কমলনগরে বীর মুক্তিযোদ্ধাদের নিয়ে সুবর্ণজয়ন্তী উদযাপন (ভিডিওসহ)
লক্ষ্মীপুরের কমলনগরে মুক্তির উৎসব ও সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে বীর মুক্তিযোদ্ধাদের সংবার্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। https://www.youtube.com/watch?v=m8ElZeP1R5I কমলনগর উপজেলা প্রশাসনের আয়োজনে মুক্তির উৎসব ও সুবর্ণজয়ন্তী মেলায় বুধবার সকাল ১০টায় সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুজ্জামান। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কমলনগর উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজবাহ উদ্দিন আহমেদ বাপ্পী। উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর সদর সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মাহবুবুল আলম, সাবেক জেলা সাংগঠনিক সম্পাদক সিরাজ উল্যাহ মনাবাকশাল, মুক্তিযোদ্ধা বনশ্রীপাল, কমলনগর থানার অফিসার ইনচার্জ মো. সোলায়মান, উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার সফিক উদ্দিনসহ জেলা উপজেলার ৫০জন বীর মুক্তিযোদ্ধা। এ সময় আরও উপস্থিত ছিলেন পল্লী নিউজ সম্পাদক মো. ওয়াজি উল্যাহ জুয়েল, কমলনগর প্রেসক্লাব একাংশের আহবায়ক:
