বরিশালে মুফতি ফয়জুল করীমের উপর হামলার প্রতিবাদে লক্ষ্মীপুরে বিক্ষোভ
লক্ষ্মীপুর: বরিশাল সিটি নির্বাচনে মেয়র প্রার্থী ও ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমীর মুফতি ফয়জুল করীমের উপর হামলার প্রতিবাদে তাৎক্ষণিক কর্মসূচিতে লক্ষ্মীপুরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। আজ বুধবার (১২জুন) বিকেলে জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি মাওলানা দেলোয়ার হোসাইনের সভাপতিত্বে লক্ষ্মীপুর দক্ষিণ তেমুহনী থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উত্তর তেমুহনী এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ করেন। সমাবেশে বক্তব্য রাখেন, ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় কমিটির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এ কে এম আব্দুর জাহের আরেফী, লক্ষ্মীপুর জেলার জয়েন্ট সেক্রটারী মাওলানা আ হ ম নোমান সিরাজী, সাবেক মেয়র প্রার্থী মাওলানা জহিরুল ইসলাম,জেলা সাংগঠনিক সম্পাদক:
