শীর্ষ নিউজ

বর্ষাকালে যেসব খাবারে রোগের ঝুঁকি

বর্ষাকালে যেসব খাবারে রোগের ঝুঁকি

বর্ষাকালে কখনো রোদ, কখনো অঝরে বৃষ্টি নামে। ফলে প্রকৃতিতে স্যাঁতসেঁতে ভাব থাকে। এই সময় নানান ধরনের রোগ-জীবাণু বাতাসে উড়ে বেড়ায়। তাই বর্ষাকালে সংক্রমণজনিত রোগের ঝুঁকি এড়াতে কিছু কিছু খাবার না খাওয়াই ভালো। জানুন বর্ষাকালে কোন কোন খাবারে লাগাম টানবেন? মিষ্টিজাতীয় খাবার বর্ষাকাল বলে নয়, বেশি চিনি খাওয়ার অভ্যাস কখনওই ভালো নয়। তবে বর্ষায় চায়ে চিনি খাওয়ার পরিমাণ তুলনায় কমাতে পারলে ভালোই। সেই সঙ্গে মিষ্টি জাতীয় খাবারও কম খাওয়া ভালো। চকলেট, লজেন্স, কেক, মিষ্টি খেতে পছন্দ করলেও এ সময়ে যত এড়িয়ে চলবেন, ততই সুস্থ থাকবেন। অ্যালকোহল পান মদ্যপান শরীরের পক্ষে স্বাস্থ্যকর নয়। বর্ষাকালে তো নয়ই! বর্ষায় মদ্যপানে রাশ টানা জরুরি। অ্যালকোহল:
আরও পড়ুন
এমবাপ্পের রেকর্ড গোলে ফ্রান্সের জয়

এমবাপ্পের রেকর্ড গোলে ফ্রান্সের জয়

ইউরো বাছাইয়ে চতুর্থ জয় পেল ফ্রান্স। ১০ জনের গ্রিসের বিপক্ষে সোমবারের খেলায় ফরাসিরা জিতেছে কিলিয়ান এমবাপ্পের রেকর্ড গোলে। ১-০ গোলের জয়ে ‘বি’ গ্রুপে ১২ পয়েন্ট নিয়ে শীর্ষে ফ্রান্স। দ্বিতীয় স্থানে থাকা গ্রিসের (৬) চেয়ে ৬ পয়েন্টে এগিয়ে তারা। এর আগে নেদারল্যান্ডস, রিপাবলিক অব আয়ারল্যান্ড ও জিব্রাল্টারকে হারায় ফরাসিরা। চার ম্যাচে তাদের গোল ৯টি। কেউই একবারও তাদের জালের নাগাল পায়নি। দ্বিতীয়ার্ধে এমবাপ্পে পেনাল্টি থেকে চলতি মৌসুমে ক্লাব ও দেশের হয়ে ৫৪তম গোল করেন। তাতে ১৯৫৭-৫৮ মৌসুমে জাস্ট ফন্টেইনের রেকর্ড ভেঙে ফ্রান্সের কোনো খেলোয়াড় হিসেবে এক মৌসুমে সর্বোচ্চ গোলের মালিক হলেন তিনি। ২৫তম মিনিটে এমবাপ্পের ক্রসে র‌্যান্ডাল কোলো মুয়ানি গোলের পরিষ্কার সুযোগ:
আরও পড়ুন
বছরের দীর্ঘতম দিন ২১ জুন

বছরের দীর্ঘতম দিন ২১ জুন

২১ জুন বছরের সবচেয়ে দীর্ঘতম দিন। এ দিন সূর্য কর্কটক্রান্তি রেখায় খাড়াভাবে কিরণ দেয়। ফলে এ দিনে উত্তর গোলার্ধে সবচেয়ে বড় দিন ও ছোট রাত এবং দক্ষিণ গোলার্ধে সবচেয়ে ছোট দিন ও বড় রাত। সৌরজগতের নিয়ম অনুযায়ী পৃথিবী সূর্যের চারদিকে ঘোরার সময় একদিকে একটু হেলে থাকে। ফলে কখনও উত্তর গোলার্ধ সূর্যের কাছে আসে, কখনও দক্ষিণ গোলার্ধ। আর আজ উত্তর গোলার্ধ সূর্যের সবচেয়ে কাছে থাকায়, ২১ জুন দিনটি সবচেয়ে বড়। ২১ জুনকে অনেকেই কর্কটক্রান্তি দিবস নামে চেনেন। কেউবা অয়ন দিবস বলে থাকেন। ইংরেজিতে একে পালন করা হয় সামার সলস্টিস ডে হিসেবে। এদিন সূর্য আকাশে থাকবে মোট ১৩ ঘণ্টা ৩৭ মিনিট। সলস্টিস:
আরও পড়ুন
আজ যেসব অঞ্চলে হতে পারে বজ্রসহ বৃষ্টি

আজ যেসব অঞ্চলে হতে পারে বজ্রসহ বৃষ্টি

রাজশাহীসহ দেশের সাত অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে ঝড়ের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। একই সঙ্গে এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে। আজ মঙ্গলবার দুপুর ১টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বিষয়টি জানানো হয়। এতে বলা হয়, রাজশাহী, দিনাজপুর, রংপুর, ময়মনসিংহ, পাবনা, বগুড়া এবং টাঙ্গাইল অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ অবস্থায় এসব এলাকার নৌবন্দরগুলোকে ১ নম্বর সংকেত দেখাতে বলা হয়েছে। তবে সমুদ্রবন্দরগুলোর জন্য কোনো সংকেত নেই বলে জানিয়েছেন আবহাওয়া অফিস।
আরও পড়ুন
রামগঞ্জে মাদ্রাসাছাত্র হত্যা মামলায় দুই শিক্ষক গ্রেপ্তার

রামগঞ্জে মাদ্রাসাছাত্র হত্যা মামলায় দুই শিক্ষক গ্রেপ্তার

আবু তাহের, রামগঞ্জ প্রতিনিধিঃ লক্ষ্মীপুরের রামগঞ্জে কামরুল ইসলাম শুভ (১৩) নামে এক মাদ্রাসাছাত্রকে হত্যার অভিযোগের মামলায় শাফায়েত হোসেন (৪৫) ও মোস্তফা কামালকে (৩৮) গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (১৯ জুন) দুপুরে তাদেরকে লক্ষ্মীপুর আদালতে সৌপর্দ করা হয়েছে। এরআগে রোববার (১৮ জুন) রাতে তাদেরকে গ্রেপ্তার করে রামগঞ্জ থানা পুলিশ। গ্রেপ্তারকৃত শাফায়েত রামগঞ্জ উপজেলার কাওয়ালিডাঙ্গা গ্রামের মৃত নবী উল্যার ছেলে ও মোস্তফা ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ উপজেলার বৈরাটি গ্রামের ছফির উদ্দিনের ছেলে। তারা রামগঞ্জ মোহাম্মদিয়া এতিমখানা কমপ্লেক্সের শিক্ষক। নিহত কামরুল ইসলাম শুভ’র মা রেখা আক্তার বাদী হয়ে গ্রেপ্তারকৃত দুই শিক্ষকের নাম উল্লেখ ও অজ্ঞাত আরও ৩ জনকে আসামি করে রামগঞ্জ থানায় মামলা দায়ের করেন।:
আরও পড়ুন
বিদায়ী পুলিশ সুপারকে সংবর্ধনা দিয়েছে তজুমদ্দিন থানা পুলিশ

বিদায়ী পুলিশ সুপারকে সংবর্ধনা দিয়েছে তজুমদ্দিন থানা পুলিশ

রুবেল চক্রবর্তী,তজুমদ্দিন প্রতিনিধি। ভোলা জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম, বিপিএম, পিপিএম মহোদয়ের বদলিজনিত বিদায় উপলক্ষ্যে তজুমদ্দিন থানা অফিসার ইনচার্জ মোঃ মাকসুদুর রহমান মুরাদ এর আয়োজনে বিদায় সংবর্ধনা ও বিশেষ কল্যান সভা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বিশেষ কল্যাণ সভায় পুলিশ সুপার থানার সকল অফিসার ও ফোর্সের খোঁজখবর নেন এবং বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ দিক-নির্দেশনা প্রদান করেন এবং সকলকে পেশাদারিত্বের সাথে কাজ করার আহ্বান জানান। ভোলা জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম, বিপিএম, পিপিএম মহোদয়ের বদলি জনিত বিদায়ে ভোলা জেলা পুলিশ একজন সৎ, মেধাবী, প্রতিশ্রুতিশীল আগুয়ান, চৌকস ও পরিশ্রমী কর্মকর্তার অভাব অনুভব করবে। আমন্ত্রিত অতিথিবৃন্দ ও সহকর্মীরা তার পেশাগত:
আরও পড়ুন

দাফনের ৯ দিন পর কবর থেকে গৃহবধূর লাশ উত্তোলন

আবু তাহের, রামগঞ্জ প্রতিনিধিঃ দাফনের ৯দিন পর কবর থেকে আসমা আক্তার (২৬) নামের এক গৃহবধূর লাশ উত্তোলন করেছে রামগঞ্জ ও চট্টগ্রামের পতেঙ্গা থানা পুলিশ। আজ সোমবার সকাল ১১টায় রামগঞ্জ পৌর কাজীরখীল গ্রামের দৌরে আলী মিঝি বাড়ীর কবরস্থান থেকে লাশটি উত্তোলন করা হয়। এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও রামগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মনিরা খাতুনের উপস্থিতিতে গৃহবধূ আসমা আক্তারের লাশটি উত্তোলন করা হয়। এ ঘটনায় কাজীরখীল গ্রামের দৌরে আলী মিঝি বাড়ীর তোফাজ্জেল হোসেনের (কাজী শামীম) ছেলে ও গৃহবধূ আসমা আক্তারের স্বামী কাজী শাহেদুজ্জামান রিমন (প্রকাশ লিমন) কে আটক করা হয়। আসমা আক্তারের বাবা মোঃ আলম জানান, আমাদের বাড়ী কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার নাইটংপাড়ায়।:
আরও পড়ুন
বানিয়াচংয়ে মালালা ফাউন্ডেশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত

বানিয়াচংয়ে মালালা ফাউন্ডেশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত

জুয়েল রহমান, হবিগঞ্জ প্রতিনিধি: শিক্ষায় বঞ্চনা, বাল্যবিবাহ, শিশুশ্রম,প্রতিবন্ধিতা এবং এসআরএইচআর বিষয়ে মতবিনিময় সভার আয়োজন করা হয়। বানিয়াচং উপজেলা প্রশাসন, এসেড হবিগঞ্জ ও গণস্বাক্ষরতার আয়োজনে মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৯ জুন) সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে মালালা ফাউন্ডেশনের সহযোগিতায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ শামসুল হক। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার পদ্মাসন সিংহ। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য অফিসার বোরহান উদ্দিন,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মলয় কুমার দাস, হিসাব রক্ষন কর্মকর্তা লিটন দাস, সমবায় কর্মকর্তা মোঃ ইকবাল হোসেন, পল্লী সঞ্চয় ব্যাংক কর্মকর্তা সুদীপ কুমার দেব, মাধ্যমিক শিক্ষা অফিস একাডেমিক সুপারভাইজার সম্পদ কান্তি তালুকদার, তথ্য:
আরও পড়ুন
চরভদ্রাসনে সাংবাদিকের উপর হামলা; গ্রেফতার ৪

চরভদ্রাসনে সাংবাদিকের উপর হামলা; গ্রেফতার ৪

ফরিদপুর প্রতিনিধিঃ ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় সাংবাদিক মনিরুজ্জামান পান্নুকে (উল্লেখ্য তিনি ন্যাশনাল নিউজ ক্রাইম এজেন্সির সাংবাদিক এবং জাতীয় সাংবাদিক সংস্থার সদস্য) প্রকাশ্যে গালিগালাজ শারীরিকভাবে লাঞ্ছিত ও হত্যার হুমকি দেওয়া ৪(চার) জন আসামিকে গ্রেফতার করেছে চরভদ্রাসন থানা পুলিশ। ১৮জুন রবিবার চরভদ্রাসন থানা এলাকা থেকে (১) আনসার মোল্লা (২) কাওসার মোল্লা(৩) গিয়াস মোল্লা (৪) রেজাউল মোল্লা, এই আসামিদেরকে গ্রেফতার করে চরভদ্রাসন থানা পুলিশ। মামলায় তিনি উল্লেখ করেন,ঘটনার দিন ১৮ই মার্চ চরভদ্রাসন উপজেলার সদর বাজারে মজিবর রহমানের ফার্মেসিতে বসা থাকা অবস্থায় হঠাৎ করে গ্রেফতারকৃত ৪(চার) আসামি ফার্মেসির সামনে এসে সাংবাদিক মো: মনিরুজ্জামান পান্নুকে অকথ্য ভাষায় গালিগালাজ করে তিনি তার প্রতিবাদ করলে তাকে টেনে হিজড়ে:
আরও পড়ুন
রাজশাহীতে ট্রাকের চাপায় ভূমি সার্ভেয়ার নিহত

রাজশাহীতে ট্রাকের চাপায় ভূমি সার্ভেয়ার নিহত

রাজশাহী প্রতিনিধি: রাজশাহীর দুর্গাপুরে পাথর বোঝাই ট্রাকের চাপায় আব্দুল্লাহ আল কাফি (৫৮) নামের এক ভূমি সার্ভেয়ার নিহত হয়েছেন। আহত হয়েছেন আরেক ব্যক্তি। আজ সোমবার বিকেলে উপজেলার দেলুয়াবাড়ী ইউনিয়নের যুগিশো পালশা কেয়াতলা বাজারে এই দুর্ঘটনা ঘটে।  নিহত সার্ভেয়ার আব্দুল্লাহ আল কাফির বাড়ি রাজশাহীর বাগমারা উপজেলার মোহনগঞ্জ গ্রামে। আহত ব্যক্তিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।  দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেন দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক। তিনি বলেন, ‘ঘটনাস্থলে থানা থেকে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’  প্রত্যক্ষদর্শীরা জানান, আজ বিকেল ৫টার দিকে মোহনগঞ্জ বাজার থেকে সার্ভেয়ার আব্দুল্লাহ আল কাফি ও তাঁর সঙ্গে এক ব্যক্তি কানপাড়া বাজারের দিকে:
আরও পড়ুন
কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.