রাজনীতি

রামগতিতে বিএনপি নেতাকর্মীদের ৪ ব্যবসাপ্রতিষ্ঠানে তালা দিয়েছে আ’লীগ

রামগতিতে বিএনপি নেতাকর্মীদের ৪ ব্যবসাপ্রতিষ্ঠানে তালা দিয়েছে আ’লীগ

লক্ষ্মীপুরের রামগতিতে বিএনপি নেতাকর্মীদের ব্যবসাপ্রতিষ্ঠানে ভাঙচুর করে ৪টি দোকনে তালা দিয়েছে স্থানীয় আওয়ামী লীগ। শুক্রবার রাত ৯টার দিকে উপজেলার চর রমিজ ইউনিয়নের চৌমুহনী বাজারের এ ঘটনা ঘটে। রাত ১২টা পর্যন্ত আওয়ামী লীগের নেতাকর্মীরা লাঠিসোঁটা নিয়ে ওই বাজারে অবস্থান করেছে বলে অভিযোগ করেছে স্থানীয় বিএনপি। তালা দেওয়া ব্যবসাপ্রতিষ্ঠানগুলো হল- চর রমিজ ইউনিয়নের ৬নম্বর ওয়ার্ড শ্রমিক দলের সভাপতি মো. রিয়াজের মুরগি ও ভুষা মালের দোকান, বিএনপি কর্মী হেজুর চা দোকান, মো. সৌরভের খাওয়ার হোটেল ও মো. ফরহাদের কাপড় দোকান। শনিবার (২৭ আগস্ট) দুপুর দেড়টা এই প্রতিবেদন লেখা পর্যন্ত ব্যবসাপ্রতিষ্ঠানগুলো বন্ধ থাকার খবর পাওয়া গেছে। ক্ষতিগ্রস্ত ওয়ার্ড শ্রমিক দলের সভাপতি রিয়াজ জানান, রাতে:
আরও পড়ুন
দেশে ভয়ঙ্কর দুঃসময় যাচ্ছে:   রিজভী

দেশে ভয়ঙ্কর দুঃসময় যাচ্ছে: রিজভী

দেশে ভয়ঙ্কর দুঃসময় যাচ্ছে বলে মন্তব্য করলেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি বলেন, “দেশে এক ভয়ঙ্কর দুঃসময় যাচ্ছে। সাংবাদিকরা সঠিকভাবে তাদের মতামত প্রকাশ করতে পারছেন না। এক ভয়ঙ্কর দুঃশাসনের মধ্যে আমাদেরকে দিনাতিপাত করতে হচ্ছে। দেশের এমন পরিস্থিতিতে নজরুল আমাদের প্রতিটি মুহূর্তে তার লেখনি দিয়ে প্রেরণা যুগিয়ে যাচ্ছেন। আমাদেরকে সাহস দিয়ে যাচ্ছেন দুঃশাসনের বিরুদ্ধে কীভাবে লড়তে হয়।” শনিবার জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। সকাল সাতটার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ সংলগ্ন জাতীয় কবির মাজারে যান রিজভী। পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা:
আরও পড়ুন
সরকার পতন বিএনপির দিবাস্বপ্ন ছাড়া কিছুই নয়: কাদের

সরকার পতন বিএনপির দিবাস্বপ্ন ছাড়া কিছুই নয়: কাদের

দেশ আর জনগণকে নিয়ে ভাবে না বিএনপি। তাদের লক্ষ্য হলো ক্ষমতা। সরকার পতন মানে ক্ষমতা। এটাই তাদের লক্ষ্য। সরকার পতন দিবাস্বপ্ন ছাড়া কিছুই নয় বলে মন্তব্য করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। শনিবার জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অবস্থিত জাতীয় কবির সমাধিতে পুষ্পস্তবক অর্পণ শেষে এসব কথা বলেন তিনি। তিনি বলেন, গত ১৩ বছর ধরে সরকার পতনের কথা শুনে আসছি। দিন, কাল, ক্ষণ, রোজার ঈদ, কোরবানির ঈদ, পরীক্ষা এসব অনেকবার শুনেছি যে, এর পরপরই আন্দোলন হবে। কাদের আরও বলেন, সবচেয়ে বড় বিষয় হচ্ছে এদেশে আজকে অসাম্প্রদায়িকতার কথা বলে সাম্প্রদায়িক:
আরও পড়ুন
শেখ হাসিনার দিল্লির বৈঠকে যোগ দিচ্ছেন মমতা

শেখ হাসিনার দিল্লির বৈঠকে যোগ দিচ্ছেন মমতা

বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার সদিচ্ছাকে মর্যাদা দিয়েই দিল্লিতে দ্বিপাক্ষিক বৈঠকে যোগ দিতে পারেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। বস্তুত এই কারণে তিন বছর পর ৫ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া শেখ হাসিনার দিল্লি সফরের সময় ভারত-বাংলাদেশ বৈঠকে থাকার জন্য পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ জানাচ্ছে মোদি সরকার। সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে দিল্লিতে যে মমতা যাচ্ছেন তা বৃহস্পতিবার কলকাতায় মুখ্যমন্ত্রীর অফিস সূত্রে নিশ্চিত করা হয়েছে। তবে ঠিক কবে যাবেন তা নিশ্চিত নয়। গত মাসেই মমতাকে লেখা চিঠিতে বঙ্গবন্ধুকন্যা জানিয়েছিলেন, তিনি ভারতে আসছেন এবং তিনি আশা করেন সেই সফরে তার সঙ্গে মুখ্যমন্ত্রীর দেখা হবে। আসলে দিল্লিতে শেখ হাসিনার সঙ্গে মমতার বৈঠক হোক এবং তিস্তার পানিবণ্টন চুক্তি না হলেও অন্য:
আরও পড়ুন
লক্ষ্মীপুরে বিএনপির সমাবেশ স্থগিত, চলবে আ’লীগের সভা

লক্ষ্মীপুরে বিএনপির সমাবেশ স্থগিত, চলবে আ’লীগের সভা

লক্ষ্মীপুরের রায়পুরে আজ বুধবার বিকেলে বিএনপির ডাকা জনসমাবেশ স্থগিত ঘোষণা করা হয়েছে। দুপুর ১টার দিকে উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মনিরুল ইসলাম হাওলাদার ও সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম মিঠু এ তথ্য নিশ্চিত করেছেন। অন্যদিকে একই স্থানে, একই সময়ে আওয়ামী লীগের ডাকা শোকসভা ও বিক্ষোভ মিছিলের কর্মসূচির প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে রয়েছে। জ্বালানি তেল, পরিবহন ভাড়া বৃদ্ধি ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে পৌর শহরের বাসস্ট্যান্ডে এই সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। এখানে সমাবেশ না হলে বিকল্প হিসেবে তাঁরা শহরের নতুন বাজার এলাকায় অবস্থিত মহিলা কলেজ মাঠে সমাবেশের প্রস্তুতি নিয়ে রেখেছিলেন। অন্যদিকে একই স্থানে একই সময়ে শোকসভা ও বিক্ষোভ মিছিলের কর্মসূচি পালনে আওয়ামী লীগের:
আরও পড়ুন
লক্ষ্মীপুরে যুবলীগ নেতা হত্যা মামলায় বিএনপির ৩৭ আসামি খালাস

লক্ষ্মীপুরে যুবলীগ নেতা হত্যা মামলায় বিএনপির ৩৭ আসামি খালাস

লক্ষ্মীপুরের রায়পুরে যুবলীগ নেতা মিরাজ হোসেন পাটোয়ারীকে কুপিয়ে হত্যার ঘটনার মামলায় ৩৭ আসামিকে বেকসুর খালাস দিয়েছে আদালত। বুধবার (২৪ আগস্ট) দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ রহিবুল ইসলাম এ রায় দেন ।খালাসপ্রাপ্তরা সবাই উপজেলা, ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন শাখার দায়িত্বপ্রাপ্ত নেতা। আসামিপক্ষের আইনজীবী আনোয়ার হোসেন মৃধা জানান, রাজনৈতিক প্রতিহিংসায় উদ্দেশ্যেমূলকভাবে ৩৭ বিএনপি নেতাকে হত্যা মামলায় জড়ানো হয়েছে। তাদের বিরুদ্ধে সাক্ষীরা কেউই অভিযোগ করেনি। তারা আদালতে নির্দোষ প্রমাণিত হয়েছে। এতে আদালত তাদেরকে বেকসুর খালাস দিয়েছে। খালাসপ্রাপ্তরা হলেন—রায়পুর উপজেলা যুবদলের সাবেক আহবায়ক শফিকুল আলম আলমাস, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক এমরান হোসেন, বিএনপি নেতা নাজমুল আলম নাজু, কেরোয়া:
আরও পড়ুন
যারা কারচুপিমুক্ত ভোট চায় না তারাই ইভিএমে ভয় পায়: ওবায়দুল কাদের

যারা কারচুপিমুক্ত ভোট চায় না তারাই ইভিএমে ভয় পায়: ওবায়দুল কাদের

দ্বাদশ সংসদ নির্বাচনে অর্ধেক আসনে ইলেক্ট্রনিক ভোটিং মেশিনে ভোটগ্রহণের যে সিদ্ধান্ত নির্বাচন কমিশন (ইসি) নিয়েছে আওয়ামী লীগ তাতে স্বাগত জানিয়েছে বলে জানান দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেছেন, যারা কারচুপিমুক্ত নির্বাচন চায় না তারাই ইভিএমকে ভয় পায়। ২০০৪ সালের ঢাকায় আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলায় নিহত দলটির নেত্রী আইভী রহমানের ১৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বনানী কবরস্থানে শ্রদ্ধা জানাতে গিয়ে এমন মন্তব্য করেন ওবায়দুল কাদের। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ছয়টি আসনে ইভিএমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। পরবর্তী সময়ে বিভিন্ন স্থানীয় সরকার নির্বাচন ইভিএমে হয়েছে। সবশেষ গত জুনে অনুষ্ঠিত কুমিল্লা সিটি নির্বাচনে সব কেন্দ্রেই ইভিএমে ভোট নেওয়া হয়। যদিও এই যন্ত্রটির ব্যাপারে বিএনপিসহ:
আরও পড়ুন
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির জাতাকলে পিষ্ট মানুষ : জেবেল গানি

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির জাতাকলে পিষ্ট মানুষ : জেবেল গানি

জসিম তালুকদার, চট্টগ্রাম প্রতিনিধি: দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির জাতাকলে পিষ্ট হচ্ছে সাধারন মানুষ মন্তব্য করে বাংলাদেশ ন্যাপ চেয়ারম্যান জেবেল রহমান গানি বলেছেন, দুর্নীতি, লুটপাট, ডলার পাচার করে অর্থনীতিকে করে তুলেছে অস্থিতিশীল, যার ফল ভোগ করছে জনগণ। মঙ্গলবার (২৩ আগস্ট) বাংলাদেশ ন্যাপ সাবেক চেয়ারম্যান ও প্রাক্তন মন্ত্রী শফিকুল গানি স্বপনের ১৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপ চট্টগ্রাম দক্ষিন জেলা আয়োজিত স্মরণসভা ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ভার্চুয়ালি তিনি এসব কথা বলেন। তিনি বলেন, রাজনীতির নিয়ন্ত্রন ‘রাজনীতিবিদের হাতে’ না থাকা ভয়াবহ পরিনতি ডেকে আনবে। দেশ সেবার নামে অরাজনীতিক ব্যাক্তিরা রাজনীতিতে প্রবেশ করে, রাজনীতিকে যেভাবে কলুষিত করছে সেটা দেশের জন্য অকল্যাণকর। আর:
আরও পড়ুন
বসুরহাটে গ্রেনেড হামলার প্রতিবাদে  মিছিল আলোচনা সভা ও দোয়া মাহফিল

বসুরহাটে গ্রেনেড হামলার প্রতিবাদে মিছিল আলোচনা সভা ও দোয়া মাহফিল

নোয়াখালী প্রতিনিধি- কোম্পানীগন্জের বসুরহাটে গ্রেনেড হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২১ আগষ্ট ২০২২ রক্তাক্ত বিভীষিকাময় ২১ আগস্ট বাংলাদেশ আওয়ামী লীগের সমাবেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদেরের উপর বর্বরোচিত ভয়াবহ গ্রেনেড হামলা হয়। এ দিন মহিলা আওয়ামীলীগ নেত্রী আইভি রহমান সহ নিহত ২৪ জন নেতাকর্মীর স্বরণে কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের আয়োজনে রোববার বিকেলে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিল ও আলোচনা সভা বক্তব্য রাখেন বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা সহ কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামীলীগ,যুবলীগ, ছাত্রলীগ নেতৃবৃন্দ সহ প্রমুখ।
আরও পড়ুন
বিএনপির প্রত্যক্ষ সহযোগিতায় ২১আগস্ট গ্রেনেড হামলা: প্রধানমন্ত্রী

বিএনপির প্রত্যক্ষ সহযোগিতায় ২১আগস্ট গ্রেনেড হামলা: প্রধানমন্ত্রী

ভয়াল ২১ আগস্টের গ্রেনেড হামলার স্মৃতিচারণ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিএনপি সরকারের প্রত্যক্ষ সহযোগিতায় ২১ আগস্ট রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে গ্রেনেড হামলা চালানো হয়েছে। আজ রোববার (২১ আগস্ট) বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, আওয়ামী লীগকে নেতৃত্বশূন্য করতেই বিএনপি-জামায়াত তথা চারদলীয় জোট সরকার রাষ্টযন্ত্র ব্যবহার করে নৃশংসতম এই গ্রেনেড হামলা চালায়। যারা গণতন্ত্রের কথা বলে, তাহলে এটা কীসের গণতন্ত্র? একটা প্রকাশ্য জনসভায় কীভাবে আর্জেস গ্রেনেড মারতে পারে? শেখ হাসিনা বলেন, আক্রমণকারীদের রক্ষা করার জন্য সেদিন ভয়াবহতার মধ্যেই পুলিশ লাঠিচার্জ ও টিয়ারগ্যাস ছুড়েছে। সব আলামত সিটি করপোরেশনের গাড়ি দিয়ে:
আরও পড়ুন
কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.