লক্ষ্মীপুরে বিএনপির সমাবেশ স্থগিত, চলবে আ’লীগের সভা

শেয়ার

লক্ষ্মীপুরের রায়পুরে আজ বুধবার বিকেলে বিএনপির ডাকা জনসমাবেশ স্থগিত ঘোষণা করা হয়েছে।

দুপুর ১টার দিকে উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মনিরুল ইসলাম হাওলাদার ও সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম মিঠু এ তথ্য নিশ্চিত করেছেন।

অন্যদিকে একই স্থানে, একই সময়ে আওয়ামী লীগের ডাকা শোকসভা ও বিক্ষোভ মিছিলের কর্মসূচির প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে রয়েছে।

জ্বালানি তেল, পরিবহন ভাড়া বৃদ্ধি ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে পৌর শহরের বাসস্ট্যান্ডে এই সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। এখানে সমাবেশ না হলে বিকল্প হিসেবে তাঁরা শহরের নতুন বাজার এলাকায় অবস্থিত মহিলা কলেজ মাঠে সমাবেশের প্রস্তুতি নিয়ে রেখেছিলেন।

অন্যদিকে একই স্থানে একই সময়ে শোকসভা ও বিক্ষোভ মিছিলের কর্মসূচি পালনে আওয়ামী লীগের প্রস্তুতি শেষ পর্যায়ে রয়েছে। সকাল থেকে অবিরাম বৃষ্টি চলছে। এর মধ্যেই শুরু হয়েছে মঞ্চ তৈরির কাজ। ছোট ছোট দলে বিভক্ত হয়ে নেতা-কর্মীরা শহরে মিছিল শুরু করেছেন।

এ বিষয়ে রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিপন বড়ুয়া বলেন, ‘বিএনপির সমাবেশ স্থগিত করার কথা আমরাও শুনেছি।

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে এবং যেকোনো পরিস্থিতি মোকাবিলায় পর্যাপ্তসংখ্যক পুলিশ সদস্য সতর্ক অবস্থানে রয়েছেন। কাউকে বিশৃঙ্খলা করতে সুযোগ দেওয়া হবে না।’

সম্পর্কিত খবর

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.