতা: ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) দুই দিনব্যাপী সামার সিম্পোজিয়াম সম্পন্ন হয়েছে। আই-ইইই কম্পিউটার সোসাইটি বাংলাদেশ চ্যাপ্টার ও ইবির ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি বিভাগের যৌথ আয়োজনে এটি অনুষ্ঠিত হয়। শনিবার (১০ জুন) রাত ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে গবেষণায় অংশগ্রহণকারীদের পুরুস্কার বিতরণী অনুষ্ঠানের মাধ্যমে এটি শেষ হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মাহবুবুর রহমান এবং বিশেষ অতিথি ছিলেন ব্রাকনেট লিমিটেডের পরিচালক মোকাররম হোসাইন। এসময় আই-ইইই কম্পিউটার সোসাইটি বাংলাদেশ চ্যাপ্টার জেনারেল চেয়ার অধ্যাপক ড. শামসুল আরেফিন ও টেকনিক্যাল প্রোগ্রাম চেয়ার অধ্যাপক ড. আহসান হাবিব, আই-ইইই অরগানাইজিং চেয়ার আইসিটি বিভাগের অধ্যাপক ড. পরেশ চন্দ্র বর্মণ, কো-চেয়ার অধ্যাপক:
আরও পড়ুন
না ফেরার দেশে ইবির কেন্দ্রীয় মসজিদের খতিব

না ফেরার দেশে ইবির কেন্দ্রীয় মসজিদের খতিব

ইবি সংবাদদাতা: সড়ক দূর্ঘটনায় আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) কেন্দ্রীয় মসজিদের পেশ ইমাম কাম খতিব ড. আ স ম শোয়াইব আহমাদ (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শনিবার (১০ জুন) রাত সাড়ে ১১টার দিকে রাজধানীর কল্যানপুরে ইবনে সিনা হাসপাতালে আইসিইউতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার সহকর্মী ও পারিবারিক সূত্র মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তার মৃত্যুতে বিশ্ববিদ্যালয় পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। মরহুমের জানাজা নামাজ বাদ আসর নিজ জেলা ব্রাহ্মণবাড়িয়ার সরকারী কলেজ মাঠে অনুষ্ঠিত হবে। তার জানাযায় অংশ নেওয়ার জন্য শিক্ষক-শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের বাসে সকাল সাত টায় রওনা হয়েছেন। তার পরিবার সূত্রে জানা যায়, গত মঙ্গলবার (০৭:
আরও পড়ুন
দুর্গাপুরে গোপনে গাছ কেটে বিক্রি করলেন দাওকান্দি কলেজ অধ্যক্ষ

দুর্গাপুরে গোপনে গাছ কেটে বিক্রি করলেন দাওকান্দি কলেজ অধ্যক্ষ

প্রতিবেদক, রাজশাহী : রাজশাহীর দুর্গাপুরের দাওকান্দি সরকারি কলেজের অধ্যক্ষ ও এক প্রভাষকের বিরুদ্ধে গোপনে কলেজের চারটি আমগাছ কেটে বিক্রির অভিযোগ উঠেছে। এ নিয়ে ওই এলাকায় সচেতন মহলে ক্ষোভের সঞ্চার হয়েছে। দিনভর চলেছে নানা গুঞ্জন। জানা গেছে, শনিবার ভোররাত থেকে কলেজ ভবনের প্রধান ফটকের পাশে থাকা চারটি আমগাছ কাটা শুরু হয়। সকাল ১০টার আগেই গাছ গুলো কেটে গোপনে অন্যত্র সরিয়ে ফেলা হয়। কলেজের অধ্যক্ষ মোজাম্মেল হক ও হিসাব বিজ্ঞান বিভাগের প্রভাষক আব্দুল মতিন যোগসাজশ করে কাউকে কিছু না জানিয়ে গাছ গুলো বিক্রি করে দিয়েছেন। স্থানীয়দের ধারণা চারটি আমগাছের আনুমানিক মূল্য প্রায় অর্ধলাখ টাকা। দাওকান্দি কলেজের একজন শিক্ষক এবং ওই কলেজের এক:
আরও পড়ুন
শেখ হাসিনার কারামুক্তি দিবস আজ

শেখ হাসিনার কারামুক্তি দিবস আজ

আজ ১১ জুন, আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারামুক্তি দিবস। ২০০৮ সালের এদিনে তিনি সংসদ ভবন চত্বরে তৎকালীন ১/১১ সরকারের স্থাপিত বিশেষ কারাগারে দীর্ঘ ১১ মাস কারাভোগের পর মুক্তি লাভ করেন। এর আগে ১/১১-এর তত্ত্বাবধায়ক সরকারের সময় বিভিন্ন ষড়যন্ত্রমূলক মামলায় ২০০৭ সালের ১৬ জুলাই শেখ হাসিনাকে গ্রেপ্তার করা হয়। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে গ্রেপ্তারের মধ্য দিয়ে বাংলার জনগণের গণতান্ত্রিক অধিকারকে অবরুদ্ধ করার অপপ্রয়াস চালায় তৎকালীন তত্ত্বাবধায়ক সরকার। কারাগারে থাকাকালে শেখ হাসিনা গুরুতর অসুস্থ হয়ে পড়েন। সে সময় চিকিৎসার জন্য জাতীয় ও আন্তর্জাতিকভাবে তার মুক্তির জোরালো দাবি ওঠে। আওয়ামী লীগসহ অন্যান্য সহযোগী সংগঠন ও গণতন্ত্র প্রত্যাশী দেশবাসীর ক্রমাগত অপ্রতিরোধ্য আন্দোলন,:
আরও পড়ুন
কমলনগরে উপজেলা যুবলীগের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

কমলনগরে উপজেলা যুবলীগের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

বাংলাদেশ আওয়ামী যুবলীগের চট্টগ্রাম বিভাগীয় শান্তি সমাবেশ সফল করার লক্ষ্যে কমলনগর উপজেলা যুবলীগের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার ১০ জুন বিকেলে কমলনগর উপজেলা যুবলীগের আয়োজনে প্রস্তুতি সভা প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগ কার্যনির্বাহী সদস্য,ইঞ্জিনিয়ার মোঃ মুক্তার হোসেন চৌধুরী কামাল। কমলনগর উপজেলা যুবলীগের আহবায়ক মেজবাহ উদ্দিন বাপ্পীর সভাপতিত্বে, যুগ্ম আহবায়ক আহসান উল্লাহ হিরনের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন উপজেলা আওমীলীগের সভাপতি মো: নিজাম উদ্দিন, সাধারন সম্পাদক একেএম নুরুল আমিন রাজু কেন্দ্রীয় যুবলীগের সদস্য মোজাম্মেল হোসেন সহ বিভিন্ন ইউনিয়নের যুবলীগের নেতৃবৃন্দ। এসময় বক্তব্যরা বলেন বিএনপি জামাত দেশকে নাশকতা করার চেষ্টা করছে এটা প্রতিহত করা হবে। প্রধানমন্ত্রি শেখ হাসিনার নেতৃত্বে সকল:
আরও পড়ুন
কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.