কেন্দ্রে গেলেই মিলবে বুস্টার ডোজ, ১০ জুন পর্যন্ত চলবে
রাজধানীসহ সারাদেশে আজ (৪ জুন) শুরু হচ্ছে করোনার বুস্টার ডোজ সপ্তাহ। চলবে আগামী ১০ জুন পর্যন্ত। এ সময়ের মধ্যে ১ কোটি ৪১ লাখ ৭৭ হাজার জনকে দেয়া হবে করোনা টিকার বুস্টার ডোজ। যাদের বয়স ১৮ বা তার বেশি এবং দ্বিতীয় ডোজ প্রাপ্তির ৪ মাস অতিবাহিত হয়েছে তারা করোনার বুস্টার ডোজ নিতে পারবেন। এজন্য নিকটস্থ কেন্দ্র অথবা বাংলাদেশের যে কোনো কেন্দ্রে করোনার দ্বিতীয় ডোজ গ্রহণের সনদ দেখিয়ে নেয়া যাবে বুস্টার ডোজ। স্থায়ী ও অস্থায়ী কেন্দ্রে টিকা দেয়া হবে। স্থায়ী কেন্দ্রের মধ্যে মেডিকেল কলেজ হাসপাতাল জেলা হাসপাতাল উপজেলা হাসপাতালগুলোতে টিকা দেয়া হবে। আর অস্থায়ী কেন্দ্রের মধ্যে সিটি করপোরেশনের ওয়ার্ড পর্যায়ে, পৌরসভার ওয়ার্ড:
