রাজনীতি

নোয়াখালীতে বিএনপির ৪৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

নোয়াখালীতে বিএনপির ৪৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

বি. চৌধুরী ( তুহিন) নোয়াখালী মাইজদী রশিদ কলোনী জেলা বিএনপির অস্থায়ী কার্যালয় সাবেক এমপি শাহজাহান এর বাসভবনে ১ সেপ্টেম্বর বিকেলে বিএনপির ৪৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে । অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপি'র ভাইস চেয়ারম্যান ও সাবেক এমপি মোঃ শাহজাহান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এডভোকেট এবিএম জাকারিয়া। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা বিএনপি'র সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোলাম হায়দার বিএসসি বক্তব্য রাখেন জেলা যুবদল সভাপতি সাবেক চৌমুহনী সরকারি এস. এ. কলেজের জিএস মঞ্জুরুল আজিম ( সুমম), জেলা কৃষকদল সভাপতি ফজলে এলাহি পলাশ ( ভিপি পলাশ), জেলা মহিলা দলের সভাপতি শাহনাজ পারভীন, জেলা ছাত্রদল:
আরও পড়ুন
নেত্রকোণায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে পুলিশের সাথে সংঘর্ষ

নেত্রকোণায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে পুলিশের সাথে সংঘর্ষ

আব্দুর রহমান ঈশান, নেত্রকোণা প্রতিনিধঃ নেত্রকোণায় বিএনপির ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালনের সময় পুলিশের সাথে বিএনপি নেতাকর্মীদের সংর্ঘষ হয়েছে। এতে ১২ পুলিশসহ অন্তত ৩২ জন আহত হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টার দিকে পৌর শহরের ছোটবাজার এলাকায় বিএনপি দলীয় কার্যালয়ের সামনে প্রধান সড়কে এই ঘটনাটি ঘটেছে। দলীয় নেতাকর্মী ও পুলিশ সূত্রে জানা যায়, দলটির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সকাল ১০টা থেকে শহরের ছোট বাজারস্থ দলীয় কার্যালয়ের সামনে দলীয় নেতাকর্মীরা এসে জড়ো হতে থাকে। সকাল সাড়ে দশটার দিকে শহরের প্রধান সড়কটি বন্ধ হয়ে গেলে পুলিশ সড়কটি ছেড়ে দিতে বলে। পরে পুলিশের সাথে শুরু হয় বাকবিতণ্ডা, এক পর্যায়ে প্রধান সড়ক ফাঁকা করতে গিয়ে:
আরও পড়ুন
বিএনপি-পুলিশ সংঘর্ষ নারায়নগঞ্জ, নিহত ১

বিএনপি-পুলিশ সংঘর্ষ নারায়নগঞ্জ, নিহত ১

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে বাধা দেওয়ায় পুলিশ ও বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষে নগরীর বঙ্গবন্ধু সড়ক রণক্ষেত্রে পরিণত হয়েছে। এসময় পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ গুলি ছুড়ে। গুলিবিদ্ধ হয়ে এক ছাত্রদল নেতা নিহত হয়েছেন। তিনি পুলিশের গুলিতে নিহত হয়েছেন কিনা জানা যায়নি। এছাড়া গুলিবিদ্ধ হয়েছেন মোহনা টিভির জেলা প্রতিনিধি আজমীর ইসলামসহ অনেকে। বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) সকাল ১১ টা থেকে নগরীর বঙ্গবন্ধু সড়কের ২ নম্বর রেলগেট, মন্ডলপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। সংঘর্ষে পুলিশ, সাংবাদিক, বিএনপি ছাত্রদল যুবদলের শতাধিক মারাত্মক আহত হন। জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক মনিরুল ইসলাম রবি জানান, আমাদের এনায়েতনগর ৩ নম্বর ওয়ার্ডের ছাত্রদল নেতা শাওন গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন। আমাদের জেলা ছাত্রদলের:
আরও পড়ুন
আজ বিএনপি’র ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী

আজ বিএনপি’র ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী

ঢাকা: বিএনপির ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী (১ সেপ্টেম্বর)। ১৯৭৮ সালের এই দিনে প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি নামে এই রাজনৈতিক দল প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কর্মসূচি: বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়সহ সারাদেশে বিএনপির সব কার্যালয়ে ভোর ৬ টায় দলীয় পতাকা উত্তোলন করা হবে। দুপুর ১২টায় দলের প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের (বীর উত্তম) শেরেবাংলা নগরস্থ মাজারে বিএনপির জাতীয় ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ ফাতেহা পাঠ ও পুস্পার্ঘ অর্পণ করবেন। বিকেল ৩ টায় নয়াপল্টনস্থ বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে বর্ণাঢ্য র‌্যালি বের হবে। র‌্যালিতে বিএনপির জাতীয় নেতারাসহ সব পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেবেন। দিবসটি উপলক্ষে ইতোমধ্যে পোষ্টার প্রকাশিত:
আরও পড়ুন
তজুমদ্দিনে মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে বঙ্গবন্ধুর ৪৭তম শাহাদাত বার্ষিকী পালিত

তজুমদ্দিনে মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে বঙ্গবন্ধুর ৪৭তম শাহাদাত বার্ষিকী পালিত

ভোলা প্রতিনিধি: সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল‌ অনুষ্ঠিত হয়েছে । বুধবার সকাল ১১ টায় উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স মিলনায়তনে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিল‌ অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মরিয়ম বেগম এর সভাপতিত্বে ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সেলিম রেজার সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফখরুল আলম জাহাঙ্গীর, মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার, বিএ মোফাজ্জল, শাহাবুদ্দিন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মহিউদ্দিন পোদ্দার, চাঁদপুর ইউপি চেয়ারম্যান শহিদুল্লাহ কিরন, সোনাপুর ইউপি চেয়ারম্যান মেহেদী হাসান মিশু হাওলাদার এবং মুক্তিযোদ্ধারা সহ অন্যান্য নেতৃবৃন্দ।
আরও পড়ুন
দেশে গুম-খুনের সংস্কৃতি চালু করেছে জিয়া: শেখ হাসিনা

দেশে গুম-খুনের সংস্কৃতি চালু করেছে জিয়া: শেখ হাসিনা

বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান দেশে গুম ও খুনের সংস্কৃতি চালু করেছিল বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ মঙ্গলবার (৩০ আগস্ট) দুপুরে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শোক দিবসের আলোচনা অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এ কথা বলেন। ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ এই আলোচনা সভার আয়োজন করে। শেখ হাসিনা বলেন, এখন অনেকে গুম, খুন নিয়ে কথা বলছেন। এদেশে গুম-খুনের সংস্কৃতি সৃষ্টি করে গেছেন জিয়াউর রহমান। ভোট কারচুপিও শুরু হয় তাদের আমলে। ১৫ আগস্ট হত্যাকাণ্ডের বিষয়টি তুলে ধরে সরকারপ্রধান বলেন, সেদিন শুধু আমাদের পরিবারের ক্ষতি নয়, একটি দেশ ও জাতির ক্ষতি হয়েছে। প্রধানমন্ত্রী বলেন, ‘বাবাকে আন্তর্জাতিকভাবে সতর্ক করা:
আরও পড়ুন
আ.লীগ-বিএনপির সমাবেশে ১৪৪ ধারা জারি

আ.লীগ-বিএনপির সমাবেশে ১৪৪ ধারা জারি

ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়ায় আওয়ামী লীগ ও বিএনপি একই সময়ে একই স্থানে সমাবেশ ডাকায় ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। আজ মঙ্গলবার রুহিয়া পূর্ব ও পশ্চিম চৌরাস্তাসহ আশপাশের এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়। সোমবার এ আদেশ জারি করেন ভারপ্রাপ্ত সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শাহরিয়ার রহমান। ইউএনও বলেন, ‘রুহিয়া থানা এলাকায় একই স্থানে ও একই সময়ে আওয়ামী লীগ ও বিএনপি কর্মসূচি পালনে অনড় অবস্থানে রয়েছে। উভয় দলের কর্মসূচি অব্যাহত থাকলে রুহিয়া এলাকার বিভিন্ন মোড়ে যান চলাচলে বিঘ্নসহ গাড়ি ভাঙচুর, ব্যক্তিগত ও সরকারি সম্পত্তির ক্ষতি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হতে পারে। তাই পরিস্থিতি স্বাভাবিক রাখতে ও জনগণের নিরাপত্তার স্বার্থে রুহিয়া এলাকার:
আরও পড়ুন
অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির পাঁয়তারা করছে বিএনপি: সেতুমন্ত্রী

অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির পাঁয়তারা করছে বিএনপি: সেতুমন্ত্রী

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ফৌজদারি মামলার আসামিদের মাঠে নামিয়ে দিয়েছে বিএনপি। এদের মাধ্যমে দেশে ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির মাধ্যমে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির পাঁয়তারা করছে দলটি। সোমবার গণমাধ্যমে দেওয়া বিবৃতিতে তিনি এসব কথা বলেন। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, বিএনপি দেশে সন্ত্রাস, নৈরাজ্য সৃষ্টির মাধ্যমে সাংবিধানিক ও নির্বাচিত সরকারকে উৎখাতের ষড়যন্ত্রে লিপ্ত। এরই ধারাবাহিকতায় সারা দেশে আন্দোলনের নামে তারা সশস্ত্র মহড়া দিচ্ছে। একইভাবে আন্তর্জাতিক সংস্থা ও বন্ধু রাষ্ট্রসমূহের কাছে বাংলাদেশের বিরুদ্ধে বিষোদগার করছে। তিনি বলেন, আওয়ামী লীগের নেতাকর্মীরা ধৈর্য নিয়ে পরিস্থিতি মোকাবিলা করছে। আমাদের দলের সভাপতি বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা নেতাকর্মীদের ধৈর্য ধারণ ও গণতান্ত্রিক ঔদার্য্য নিয়ে:
আরও পড়ুন
স্বার্থহীন রাজনীতিবিদের অনন্য দৃষ্টান্ত  বরগুনা  আওয়ামীলীগের মোতালেব 

স্বার্থহীন রাজনীতিবিদের অনন্য দৃষ্টান্ত  বরগুনা আওয়ামীলীগের মোতালেব 

বরগুনা জেলা প্রতিনিধি: সর্বোত্রই যখন মূল্যবোধের অবক্ষয়, ব্যক্তি স্বার্থের হীন প্রতিযোগিতা, ভোগবিলাসের বাগাড়ম্বর, ঠিক তখন বরগুনার একজন মোতালেব মৃধা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন ক্ষমতাসীন দলের প্রভাবশালী নেতা হয়েও ব্যক্তি স্বার্থের ঊর্ধে থাকা যায়। জ্বলজ্বলে উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে সারা দেশের তরুণ প্রজন্মকে তিনি শিখিয়ে দিয়েছেন- মুখে নয়, বুকেও নয়, বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করতে হয় যাপিত জীবনের সাথে। শুধুই মাঠে আর মঞ্চে নয়, বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করতে হয় ব্যক্তি জীবন থেকে পারিবারিক জীবনেও। ক্ষমতাসীন দলের প্রভাবশালী নেতা হয়েও সারাটা জীবন বেসরকারি একটি এনজিওর চাকরি করে জীবিকা নির্বাহ করেছেন যিনি। প্রাচুর্যকে পায়ে ঠেলে সাদামাটা জীবনকেই বরণ করে নিয়েছেন যিনি। বঙ্গবন্ধুর আহবানে একাত্তরের:
আরও পড়ুন
রায়পুরে সমাবেশ সফল করতে চরবংশী ইউপি আ’লীগের একাংশের প্রস্তুতি সভা

রায়পুরে সমাবেশ সফল করতে চরবংশী ইউপি আ’লীগের একাংশের প্রস্তুতি সভা

প্রদীপ কুমার রায়ঃ আগামীকাল ২৯ আগষ্ট শোকের মাস আগস্ট উপলক্ষে উপজেলা শ্রমিক লীগ আয়োজিত জনসভা সফল করতে সাবেক উপজেলা চেয়ারম্যান আলতাফ হোসেন হাওলাদার এর উদ্যোগে এক প্রস্তুতি সভা শনিবার সন্ধ্যায় খাসেরহাট বাজারে অনুষ্ঠিত হয়েছে। ২নং উত্তর চর বংশী ইউপি চেয়ারম্যান আবুল হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান মাস্টার আলতাফ হোসেন হাওলাদার। এসময় অন্যানের মধ্যে বক্তব্য রাখেন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজ খান, ইউপি সদস্য আলতাফ মাহমুদ জমাদার, ইউপি সদস্য মাইনুদ্দিন হাওলাদার, ফরহাদ আসামি, মঈনুদ্দিন ছৈয়াল, সোলেমান মোল্লা, যুবলীগ নেতা আনোয়ার গাজী, মোখলেছুর রহমান পান্নু, রাসেদ খলিফা, মাসুদ হাওলাদার, ছাত্রলীগ নেতা হুমায়ুন, খান:
আরও পড়ুন
কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.