বাংলাদেশের কিংবদন্তি অভিনেত্রী আনোয়ারা বেগম গুরুতর অসুস্থ। পরিবারের বাইরের কাউকে এখনো ঠিকমতো চিনতে পারছেন না। চোখে সবকিছু ঝাপসা দেখছেন।
মস্তিষ্কে রক্তক্ষরণের কারণে অভিনেত্রী আনোয়ারার এমন পরিস্থিতি হয়েছে বলে জানা গেছে।
এর আগে গত ১১ মার্চ রাতে হঠাৎ মস্তিষ্কে রক্তক্ষরণ হলে ঢাকার রামপুরার বনশ্রীর একটি হাসপাতালে ভর্তি করানো হয় এই অভিনয়শিল্পীকে। টানা ১০ দিন হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর দুই দিন আগে তাকে বাসায় আনা হয়।
