বিশ্ববিদ্যালয় প্রশাসনের সহযোগিতায় পদ্ম’র স্বপ্ন পূরণ

শেয়ার

ফজলে রাব্বি, বশেমুরবিপ্রবি প্রতিনিধিঃ

পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া সব শিক্ষার্থীদেরই স্বপ্ন থাকে। সেই স্বপ্নের কাছে পৌঁছেও যেনো অধরা হয়ে গিয়েছিলো আয়েশা রেজোয়ানা পদ্ম’র কাছে!
গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে রিপোর্টিং এর মাধ্যমে পরিসংখ্যান বিভাগে ভর্তির সুযোগ পায় পদ্ম।কিন্তু বাসা থেকে রৌওনা দিয়েও ২১ মার্চ নির্ধারিত সময়ে বিশ্ববিদ্যালয়ে পৌঁছাতে ব্যর্থ হয় পদ্ম।

পরবর্তীতে বশেমুরবিপ্রবি প্রেসক্লাবের সাংবাদিকদের বিষয়টি দৃষ্টিগোচর হলে রাতেই পরিসংখ্যান বিভাগের সভাপতি মোহাম্মদ কামাল হোসেন ও শিক্ষক সমিতির সভাপতি ড. মোঃ কামরুজ্জামান এর সাথে যোগাযোগ করেন বশেমুরবিপ্রবি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কে.এম. ইয়ামিনুল হাসান আলিফ।

পরবর্তীতে ভর্তি কমিটির সহযোগিতায় আজ ২২ মার্চ ওই শিক্ষার্থীর ভর্তি সম্পন্ন হয়।স্বপ্ন পূরণ হয় আয়েশা রেজোয়ানা পদ্ম’র।

স্বপ্ন পূরণে উচ্ছ্বসিত আয়েশা রেজোয়ানা পদ্ম বলেন, আমার বাড়ি পাবনা জেলায়।আমি অনেক চেষ্টা করেও বিকাল ৫ টার মধ্যে উপস্থিত হতে পারি নি।পরবর্তীতে বশেমুরবিপ্রবি প্রেসক্লাবের সদস্যদের চেষ্টায় ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের সহযোগিতায় আমি আমার স্বপ্ন পূরণ করতে পেরেছি।

আমি সবার প্রতি কৃতজ্ঞ।
পরিসংখ্যান বিভাগের সভাপতি মোঃ কামাল হোসেন বলেন, শিক্ষার্থীদের জন্য কোনো কাজ করতে পারলে সব সময়ই ভালো লাগে। পদ্ম’র জন্য শুভকামনা থাকবে।

সম্পর্কিত খবর

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.