নরসিংদীতে বাস-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ১ আহত ৪ 

শেয়ার

মোঃ মোবারক হোসেন, নরসিংদী প্রতিনিধি 

নরসিংদীর শিবপুরে বাস-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে একজন নিহত ও আহত হয়েছেন চারজন।

মঙ্গলবার (২২ মার্চ) বিকেল ৫টার দিকে নরসিংদী জেলার শিবপুর উপজেলার গাঙপাড় এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

আহত ও নিহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি। তবে তারা মাইক্রোবাসের যাত্রী বলে জানিয়েছে স্থানীয়রা।

হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেলে সিলেটগামী এনা পরিবহনের বাস ও বিপরীত দিক থেকে আসা ঢাকাগামী একটি হাইয়েস মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়।

এসময় ঘটনাস্থলেই মাইক্রোবাসের এক যাত্রী মারা যান। এতে গুরুতর আহত হন আরও চারজন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে পাশের একটি ক্লিনিকে নিয়ে যান। খবর পেয়ে হাইওয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠায়।

ইটাখোলা হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর হায়দার তালুকদার বলেন, দুর্ঘটনার পর বাস ফেলে চালক পালিয়ে গেছেন। গাড়ি দু’টি জব্দ করা হয়েছে। হাইওয়ে পুলিশ আরো জানায় নিহত ব্যাক্তির বয়স আনুমানিক (৪০) ও বাড়ী ব্রাক্ষ্মনবাড়ীয়া হতে পারে বলে ধারনা করা হচ্ছে।

 আহতদের নরসিংদী সদর হাসপাতাল ও পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পাঠানো হয়েছে। নিহত ও আহতদের পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ। পরবর্তী আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে বলে হাইওয়ে পুলিশ সূত্রে জানাযায়।

সম্পর্কিত খবর

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.