চীনা কর্মকর্তাদের ভ্রমণে নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের

শেয়ার

ঢাকা: চীনের জিনজিয়াং প্রদেশে সংখ্যালঘু মুসলমানদের ওপর দমন-পীড়নের অভিযোগ এনে চীনের বেশ কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তার ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। এই নিষেধাজ্ঞার ঘোষণা করেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন।

গত সোমবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, চীনের উত্তর-পশ্চিমাঞ্চলীয় জিনজিয়াং প্রদেশে সংখ্যালঘুদের ওপর গণহত্যা এবং মানবতাবিরোধী অপরাধ বন্ধ করতে আবারও দেশটির প্রতি আহ্বান জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন।

মানবাধিকার সংস্থাগুলোর তথ্যমতে, কয়েক বছর ধরে জিনজিয়াং প্রদেশে ১০ লাখের বেশি উইঘুর ও অন্যান্য আদিবাসী মুসলমানদের ওপর নিপীড়ন চালাচ্ছে চীন। দেশটির প্রচলিত শিক্ষাব্যবস্থায় প্রশিক্ষিত করে গড়ে তোলার নামে লাখ লাখ উইঘুরকে বিশেষ ক্যাম্পে বন্দি করে রাখা হয়।

তবে নিষেধাজ্ঞার আওতায় আসা কর্মকর্তাদের নাম-পরিচয় প্রকাশ করেনি যুক্তরাষ্ট্র।

সম্পর্কিত খবর

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.