রায়পুরে বৃষ্টি উপেক্ষা করে আওয়ামীলীগের শোকসভা ও বিক্ষোভ মিছিল

শেয়ার

প্রদীপ কুমার রায়:

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে শোকের মাস আগষ্ট উদযাপন উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে এক শোকসভা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

দিনভর বৈরী আবহাওয়ার মাঝেও সমাবেশ ও বিক্ষোভ কর্ম সূচী সফল করে নেতাকর্মীরা। উপজেলা বিএনপি একই স্থানে একই সময়ে দ্রব্যমূল্যের উর্দ্বগতির প্রতিবাদে শহরের বাস ষ্টান্ড এলাকায় সমাবেশ ও মিছিল করার কর্মসূচী ডাকায় আওয়ামী বিএনপির মাঝে উত্তেজনা ছড়িয়ে পড়লেও শেষ পর্যন্ত বিএনপি সমাবেশ না করার সিদ্ধান্ত নিলে কোন অপ্রীতিকর ঘটনা ছাড়াই উভয়ের কর্ম সূচী শেষ হয়।

বুধবার (২৪ আগষ্ট) শহরের বাস ষ্টান্ড এলাকায় আয়েজিত সভায় উপজেলা আওয়ামীলীগ সভাপতি মোঃ শাহজাহান এর সভাপতিত্বে এসময় অন্যানের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রফিকুল হায়দার বাবুল পাঠান, পৌর মেয়র গিয়াস উদ্দীন রুবেল ভাট, পৌর আওয়ামীলীগ সভাপতি কাজী জামশেদ কবির বাকী বিল্লাহ, সাধারণ সম্পাদক আবু সাঈদ জুটন, আওয়ামীলীগ নেতা মাস্টার আলতাফ হোসেন হাওলাদার, মো. শাহজাহান, হারুনুর রশিদ, সাঈদুল বাকীন ভূইয়া, কাজী গুলজার, দিদার হোসেন দেলু, শফিকুর রহমান খান, এডভোকেট মারুফ বিন জাকারিয়া, নুরে আলম জিকু, রাসেল পাঠান প্রমুখ।–

সম্পর্কিত খবর

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.