বায়ু দূষণে শীর্ষ অবস্থানে বাংলাদেশ

শেয়ার

সবচেয়ে দূষিত বায়ুর দেশের তালিকায় ১১৭ দেশের মধ্যে শীর্ষে নাম উঠে এসেছে বাংলাদেশের। আর রাজধানী হিসেবে দ্বিতীয় ঢাকা।

মঙ্গলবার প্রকাশিত ‘বিশ্বের বায়ুর মান প্রতিবেদন-২০২১’ শীর্ষক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।  সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান ‘আইকিউএয়ার’ প্রতিবেদনটি প্রকাশ করে।

জানা গেছে, বিশ্বের ১১৭টি দেশ-অঞ্চলের ৬ হাজার ৪৭৫টি শহরের বায়ুর মান পর্যবেক্ষণ করে প্রতিবেদনটি তৈরি করা হয়েছে।

মূলত বাতাসে প্রতি ঘনমিটারে মানবদেহের জন্য মারাত্মক ক্ষতিকর সূক্ষ্ম বস্তুকণা পিএম ২.৫ এর পরিমাণ দেখে তালিকাটি করা হয়।

সম্পর্কিত খবর

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.