রাজনীতি

ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক হাসিব উদ্দিন রসি

ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক হাসিব উদ্দিন রসি

হাসিব উদ্দিন রসির বাবা ১৯৯৬ সালে খালেদাজিয়ার ১৫ ফেব্রুয়ারির একতরফা নির্বাচনের বিরুদ্ধে দেশব্যাপী তুমুল আন্দোলন চলাকালে ৮ ফেব্রুয়ারি সন্ত্রাসীদের গুলিতে নির্মমভাবে শাহাদাতবরণ করেন আব্দুল আলিম তখন তিনি লালবাগের ওয়ার্ড কাউন্সিলর এবং ওয়ার্ড আওয়ামী সাধারণ সম্পাদক ছিলেন।  তৎকালীন বিরোধী দলীয় নেত্রী বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাদের বাসায় গিয়ে শিশু হাসিব রসিকে কোলে নিয়ে সান্ত্বনা দিয়েছেন। হাসিব উদ্দিন রসি তৃণমূল থেকে রাজনীতি করে, সে কলাবাগান থানা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক, মহানগর উত্তর ছাত্রলীগের ক্রীড়া সম্পাদক ও সর্বশেষ সহ সভাপতির দায়িত্ব পালন করেছে সততা ও নিষ্ঠার সাথে। তাকে ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করায় লালবাগ এলাকাবাসী ও আওয়ামীলীগ এর:
আরও পড়ুন
খালেদা জিয়ার  সাজা স্থগিতের মেয়াদ বাড়ানোর আবেদন পরিবারের

খালেদা জিয়ার সাজা স্থগিতের মেয়াদ বাড়ানোর আবেদন পরিবারের

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিনের মেয়াদ বাড়ানোর জন্য আবেদন করেছে তার পরিবার। রবিবার দুপুরে বেগম খালেদা জিয়ার ছোট ভাই শামীম ইস্কান্দার স্বরাষ্ট্রমন্ত্রী বরাবর এ আবেদন করেছেন। চিঠিতে তিনি বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও উন্নত চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার অনুমতি দেয়ার অনুরোধ করেছেন। বিষয়টি নিশ্চিত করে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে জানান, চিঠিটি আজ দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পৌঁছানো হয়েছে। বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব এ বি এম আব্দুস সাত্তার ও চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য বিজন কান্তি দাস চিঠি পৌঁছে দেন। এবিএম আব্দুস সাত্তার তাকে জানিয়েছেন ম্যাডামের মুক্তির মেয়াদ বাড়ানোর আবেদনটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পৌঁছে দেয়া হয়েছে। এর আগে গত:
আরও পড়ুন
রানি দ্বিতীয় এলিজাবেথের অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দেবেন শেখ হাসিনা

রানি দ্বিতীয় এলিজাবেথের অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দেবেন শেখ হাসিনা

ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথের অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিতে লন্ডন যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামী ১৯ সেপ্টেম্বর রানির অন্ত্যেষ্টিক্রিয়া সামনে রেখে দুই-তিনদিন আগেই লন্ডন যাবেন তিনি। প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে শনিবার আওয়ামী লীগের সংসদীয় ও স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের যৌথ সভায় দলীয় নেতাদের এ কথা জানান শেখ হাসিনা। সভায় উপস্থিত এক আওয়ামী লীগ নেতা এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথের অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠানে যোগ দিতে আগামী ১৫ সেপ্টেম্বর অথবা ১৭ সেপ্টেম্বর দেশটিতে যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার সাম্প্রতিক ভারত সফর নিয়ে প্রধানমন্ত্রী আগামী সোমবার (১২ সেপ্টেম্বর) সংবাদ সম্মেলন করবেন। শনিবার অনুষ্ঠিত আওয়ামী লীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ড ও:
আরও পড়ুন
‘প্রধানমন্ত্রীর ভারত সফরে বিএনপির প্রত্যাশা পূরণ হয়নি; কাদের

‘প্রধানমন্ত্রীর ভারত সফরে বিএনপির প্রত্যাশা পূরণ হয়নি; কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি নেতারা যদি হাতের তালু দিয়ে চোখ ঢেকে রাখে তাহলে প্রধানমন্ত্রীর ভারত সফরের কোনো অর্জন দেখতে না পাওয়ারই কথা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরে দেশবাসীর প্রত্যাশা পূরণ হলেও বিএনপির প্রত্যাশা পূরণ হয়নি, কারণ তারা চায় প্রতিবেশীর সঙ্গে বৈরি সম্পর্ক, বিশেষ করে ভারতের সঙ্গে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরকে কেন্দ্র করে অপপ্রচার আর গুজব না ছড়িয়ে বরং আয়নায় নিজেদের শাসনামলে ভারত সফরের প্রাপ্তি কী ছিল তা দেখতে বিএনপি নেতাদের প্রতি আহ্বানও জানিয়েছেন তিনি।  শনিবার নিজ বাসভবনে আয়োজিত নিয়মিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের ব্রিফিংয়ে বিএনপি নেতাদের প্রতি তিনি এ আহ্বান জানান।:
আরও পড়ুন
দুবার স্থগিতের পর রায়পুরে বিএনপির সমাবেশ

দুবার স্থগিতের পর রায়পুরে বিএনপির সমাবেশ

প্রদীপ কুমার রায়ঃ দুবার বিক্ষোভ সমাবেশ আয়োজনের ঘোষণা দিয়ে পরে স্থগিত করেছিল লক্ষ্মীপুরের রায়পুর উপজেলা বিএনপির। অবশেষে বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) উপজেলা বিএনপির সভাপতির বাসভবনের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়। জ্বালানি তেল, পরিবহনের ভাড়া বৃদ্ধি ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে উপজেলা বিএনপি এ সমাবেশের আয়োজন করে। সকাল থেকে উপজেলার বিভিন্ন এলাকার নেতা–কর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে উপজেলা বিএনপির সভাপতির কৃষি অফিস রোডের বাসভবনের আশপাশে অবস্থান নেন। সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সমাবেশ চলে। বিএনপির দলীয় সূত্রে জানা যায়, গতকাল বুধবার রাতে উপজেলা বিএনপির নেতারা হঠাৎ সমাবেশের ঘোষণা দেন। পরে বৃহস্পতিবার সকালে নেতা-কর্মীদের উপজেলা বিএনপির সভাপতির বাসার সামনে সমাবেশে যোগদানের জন্য বলা হয়।:
আরও পড়ুন
পুলিশের বাধা উপেক্ষা করে রামগঞ্জে বিএনপির প্রতিবাদ সমাবেশ

পুলিশের বাধা উপেক্ষা করে রামগঞ্জে বিএনপির প্রতিবাদ সমাবেশ

আবু তাহের,রামগঞ্জ প্রতিনিধিঃ লক্ষ্মীপুরের রামগঞ্জে পুলিশের বাধা উপেক্ষা করে জাতীয়তাবাদী দল বিএনপির রামগঞ্জ উপজেলার উদ্যোগে জ্বালানী তেল, পরিবহনে অধিক পরিমাণে ভাড়া বৃদ্ধি, দ্রব্যমূল্যের চরম ঊর্ধ্বগতি ও দেশ ব্যাপী বিএনপির শান্তিপূর্ন মিছিলে পুলিশের গুলিতে নিহত ভোলার নুর আলম, আব্দুর রহিম ও নারায়ণগঞ্জের শাওন হত্যার প্রতিবাদে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ৮সেপ্টেম্বর (বৃহস্পতিবার) সকালে ভাদুর ইউনিয়নের সাবেক বিএনপি সংসদ সদস্য নাজিম উদ্দিন আহম্মেদের বাস ভবনের সামনে ওই প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপির সভাপতি নাজিম উদ্দিন আহমেদের সভাপতিত্বে সাধারণ সম্পাদক ভিপি আব্দুর রহিম, ভিপি বাহারের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, লক্ষ্মীপুর জেলা বিএনপির সিনিয়র সদস্য নিজাম উদ্দিন ভূইয়া। এসময় সমাবেশে বক্তব্য রাখেন,:
আরও পড়ুন
পররাষ্ট্রমন্ত্রীকে নিয়ে যা বললেন কাদের

পররাষ্ট্রমন্ত্রীকে নিয়ে যা বললেন কাদের

পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেনের একটি মন্তব্য ঘিরে সমালোচনা হচ্ছে। এ বিষয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক, সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, পররাষ্ট্রমন্ত্রী একে আবদুল মোমেনের মন্ত্রিত্ব থাকবে কিনা, সে সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার কেবলই প্রধানমন্ত্রীর। আজ বুধবার সচিবালয়ে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের (বিএসআরএফ) সংলাপে এক প্রশ্নের উত্তরে ওবায়দুল কাদের এ কথা বলেন। বেফাঁস মন্তব্যের কারণে মোমেনকে মন্ত্রিসভা থেকে সরিয়ে দেওয়া হচ্ছে কিনা- সেই প্রশ্ন ওবায়দুল কাদেরের সামনে রেখেছিলেন সাংবাদিকরা। জবাবে তিনি বলেন, শুনেছি তিনি কিছুটা অসুস্থ। এটা হতেই পারে। এখন এজন্য তার কোনো পরিবর্তন হবে কিনা সেটি আমি বলতে পারছি না। কিছু দিন আগে তার হয়ত একটা স্লিপ হয়েছে,:
আরও পড়ুন
বরগুনা-২ আসনে বিএনপি’র সাবেক এমপি মনিসহ ৪০০ জন নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

বরগুনা-২ আসনে বিএনপি’র সাবেক এমপি মনিসহ ৪০০ জন নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

বরগুনা প্রতিনিধি: বরগুনা-২ আসনে বিএনপি'র সাবেক এমপি আলহাজ্ব নুরুল ইসলাম মনিসহ ৪০০ জন নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করেছেন কাকচিড়া ইউনিয়নের চেয়ারম্যান আলাউদ্দিন পল্টু। ইতোমধ্যেই পুলিশ পাঁচজনকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন- বরগুনা জেলা ছাত্রদলের সভাপতি ফায়জুল মালেক সজিব, পাথরঘাটা পৌর ছাত্রদলের সদস্য সচিব খায়রুল ইসলাম শরীফ, রায়হানপুর ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক তসলিম হোসেন, ছাত্রদলের কর্মী হাসিব ও শাওন। বরগুনার পুলিশ সুপার মো. আবদুল ছালাম সোমবার দুপুরে মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। বরগুনা-২ আসনের বিএনপি সমর্থিত সাবেক জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব নুরুল ইসলাম মনি রোববার বিকেলে মোটরসাইকেল বহর নিয়ে পাথরঘাটায় পৌঁছলে নাচনাপাড়া ইউনিয়নের সিএন্ডবি এলাকায় নুরুল ইসলাম মনির সাথে থাকা লোকজনকে:
আরও পড়ুন
‘ভারত সফরে প্রধানমন্ত্রী সবসময় দিয়ে এসেছেন, কিছু আনেননি; ফখরুল

‘ভারত সফরে প্রধানমন্ত্রী সবসময় দিয়ে এসেছেন, কিছু আনেননি; ফখরুল

ভারত সফরে গেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবসময় দিয়ে এসেছেন, কিছুই আনতে পারেননি বলে মন্তব্য করলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ সোমবার (৫ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের ১৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভায় এক প্রশ্নের জবাবে এমন মন্তব্য করেন তিনি। সাইফুর রহমান স্মৃতি পাঠাগার এই স্মরণসভার আয়োজন করে। প্রধানমন্ত্রী ভারত সফর নিয়ে মির্জা ফখরুল বলেন, ‘তার (প্রধানমন্ত্রী) ভারত সফর নিয়ে কিছু বলতে চাই না। কারণ আমাদের অভিজ্ঞতা এত তিক্ত, হতাশ হওয়ার মতো। প্রত্যেকবার দেখেছি অত্যন্ত হতাশার সঙ্গে, নিরাশার সঙ্গে; প্রধানমন্ত্রী ভারতকে দিয়ে এসেছেন কিন্তু নিয়ে আসেননি।’ বিএনপি মহাসচিব আরো বলেন, ‘আমরা প্রত্যেকবার আশা করেছি:
আরও পড়ুন
আজ দিল্লির পথে প্রধানমন্ত্রী

আজ দিল্লির পথে প্রধানমন্ত্রী

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে চার দিনের রাষ্ট্রীয় সফরে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার (৫ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি চার্টার্ড ফ্লাইট শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দিল্লির উদ্দেশে রওনা হয়। প্রায় তিন বছর পর ভারত সফরে যাচ্ছেন বাংলাদেশের সরকারপ্রধান। সফরকালে ৬ সেপ্টেম্বর দুই দেশের প্রধানমন্ত্রী বৈঠক করবেন। দুই প্রধানমন্ত্রীর বৈঠকে দ্বিপক্ষীয় সহযোগিতা নিয়ে বিভিন্ন বিষয় আলোচনা প্রাধান্য পাবে। ব্যবসা-বাণিজ্য, জ্বালানি, অভিন্ন নদনদীর পানি বণ্টন ও রোহিঙ্গা সমস্যা সমাধানে সহযোগিতা আলোচ্যসূচির শীর্ষে থাকবে বলে আশা করা হচ্ছে।সফরকালে শেখ হাসিনা ভারতের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং উপ-রাষ্ট্রপতির সঙ্গে আলোচনা করবেন। সফরে দুই দেশের মধ্যে:
আরও পড়ুন
কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.