শীর্ষ নিউজ

নির্বাচনের তফসিল ঘোষণার মতো পরিবেশ রয়েছে : ইসি সচিব

নির্বাচনের তফসিল ঘোষণার মতো পরিবেশ রয়েছে : ইসি সচিব

নির্বাচন কমিশনের (ইসি) সচিব মো. জাহাংগীর আলম বলেছেন, সম্পূর্ণরূপে নির্বাচনের তফসিল ঘোষণার মতো পরিবেশ রয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন আয়োজনে ইসি বদ্ধপরিকর। বুধবার (৮ নভেম্বর) ইসি সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের নানান প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। ইসি সচিব বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অত্যাসন্ন। সংবিধান অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচনের আয়োজন করতে হবে। রেওয়াজ অনুযায়ী তফসিল ঘোষণার আগে কমিশন রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে। এ ধারাবাহিকতায় বৃহস্পতিবার (৯ নভেম্বর) এ সাক্ষাতের সূচি রয়েছে। সাক্ষাতে রাষ্ট্রপতিকে নির্বাচন প্রস্তুতি সংক্রান্ত সব ধরনের অগ্রগতির বিষয়ে অবহিত করা হবে। প্রস্তুতি নিয়ে রাষ্ট্রপতির পরামর্শ ও নির্দেশনা থাকলে তা কমিশন শুনবে। তফসিল ঘোষণার এখতিয়ার সম্পূর্ণ:
আরও পড়ুন
গাজীপুরে পোশাক শ্রমিক-পুলিশ সংঘর্ষ, নারী নিহত

গাজীপুরে পোশাক শ্রমিক-পুলিশ সংঘর্ষ, নারী নিহত

গাজীপুরের কোনাবাড়ীতে বিক্ষোভরত শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষে এক নারী নিহত হয়েছেন। বুধবার সকালে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যান তিনি। নিহত নারী শ্রমিক হলেন আঞ্জুয়ারা খাতুন। তিনি সিরাজগঞ্জ জেলার কাজীপুর উপজেলার চর নাটিপাড়া গ্রামের মো. জামাল হোসেনের স্ত্রী। মঙ্গলবার ন্যূনতম মজুরি ১২ হাজার ৫০০ টাকা নির্ধারণ করে মালিকপক্ষ। তা মেনে নেননি পোশাক শ্রমিকরা। প্রতিবাদে আজ বুধবার সকাল সাড়ে ৮টা থেকে কোনাবাড়ী কাশিমপুর আঞ্চলিক সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন তারা। খবর পেয়ে শিল্প পুলিশ, থানা পুলিশ ও বিজিবি সড়ক থেকে তাদের সরিয়ে দিতে টিয়ারশেল, সাউন্ড গ্রেনেড ও রাবার বুলেট নিক্ষেপ করে। এ সময় শ্রমিকরা পুলিশকে:
আরও পড়ুন
দুর্নীতির অভিযোগে পদত্যাগ করলেন পর্তুগালের প্রধানমন্ত্রী

দুর্নীতির অভিযোগে পদত্যাগ করলেন পর্তুগালের প্রধানমন্ত্রী

দুর্নীতির অভিযোগে নিজের চিফ অব স্টাফ গ্রেফতার হওয়ার কয়েক ঘণ্টা পর পদত্যাগ করেছেন পর্তুগালের প্রধানমন্ত্রী আন্তোনিও কস্তা। একটি লিথিয়াম উত্তোলন ও হাইড্রোজেন প্রকল্পে দুর্নীতির অভিযোগে প্রধানমন্ত্রী আন্তোনিওর চিফ অব স্টাফকে গ্রেফতার করে দেশটির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এই দুর্নীতির সঙ্গে জড়িত থাকার অভিযোগে প্রধানমন্ত্রী কস্তার বিরুদ্ধেও তদন্ত শুরু করার ঘোষণা দেয় প্রসিকিউটর অফিস। এর পর প্রেসিডেন্ট মার্সেলো রেবেলো দে সোসার সঙ্গে দেখা করে মঙ্গলবার (৭ নভেম্বর) প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগের ঘোষণা দেন আন্তোনিও কস্তা। তবে পদত্যাগ করার আগে দুর্নীতির সঙ্গে জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছেন ৬২ বছর বয়সি কস্তা। তিনি বলেন, ‘আমি বিচারব্যবস্থাকে পুরোপুরি বিশ্বাস করি। যদি সন্দেহজনক কিছু থাকে, বিচারব্যবস্থা:
আরও পড়ুন
ডিম-আলুর দাম কিছুটা কমেছে

ডিম-আলুর দাম কিছুটা কমেছে

আমদানি করা ডিম দেশে আসার পর এর দাম কিছুটা কমেছে। পাইকারি পর্যায়ে প্রতি ১০০ পিস ডিমের দাম কমেছে ৯০ টাকার মতো। এর প্রভাব পড়েছে খুচরা পর্যায়ে। বাজারে এখন খুচরা পর্যায়ে প্রতি ডজন ফার্মের মুরগির ডিমের ডজন বিক্রি হচ্ছে ১৪৫ থেকে ১৫০ টাকায়। হালি বিক্রি হচ্ছে ৫০ টাকায়। একইভাবে আলুর দরও কমেছে। তবে পাইকারি ও খুচরা ব্যবসায়ীদের দাবি, আমদানির কারণে দাম কমছে, এমন নয়। তাদের যুক্তি হচ্ছে, শীত মৌসুম শুরু হয়েছে। বাজারে শিম, মূলা, নতুন আলু, ফুলকপি, বাঁধাকপিসহ শীতকালীন অনেক সবজি এসেছে। সেগুলোর দামও কমতে শুরু করেছে। এসব কারণে ডিমের চাহিদা আগের তুলনায় কম। ফলে দাম কমেছে। ডিমের ডজন ১৭০ টাকা:
আরও পড়ুন
ম্যাক্সওয়েলের ডাবল সেঞ্চুরিতে অস্ট্রেলিয়ার অবিশ্বাস্য জয়

ম্যাক্সওয়েলের ডাবল সেঞ্চুরিতে অস্ট্রেলিয়ার অবিশ্বাস্য জয়

কয়েক দিন আগেই গলফ খেলতে গিয়ে চোটে পড়েছিলেন গ্লেন ম্যাক্সওয়েল। সেই চোট কাটিয়ে আজকের ম্যাচ দিয়ে আবারও বাইশ গজে ফিরেছেন। ফেরার ম্যাচেই ইতিহাস গড়লেন! বড় ইনিংস খেলার পথে হ্যামস্টিংয়ের চোটে পড়েছেন, কিন্তু থামেননি। এক পায়ে ভর করে শট খেলেছেন লম্বা সময়, একা হাতে নিশ্চিত করেছেন দলের জয়। মঙ্গলবার (৭ নভেম্বর) মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২৯১ রান তোলেছে আফগানিস্তান। দলের হয়ে সর্বোচ্চ ১২৯ রান করেছেন ইব্রাহিম জাদরান। অজিদের হয়ে ৩৯ রানে ২ উইকেট শিকার করেছেন জশ হ্যাজেলউড। জবাবে ৭ উইকেট হারিয়ে ৪৬ ওভার ৫ বলে জয়ের বন্দরে পৌঁছে যায় অস্ট্রেলিয়া। দলের:
আরও পড়ুন
লক্ষ্মীপুরে লোকশিল্প-পিঠা-স্বাস্থ্য ও বিজ্ঞান মেলা

লক্ষ্মীপুরে লোকশিল্প-পিঠা-স্বাস্থ্য ও বিজ্ঞান মেলা

মো. রাকিব হোসাইন রনি: শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভা বিকাশে ও গ্রাম বাংলার ঐতিহ্যের সাথে পরিচয় করিয়ে দিতে আয়োজন করা হয়েছে লোকশিল্প-পিঠা-স্বাস্­থ্য ও বিজ্ঞান মেলার। মঙ্গলবার (৭নভেম্বর) দিনব্যাপী এমন আয়োজন করেন লক্ষ্মীপুর কালেক্টরেট স্কুল এন্ড কলেজ। এতে আলাদা আলাদা স্টলে পসরা সাজান শিক্ষার্থীরা। মেলা ঘুরে দেখা যায়, লোকশিল্প স্টলে গ্রাম বাংলার নকশিকাঁথা, জামদানী শাড়ি প্রদর্শন করেছে শিক্ষার্থীরা। এছাড়া মাটির তৈরি বিভিন্ন খেলনা, তৈজসপত্র স্থান পায় তাদের স্টলে। গ্রামীন পিঠা মেলা স্থলে সাজানো হয়েছে হরেক রকম পিঠা। নানান প্রকার সবজি ও ফলমূল সহ প্রাথমিক চিকিৎসার সরঞ্জাম ছিলো স্বাস্থ্য মেলা স্টলে। এছাড়া বিজ্ঞান মেলা স্টলে শিক্ষার্থীদের উদ্ভাবিত কিছু প্রজেক্ট প্রদর্শন করা হয়। মেলা পরিদর্শনে:
আরও পড়ুন
বিএনপি নেতাদের কাপুরুষ আখ্যা দিয়ে সেতুমন্ত্রী বললেন, ‘এদের আন্দোলন ভুয়া’

বিএনপি নেতাদের কাপুরুষ আখ্যা দিয়ে সেতুমন্ত্রী বললেন, ‘এদের আন্দোলন ভুয়া’

বিএনপির ৭ নভেম্বরের কর্মসূচি স্থগিতের সমালোচনা করে বিএনপি নেতাদের কাপুরুষ আখ্যা দিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ৭ নভেম্বর বিএনপির জাতীয় দিবস। তাদের দিবসে কর্মসূচি স্থগিত করে যে দল, তারা কাপুরুষ। এই কাপুরুষদের কাছে কি রাজনীতি মানায়? এ কর্মসূচি স্থগিতের মধ্য দিয়ে বিএনপির আন্দোলনের সাহস দেখা হয়ে গেল। আজ মঙ্গলবার বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ৭ নভেম্বর আওয়ামী লীগ ঘোষিত মুক্তিযোদ্ধা সৈনিক হত্যা দিবসের আলোচনাসভায় তিনি এসব কথা বলেন।   বিএনপি নিজেরাই নিজেদের ক্ষতি করেছে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, ২৮ তারিখ শেখ হাসিনার পতন নয়, আপনাদের পতন হয়ে গেছে। বিএনপিকে দিয়ে কোনো:
আরও পড়ুন
ইবি’র বুধবারের নিয়োগ পরীক্ষা স্থগিত

ইবি’র বুধবারের নিয়োগ পরীক্ষা স্থগিত

ইবি সংবাদদাতা: বিএনপি-জামায়াতের তৃতীয় দফায় ডাকা অবরোধের প্রথম দিন আগামীকাল বুধবার (০৮ নভেম্বর) ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) অনুষ্ঠিতব্য প্রকৌশল অফিসের ‘অফিস সহকারী কাম কম্পিউটার টাইপিস্ট’ পদের জব টেস্ট পরীক্ষা স্থগিত করেছে কর্তৃপক্ষ। মঙ্গলবার (০৭ নভেম্বর) রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এইচ এম আলী হাসান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তি সূত্রে, আগামী বুধবার (০৮ নভেম্বর) প্রকৌশল অফিসের 'অফিস সহকারী কাম কম্পিউটার টাইপিস্ট' পদের জব টেস্ট সকাল সাড়ে নয়টায় অনুষ্ঠিত হওয়ার সময়সূচী নির্ধারিত ছিল। অনিবার্য কারণবশত: উক্ত জব টেস্ট স্থগিত করা হলো। তারিখ ও সময়সূচী পরবর্তিতে জানানো হবে। এদিকে, রেজিস্ট্রার দপ্তর সূত্রে জানা যায়, আগামীকাল নিয়োগ পরীক্ষা বন্ধ থাকলেও সকল বিভাগের ক্লাস ও পরীক্ষা:
আরও পড়ুন
চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে হলে বাংলাদেশের সামনে যে সমীকরণ

চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে হলে বাংলাদেশের সামনে যে সমীকরণ

বিশ্বকাপের শেষ চারের দৌড় থেকে টাইগাররা ছিটকে গিয়েছে অনেক আগেই। গতকাল শ্রীলঙ্কার বিপক্ষে হাইভোল্টেজ ম্যাচে জয়ের পর টানা ছয় হারের বৃত্ত থেকে বেরিয়ে এসেছে বাংলাদেশ। সেই সঙ্গে লঙ্কা বধের পর এখনো চ্যাম্পিয়ন্স ট্রফির আশা বেঁচে রয়েছে সাকিব আল হাসানদের। কিন্তু নিজেদের হাতেই ঝুলছে টিম টাইগার্সের ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার যোগ্যতা। শ্রীলঙ্কার বিপক্ষে ৩ উইকেটের জয়ে পয়েন্ট তালিকায় ৮ ম্যাচ শেষে ৭ নম্বরে উঠে এসেছে বাংলাদেশ। আইসিসির নিয়মানুযায়ী এইবারের বিশ্বকাপের শীর্ষ সাত দল (স্বাগতিক পাকিস্তান বাদে) ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফি খেলার যোগ্যতা অর্জন করবে। বাংলাদেশের পেছনে বর্তমানে অবস্থান করছে শ্রীলঙ্কা, নেদারল্যান্ডস ও ইংল্যান্ড। বর্তমান চ্যাম্পিয়ন ইংলিশরা ও ডাচদের দুইটি করে ম্যাচ রয়েছে।:
আরও পড়ুন
কাতারে অগ্নিকাণ্ডে ৪ বাংলাদেশিসহ নিহত ৬

কাতারে অগ্নিকাণ্ডে ৪ বাংলাদেশিসহ নিহত ৬

কাতারে একটি মোটরসাইকেল গ্যারেজে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৪ প্রবাসী বাংলাদেশিসহ অন্তত ৬ জনের মৃত্যু হয়েছে। স্থানীয় সময় রোববার (৫ নভেম্বর) রাতে দোহার ফিরোজ আব্দুল আজিজ এলাকায় এ ঘটনা ঘটে। জানা গেছে, আগুন ছড়িয়ে পড়ে পাশের একটি ভবনেও। নিহত চার বাংলাদেশিদের মধ্যে দুজনের বাড়ি ফেনীতে, দুজনের পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি। নিহত বাকি দুজন পাকিস্তানি নাগরিক।   স্থানীয় সময় রোববার (৫ নভেম্বর) রাতে দোহার ফিরোজ আব্দুল আজিজ এলাকায় এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। পরে তা ছড়িয়ে পড়ে পাশের একটি ভবনেও। ফেনীর নিহতরা হলেন ফেনী পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের দিস মোহাম্মদ ভূঁইয়া বাড়ির বাসিন্দা মোহাম্মদ মাহফুজুর রহমান ও দাগনভূঞার জায়লস্কর ইউনিয়নের:
আরও পড়ুন
কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.