ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (এডিসি) হারুন অর রশীদকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সোমবার (১০ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে তাকে বরখাস্ত করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে সই করেন সিনিয়র সচিব মো. মোস্তাফিজুর রহমান। বিস্তারিত আসছে...
প্রদীপ কুমার রায়, বিশেষ প্রতিনিধি: লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার চরপাতা এসএইচএম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে ‘মিড ডে মিল’ উদ্বোধন করেছেন রায়পুর উপজেলা নির্বাহী অফিসার অন্জন দাশ। গ্রামীণ পর্যায়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের ঝরেপড়া রোধে ‘মিড ডে মিল’ (দুপুরের খাবার) চালু করলেন তিনি। রবিবার (১০ সেপ্টেম্বর) দুপুরে ৫নং চরপাতা এসএইচএম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ কার্যক্রমের উদ্বোধন করেন তিনি। রায়পুর উপজেলার ৯টি ইউনিয়নের প্রতিটি বিদ্যালয়ে শিক্ষার্থী ঝরেপড়া রোধে এ কর্যক্রম চালু হয়েছে। ইউএনও অন্জন দাশের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ মঈনুল ইসলাম। ইউপি চেয়ারম্যান সুলতান মামুনুর রশীদ। ইউএনও অন্জন দাশ জানান, তার পরিকল্পনায় ইউপি চেয়ারম্যানের সহযোগিতায় এ ‘মিড:
প্রদীপ কুমার রায়, বিশেষ প্রতিনিধি: কোমলমতী শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্ক করে গড়ে তোলা ও তাদের মেধা বিকাশের লক্ষ্যে লক্ষ্মীপুরের রায়পুরে ৬ টি প্রাথমিক বিদ্যালয়ে সাইন্স জোন, স্মার্ট লাইব্রেরি অ্যাপস ও মিউজিয়াম উদ্বোধন করা হয়েছে। এর মধ্যে ৩ টি বিদ্যালয়ে শেখ রাসেল সাইন্স জোন ও ৩ টি বিদ্যালয়ে শেখ রাসেল মিউজিয়াম স্থাপনার মধ্য দিয়ে এ অঞ্চলের শিক্ষাক্ষেত্রে নতুন দিগন্তের সূচনা হয়েছে। প্রাথমিক বিদ্যালয়ে এমন সংযোজন ব্যতিক্রম এবং দেশে প্রথম উদ্যেগ বলে জানা যায়। সোমবার (১১ সেপ্টেম্বর) সকালে উপজেলার চরপাতা এসএইচএম সরকারী প্রাথমিক বিদ্যালয়ে স্থাপিত শেখ রাসেল সাইন্স জোন ও উত্তর চর আবাবিল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে পৃথক আয়োজনে শেখ রাসেল মিউজিয়াম আনুষ্ঠানিক উদ্বোধন করা:
রাজশাহী প্রতিনিধি : রাজশাহী মহানগরীর নওদাপাড়া এলাকায় সড়ক দুর্ঘটনায় এক যুবক নিহত হয়েছেন। সোমবার সকালে জিল্লুর রহমান নামের এই যুবক মোটরসাইকেল নিয়ে নগরীতে যাওয়ার সময় বাসের ধাক্কায় রাস্তার উপর ছিটকে পড়েন। এতে ঘটনাস্থলেই তিনি প্রাণ হারানা। নিহত জিল্লুর রহমানের বাড়ি জেলার বাগমারা উপজেলার শ্রীপুর গ্রামে। শাহ মুখদুম থানার ওসি ইসমাইল হোসেন বলেন, জিল্লু রহমান সকালে বাড়ি থেকে মোটরসাইকেল নিয়ে রাজশাহী নগরীতে আসছিলেন। পথে রাজশাহী থেকে ছেড়ে যাওয়া একটি বাসের ধাক্কায় ঘটনাস্থলেই প্রাণ হারান। খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। মোটরসাইকেলকে ধাক্কা দেয়া বাস সনাক্ত করতে চেষ্টা চলছে বলেও জানান ওসি।
মোঃ বদিউজ্জামান ( বি. চৌধুরী) নোয়াখালী প্রতিনিধিঃ নোয়াখালী ৩ বেগমগঞ্জ আসনে এমপি আলহাজ্ব মামুনুর রশিদ কিরণ এর ২০২২-২৩ অর্থ বছরের অনুকূলে বরাদ্দকৃত ঐচ্ছিক তহবিল হতে ১১সেপ্টেম্বর অনুদান এর চেক প্রদান করেন বেগমগঞ্জ উপজেলা ( ভারপ্রাপ্ত) চেয়ারম্যান নূর হোসেন মাসুদ, এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইয়াসির আরাফাত সহ প্রমুখ ।
আবু তাহের, রামগঞ্জ প্রতিনিধিঃ লক্ষ্মীপুরের রামগঞ্জে মাহাদি নামে তিন বছরের এক শিশুকে সুন্নতে খতনা করাতে গিয়ে বিশেষ অঙ্গ (পুরুষাঙ্গ) পুড়িয়ে ফেলার ঘটনায় দায়েরকৃত মামলায় চিকিৎসক ও তার সহযোগীসহ ২জনকে কারাগারে পাঠানো হয়েছে। রোববার (১০ সেপ্টেম্বর) লক্ষ্মীপুরের রামগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলী অঞ্চল আদালতের বিচারক তাহরিনা আক্তার নওরিন চিকিৎসক ডা: সরোয়ার হোসেন ও তার সহকারী আব্দুল্যাহ আল মাহমুদকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। সরোয়ার রামগঞ্জ ইসলামিয়া হাসপাতালের ডিএমএফ চিকিৎসক। তিনি উপজেলার রতনপুর এলাকার বাসিন্দা। রোববার (১০ সেপ্টেম্বর) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন বাদি পক্ষের আইনজীবী মো. জাকির হোসেন। তিনি বলেন, মামলার চার আসামী উচ্চ আদালত থেকে চার সপ্তাহের জামিনে নিয়েছেন। তাদের জামিনের মেয়াদ:
নেপাল থেকে প্রতি ইউনিট বিদ্যুতের সম্ভাব্য ব্যয় ৬ থেকে ৭ টাকা। চূড়ান্ত মূল্য কিছুটা কমবেশি হতে পারে। এর একটি অংশ পাবে নেপাল, কিছুটা ব্যয় হবে চার্জসহ অন্যান্য খাতে। তবে চূড়ান্ত হয়নি এখনো। আমদানিকৃত বিদ্যুতের প্রতি মেগাওয়াটের মূল্য এবং বছরে এ খাতে ব্যয় চূড়ান্তভাবে নির্ধারণের নির্দেশ দিয়েছে ‘বিদ্যুৎ খাত উন্নয়ন ও আমদানি’সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। রোববার অর্থ মন্ত্রণালয়ে অনুষ্ঠিত ওই কমিটির বৈঠকে বিদ্যুৎ মন্ত্রণালয়কে এ সংক্রান্ত প্রস্তাব দ্রুত অর্থ বিভাগে পাঠাতে বলেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। সংশ্লিষ্ট সূত্রে পাওয়া গেছে এ তথ্য। নেপাল থেকে ৪০ মেগাওয়াট বিদ্যুৎ আমদানি করবে বাংলাদেশ। এ লক্ষ্যে গত মে মাসে বাংলাদেশ ও নেপালের মধ্যে চুক্তি:
লালমনিরহাটের একটি বেসরকারি ক্লিনিকে সিজার অপারেশনের মাধ্যমে একসঙ্গে তিন সন্তানের জন্ম দিয়েছেন শারমিন বেগম (২২) নামে এক গৃহবধূ। জন্মের পর তাদের নাম রাখা হয়েছে— আলিফ, লাম ও মিম। রোববার রাতে মনোয়ারা ক্লিনিকের ব্যবস্থাপনা পরিচালক মঞ্জুর আলম বলেন, অস্ত্রোপচারের মাধ্যমে এক প্রসূতি তিনটি সন্তান জন্ম দিয়েছেন। বর্তমানে মা ও তিন শিশু সুস্থ রয়েছেন। এর আগে শনিবার রাতে মনোয়ারা ক্লিনিকে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে তিন সন্তানের জন্ম হয়। এদের মধ্যে দুই মেয়ে ও এক ছেলে রয়েছে। গৃহবধূ শারমিন বেগম কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার শিমুলবাড়ি ইউনিয়নের জাকলাটারি গ্রামের বাসিন্দা। তার স্বামী রাশিদুল ইসলাম রাজমিস্ত্রির কাজ করেন। খোঁজ নিয়ে জানা গেছে, শারমিন বেগম অসুস্থ হলে কুড়িগ্রামের:
রাজশাহী প্রতিবেদক : দ্বাদশ সংসদ নির্বাচন সামনে রেখে জনসাধারণের সাথে শতাধিক মোটরসাইকেল বহর নিয়ে রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনে প্রচার-প্রচারণা ও গণসংযোগ করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী প্রবীন আওয়ামী লীগ নেতা প্রয়াত সাবেক এমপি এ্যাড. তাজুল ইসলাম ফারুক এর কন্যা তানজিমা সারমিন মুনি। এসময় তিনি দুই উপজেলার বিভিন্ন বাজারে গণসংযোগ কালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকারের উন্নয়ন তুলে ধরেন ও নৌকাকে বিজয়ের লক্ষ্যে লিফলেট বিতরন করেন। রোববার (১০ সেপ্টেম্বর) বিকেল থেকে সন্ধারাত পর্যন্ত দুই উপজেলার বাজার- জনসমাগমস্থান, দোকানপাট ও ব্যবসা-প্রতিষ্ঠান ছাড়াও সর্বস্তরের জনসাধারণের সাথে কুশল বিনিময় করেন। এসময় তিনি আওয়ামীলীগ সরকারের:
বিয়েশাদি মানব জীবনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। মহানবী (সা.)-এর সুন্নত। ইসলাম বিয়ে করাকে ইমানের পূর্ণতা হিসেবে আখ্যা দিয়েছে। সুস্থ, সবল ও সামর্থ্যবান নারী-পুরুষকে যথাসময়ে বিবাহের প্রতি এই ধর্মে উৎসাহ প্রদান করা হয়েছে। ভবিষ্যৎ প্রজন্ম এবং বংশীয় ধারাবাহিকতা অব্যাহত থাকার জন্য ইসলাম ধর্মে বিবাহের কোনো বিকল্প নেই। সামাজিক অশ্লীলতা ও অনৈতিকতা থেকে মুক্তির জন্য বিবাহ পদ্ধতি খুবই প্রয়োজন। নারী-পুরুষ সামাজিক নিরাপত্তা ও আন্তরিক প্রশান্তি লাভের জন্য যথাসময়ে বিবাহবন্ধন একটি সর্বোত্তম পদ্ধতি। এই বিবাহের ক্ষেত্রে নারী-পুরুষ প্রত্যেকের পছন্দ-অপছন্দ একটি গুরুত্বপূর্ণ বিষয়। মহান প্রভু ঘোষণা করেন, ‘তোমরা বিয়ে কর সেই স্ত্রীলোকদের যাদের তোমাদের ভালো লাগে’ (সুরা আন নিসা-৩)। প্রসিদ্ধ সাহাবি মুগিরা ইবনে শু’বা (রা.):