দেশে ভয়ঙ্কর দুঃসময় যাচ্ছে: রিজভী

শেয়ার

দেশে ভয়ঙ্কর দুঃসময় যাচ্ছে বলে মন্তব্য করলেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

তিনি বলেন, “দেশে এক ভয়ঙ্কর দুঃসময় যাচ্ছে। সাংবাদিকরা সঠিকভাবে তাদের মতামত প্রকাশ করতে পারছেন না। এক ভয়ঙ্কর দুঃশাসনের মধ্যে আমাদেরকে দিনাতিপাত করতে হচ্ছে।

দেশের এমন পরিস্থিতিতে নজরুল আমাদের প্রতিটি মুহূর্তে তার লেখনি দিয়ে প্রেরণা যুগিয়ে যাচ্ছেন। আমাদেরকে সাহস দিয়ে যাচ্ছেন দুঃশাসনের বিরুদ্ধে কীভাবে লড়তে হয়।”
শনিবার জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

সকাল সাতটার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ সংলগ্ন জাতীয় কবির মাজারে যান রিজভী। পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, “আমরা যে সংগ্রামে আছি সেটি হচ্ছে মানুষ এখন অধিকার ছাড়া। এই অধিকার পুনঃপ্রতিষ্ঠার যে সংগ্রাম আমরা চালিয়ে যাচ্ছি আজকে বিগত ১৪-১৫ বছর ধরে।

আমাদের এই সংগ্রামের প্রধান প্রেরণা হচ্ছেন কাজী নজরুল ইসলামের রচিত গান কবিতা এবং অন্যান্য লেখনি। কারণ তিনি তার জীবনে লেখনি দিয়ে অন্যায়, দুঃশাসনের বিরুদ্ধে যে প্রতিবাদ করেছেন, যার কারণে তিনি নির্যাতিত হয়েছেন, কারাগারে গেছেন।”

সম্পর্কিত খবর

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.