ভাষার পরাধীনতা
ঔপনিবেশিক শাসনামলে বাঙালি জাতিরাষ্ট্রের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে যে ভাষা মূল নিয়ামকের ভূমিকা পালন করেছে, শোষক গোষ্ঠী তাদের অপশাসনকে দীর্ঘায়িত করতে সেই বাংলা ভাষার টুঁটি চেপে ধরে। কোনো জাতিকে দমিয়ে রাখতে, দাসত্বের শৃঙ্খলে পরাভূত করে রাখতে প্রথম আঘাত করা হয় ভাষার ওপর, আধিপত্য বিস্তারে ভাষার হেজিমনি শক্তিকে কাজে লাগায় শাসকরা। পশ্চিম পাকিস্তানি রাষ্ট্রযন্ত্র যখন এমন কূটচালে পূর্ব পাকিস্তানের মানুষের কথা বলার শক্তি কেড়ে নেওয়ার ষড়যন্ত্র করে উর্দু ভাষার দাস বানাতে চেয়েছে, তখন এর অনিবার্য পরিণতি গড়ায় বাহান্নর ভাষা আন্দোলনে। দীর্ঘ চার বছর ভাষা সংগ্রামের আন্দোলন চালিয়ে রাজপথে বুকের তাজা রক্ত ঝরিয়ে পাকিস্তানের সংখ্যাগরিষ্ঠ মানুষের মুখের ভাষা বাংলাকে রাষ্ট্রভাষার স্বীকৃতি দিতে:
