বরগুনার জন্য পদ্মা ব্রীজ আশীর্বাদ
মইনুল আবেদীন খান, বরগুনা প্রতিনিধিঃ দক্ষিন বাংলার বরগুনায় বসবাসকারী সকলেই আজ উল্লসিত। পদ্মা ব্রীজের দ্বার খুলে যাচ্ছে ২৫ জুন এক জমকাল শুভ উদ্বোধনের মাধ্যমে। এ সেতুর সুফল ভোগ করবে দক্ষিণ পশ্চিমের জেলাসহ দেশের সকল মানুষ।বরগুনা থেকে রাজধানী শহর ঢাকায় ৬ ঘন্টায় আসা-যাওয়া করতে পারবে যাত্রীসহ সকল প্রকার পণ্য সামগ্রী। যেখানে বরগুনা থেকে নদী পথে যাত্রী, মৎস্য, তরমুজসহ সকল ধরনের সব্জি ঢাকায় পৌঁছাতে লাগে ১৫/১৬ ঘন্টা আর সড়কপথে লাগে ১০/১২ ঘন্টা।আর ফেরীর যানজটে পণ্য বাহী বাহন ২-৩ দিনও লাগে ফেরী পারাপারে। তাই এই সেতুর ফলে আর কোনো পণ্য পঁচে যাবে না,এম্বুলেন্সে রোগী মারা যাবে না,যাত্রীরা ঘাটে ফেরির অপেক্ষায় নিরুপায় হয়ে রাত:
