নরসিংদীর মেঘনায় নিখোঁজের ৫ দিন পর স্কুল ছাত্রের মরদেহ উদ্ধার
মোঃ মোবারক হোসেন, নরসিংদী প্রতিনিধি নরসিংদীতে নিখোঁজের ৫ দিন পর মেঘনায় ভেসে উঠে ৯ম শ্রেনীর ছাত্র আবির ইসলাম (১৫) এর লাশ। রবিবার (৫ জুন) দুপুর আনুমানিক সাড়ে ১২টার দিকে নরসিংদী জেলার রায়পুরা উপজেলার শ্রীনগর ইউনিয়নের ফকিরের চর এলাকায় নদীর তীরে কচুরিপানার মধ্যে লাশ ভাসছিলো। স্থানীয়রা দেখে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌছে লাশ উদ্ধার করে। নিহত আবিরের মামা কাজী জামাল উদ্দিন জানান, গত ৩১মে মঙ্গলবার দুপুরে নরসিংদীর রায়পুরায় বন্ধুর জন্মদিনে ঘুরতে গিয়ে রায়পুরা উপজেলার পান্তশালায় মেঘনা নদীর জেটি থেকে পড়ে নিখোঁজ হয় আবির ইসলাম (১৫)। খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের একটি ডুবুরী দল সন্ধ্যা ৬টায় পৌঁছে দীর্ঘক্ষন উদ্ধার অভিযান চালিয়ে:
