শীর্ষ নিউজ

যে সমীকরণে এখনও ফাইনালের স্বপ্ন দেখছে বাংলাদেশ

যে সমীকরণে এখনও ফাইনালের স্বপ্ন দেখছে বাংলাদেশ

উড়ন্ত পাকিস্তানকে মাটিতে নামালো ভারত। রেকর্ড ২২৮ রানের জয় দিয়ে এশিয়া কাপের সুপার ফোরের মিশন শুরু করেছে রোহিত শর্মার দল। আর পাকিস্তানের এই বিশাল ব্যবধানে হারের পর এশিয়া কাপের ফাইনালে নাম লেখানোর স্বপ্ন দেখতে শুরু করেছে বাংলাদেশ। সুপার ফোরের প্রথম দুই ম্যাচে পাকিস্তান ও শ্রীলঙ্কার বিপক্ষে হারার কারণে এক প্রকারে এশিয়া কাপের মিশন থেকে টাইগারদের ছিটকে পড়াটা অনেকটাই সুনিশ্চিত। কিন্তু সোমবার পাকিস্তানের হারে ফাইনালের হাতছানি দেখছে বাংলাদেশ। তবে ফাইনালের রাস্তাটা বাংলাদেশের জন্য খুব একটা সহজ নয়। কেননা বাংলাদেশকে ভারতের বিপক্ষে জয়ের পাশাপাশি চেয়ে থাকতে হবে শ্রীলঙ্কার দিকে। শ্রীলঙ্কা নিজেদের শেষ দুই ম্যাচে যদি ভারত ও পাকিস্তান দুই দলকেই হারাতে পারে:
আরও পড়ুন
আসনভিত্তিক ভোটার তালিকা চূড়ান্তের পরেই তফসিল

আসনভিত্তিক ভোটার তালিকা চূড়ান্তের পরেই তফসিল

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আসনভিত্তিক ভোটার তালিকা প্রস্তুত করছে নির্বাচন কমিশন। আগামী ২ নভেম্বর আসন্নভিত্তিক ভোটার তালিকা চূড়ান্ত করা হতে পারে। এরপরেই নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। নির্বাচন কমিশন (ইসি) সূত্রে জানা গেছে আগামী ১৪ সেপ্টেম্বরের মধ্যে ভোটার তালিকায় তরুণ বা নতুন ভোটারদের অন্তর্ভুক্ত করতে মাঠ কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। এ ছাড়া যারা ভোটার এলাকা পরিবর্তন করবেন তাদেরও আবেদন করতে বলা হয়েছে। এই কার্যক্রম শেষ হওয়ার পর পরই ভোটার তালিকা চূড়ান্ত করা হবে। খসড়া তালিকা অনুযায়ী, এবার ৪২ হাজার ৪০০টির মতো ভোটকেন্দ্র হতে পারে। আর ভোটকক্ষ হতে পারে দুই লাখ ৬১ হাজার ৫০০টি। অন্যদিকে সর্বশেষ ২০২২ সালের:
আরও পড়ুন
টক দই খেলে মিলবে যেসব উপকার

টক দই খেলে মিলবে যেসব উপকার

দুধ দিয়ে তৈরি দই ক্যালসিয়াম, ভিটামিন বি ২, ভিটামিন বি ১২, পটাসিয়াম এবং ম্যাগনেসিয়াম সমৃদ্ধ। পাশাপাশি দইয়ে থাকে উপকারী ব্যাকটেরিয়া, যা শরীরের জন্য খুবই উপকারী। প্রতিদিন কিছুটা টক দই খেলে দূরে থাকতে পারবেন অনেক রোগ থেকে। জেনে নিন এর উপকারিতা সম্পর্কে। পরিপাকে সাহায্য করে দই একটি প্রোবায়োটিক দুগ্ধজাত পণ্য যা এটি অন্ত্রের স্বাস্থ্যের জন্য ভালো। দইয়ে থাকা উপকারী ব্যাকটেরিয়া পাচনতন্ত্রকে প্রশমিত করে এবং অন্ত্রের স্বাস্থ্য ভালো থাকে। রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী করে দইয়ের সক্রিয় ব্যাকটেরিয়া রোগ সৃষ্টিকারী জীবাণুর বিরুদ্ধে লড়াই করে এবং অন্ত্রকে সুস্থ রাখে। দই ভিটামিন এবং প্রোটিন সমৃদ্ধ যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। হাড় ও দাঁত শক্তিশালী রাখে:
আরও পড়ুন
লিবিয়ায় ভয়াবহ ঘূর্ণিঝড়-বন্যায় নিহত অন্তত ১৫০

লিবিয়ায় ভয়াবহ ঘূর্ণিঝড়-বন্যায় নিহত অন্তত ১৫০

লিবিয়ায় ভয়াবহ ঝড় ও বন্যায় ডারনা এলাকায় অন্তত দুই হাজার মানুষের প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে। দেশটির স্বঘোষিত পূর্ব লিবিয়া সরকারের প্রধানমন্ত্রী ওসামা হামাদ এই আশঙ্কার কথা জানিয়েছেন। তিনি সোমবার (১১ সেপ্টেম্বর) বলেছেন কয়েক হাজার মানুষ নিখোঁজ। কিন্তু এই পরিসংখ্যানের উৎস সম্পর্কে কিছু জানাননি তিনি। স্থানীয় রেড ক্রিসেন্টের এক কর্মকর্তা বলেছেন, ইতোমধ্যে দেড় শতাধিক মৃত্যু হয়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে। রবিবার লিবিয়ায় আঘাত হানে ঘূর্ণিঝড় ড্যানিয়েল। আঘাতের পর কর্তৃপক্ষ জরুরি অবস্থা জারি করে। গত সপ্তাহে এই ঝড়ের আঘাতে কয়েক ডজন মানুষের মৃত্যু হয়েছে। বেনগাজির রেড ক্রিসেন্ট প্রধান কাইস ফাকেরি ডারনায় অন্তত ১৫০ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি:
আরও পড়ুন
‘কলিজার আধখান’ কাঁদাচ্ছে দর্শকদের

‘কলিজার আধখান’ কাঁদাচ্ছে দর্শকদের

অধিকাংশ সময়ই দেখা যায় কোনও নাটক দর্শকের ভূয়সী প্রশংসা পাচ্ছে; কিন্তু ভিউতে হাহাকার। আবার কিছু নাটকের ঝুলিতে জুটছে রমরমা ভিউ, কিন্তু সেগুলোর জন্য প্রশংসাবাক্য খরচ করতে নারাজ দর্শক। দুদিক দিয়ে সাফল্য পাওয়া কনটেন্ট হাতে গোনা। সেই তালিকায় নতুন সংযোজন ‘কলিজার আধখান’। গেলো ১ সেপ্টেম্বর নাটকটি উন্মুক্ত করা হয় ইউটিউবে। এরপর থেকে প্রশংসা এবং ভিউ দুটোই আসছে হুড়মুড় করে। মাত্র ১০ দিনেই এর ভিউ ছাড়িয়ে গেছে ১০ মিলিয়ন। এছাড়া ট্রেন্ডিংয়েও অবস্থান করছে প্রথম সারিতে। আর প্রশংসা? নাটকটির কমেন্ট বক্সে চোখ রাখলেই তা পরিষ্কার হয়ে যায়। অধিকাংশ মন্তব্যেই দর্শকের আপ্লুত অনুভূতির বর্ণনা। কেউ বলেছেন, ‘মন ছুঁয়ে গেলো নাটকটা দেখে। কান্না করে দিয়েছি’;:
আরও পড়ুন
পাকিস্তানকে রেকর্ড ব্যবধানে হারাল ভারত

পাকিস্তানকে রেকর্ড ব্যবধানে হারাল ভারত

লোকেশ রাহুল আর বিরাট কোহলির জোড়া শতকে পাকিস্তানকে কঠিন লক্ষ্য দিয়েছিল ভারত। বল হাতে তা আরও কঠিন করে তুললেন কুলদিপ যাদব। বাঁহাতি স্পিনারের ঘূর্ণীতে দিশা খুঁজে পেলেন না পাক ব্যাটাররা। দেড়শর আগেই গুটিয়ে বড় ব্যবধানে হেরেছে বাবর আজমের দল। কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে সোমবার এশিয়া কাপের সুপার ফোরে রিজার্ভ ডেতে গড়ানো ম্যাচে ২২৮ রানের বিশাল ব্যবধানে হেরেছে পাকিস্তান। রানের ব্যবধানে ভারতের কাছে এটিই তাদের সবচেয়ে বড় ব্যবধানে হার। নির্ধারিত ৫০ ওভারে ২ উইকেটে ৩৫৬ রান তোলে ভারত। পাকিস্তানের বিপক্ষে যা ভারতের সর্বোচ্চ রানের রেকর্ড। জিততে হলে পাকিস্তানকেও করতে হতো রান তাড়ার রেকর্ড। কিন্তু তার ধারে কাছেও যেতে পারল না দলটি। ৩২:
আরও পড়ুন
লক্ষ্মীপুরে ইসলামী ছাত্র আন্দোলন সদর উপজেলার উদ্যোগে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা

লক্ষ্মীপুরে ইসলামী ছাত্র আন্দোলন সদর উপজেলার উদ্যোগে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা

তারেক মাহমুদ,লক্ষ্মীপুর: শিক্ষার্থী ভাবনা জরিপ এবং ২০২৩ সালে এসএসসি/দাখিল সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদেরকে নিয়ে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ লক্ষ্মীপুর সদর উপজেলা শাখা উদ্যোগে আজ সোমবার(১১ সেপ্টেম্বর) বিকাল ৩ টায় সদর সভাপতি মোঃ তামজিদ হোসাইনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুহাম্মদ আব্দুল্লাহ আল-নোমানের সঞ্চালনায় কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ লক্ষ্মীপুর জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মাওলানা ইমরান হোসাইন, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ লক্ষ্মীপুর জেলা শাখার সাবেক সভাপতি, ও ইসলামী আন্দোলন বাংলাদেশ লক্ষ্মীপুর সদর উপজেলা শাখার সেক্রেটারি মাওলানা তানভীর হোসাইন, এবং প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন, ইসলামী ছাত্র আন্দোলন:
আরও পড়ুন
৭ দিনের বাচ্চা নিয়ে স্বামীর বাড়ির সামনে অনশন স্ত্রীর

৭ দিনের বাচ্চা নিয়ে স্বামীর বাড়ির সামনে অনশন স্ত্রীর

রাজশাহী প্রতিবেদক: একই এলাকায় বসবাস। দেখা সাক্ষাতের মাধ্যমে পরিচয়। এই পরিচয়ের পর থেকে পরিণয় অতঃপর ঢাকায় গিয়ে বিয়ে। দেড় বছরের অধিক সময়ের সংসারের জীবনে সদ্য ভূমিষ্ঠ হয়েছে একটি কন্যা সন্তান। এখন সবকিছু ছাপিয়ে  নিজের স্ত্রী ও কন্যা শিশু সন্তানকে অস্বীকার করছেন স্বামী সাফিউল্লাহ -এমনই অভিযোগের কথা জানান প্রতারণার শিকার ভুক্তভোগী নারী। স্ত্রীর ও সন্তানের স্বীকৃতির দাবিতে দুইদিন থেকে স্বামী সাফিউল্লার বাড়ীর সামনে অবস্থান করছেন স্ত্রী। সাফিউল্লার মাসহ আত্নীয় স্বজনরাও তাকে বাড়ীর থেকে ঘাড়ধাক্কা দিয়ে তাড়িয়ে দিচ্ছেন এমন অভিযোগ করছেন ভূক্তভোগী নারী। এমন চাঞ্চল্য ঘটনা ঘটেছে রাজশাহীর গোদাগাড়ী উপজেলার মাটিকাটা ইউনিয়নের উজানপাড়া গ্রামে। সাফিউল্লার ওই গ্রামের মৃত মজিবুর রহমানের ছেলে। এর:
আরও পড়ুন
ইবিতে কমিউনিটি ডিজিটাল স্টোরি টেলিং কর্মশালা অনুষ্ঠিত

ইবিতে কমিউনিটি ডিজিটাল স্টোরি টেলিং কর্মশালা অনুষ্ঠিত

ইবি সংবাদদাতা : ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ‘কমিউনিটি ডিজিটাল স্টোরি টেলিং ওয়ার্কশপ: লিগ্যাল এন্ড শারিয়াহ পার্সপেক্টিভ’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১১ সেপ্টেম্বর) বেলা ১০টায় বিশ্ববিদ্যালয়ের মীর মশাররফ হোসেন একাডেমিক ভবনের ১৩৪ নং কক্ষে এটি অনুষ্ঠিত হয়। ইসলামী বিশ্ববিদ্যালয় ফটোগ্রাফিক সোসাইটি (আইইউপিএস) এবং আল ফিকহ অ্যান্ড লিগ্যাল স্টাডিজ বিভাগের যৌথ আয়োজনে কর্মশালাটি অনুষ্ঠিত হয়৷ অনুষ্ঠানটির সার্বিক সহযোগিতায় ছিল ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সাংবাদিকতা, মিডিয়া ও যোগাযোগ বিভাগ। আল-ফিকহ অ্যান্ড লিগ্যাল স্টাডিজ বিভাগের সভাপতি সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ নাছির উদ্দীনের সভাপতিত্বে প্রশিক্ষক হিসেবে ছিলেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির জার্নালিজম বিভাগের সহযোগী অধ্যাপক ড. আব্দুল কাবিল খান। অতিথি হিসেবে ছিলেন ইবির আইন বিভাগের অধ্যাপক ড.:
আরও পড়ুন
ইবিতে দিনাজপুর জেলা ছাত্রকল্যাণ সমিতির বরণ-বিদায় অনুষ্ঠিত

ইবিতে দিনাজপুর জেলা ছাত্রকল্যাণ সমিতির বরণ-বিদায় অনুষ্ঠিত

ইবি সংবাদদাতা : ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) দিনাজপুর জেলা থেকে আগত শিক্ষার্থীদের সংগঠন ‘দিনাজপুর জেলা ছাত্র কল্যাণ সমিতি’র নবীন বরণ ও বিদায়ী সংবর্ধনা-২০২৩ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১১ সেপ্টেম্বর) বেলা ১১ টায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক সাংস্কৃতিক কেন্দ্রের (টিএসসিসি) ১১৬ নম্বর কক্ষে এটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সংগঠনটির সভাপতি ইমানুল সোহানের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আল কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. শেখ এ বি এম জাকির হোসেন ও ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজি বিভাগের অধ্যাপক ড. পরেশ চন্দ্র বর্মন। এছাড়াও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ফিরোজ আল মামুন, বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল অফিসের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আব্দুল মালেক মিয়া ও ইবি প্রেস ক্লাবের সভাপতি আবু হুরায়রা উপস্থিত:
আরও পড়ুন
কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.