জাতীয়

কমলনগরে পানিতে ডুবে শিশুর মৃত্যু

কমলনগরে পানিতে ডুবে শিশুর মৃত্যু

লক্ষ্মীপুর কমলনগরে রিপোটার্স ক্লাব সভাপতি ইসমাইল হোসেন বিপ্লবের শিশু সন্তান আবরার জিহান আবিদ (২) পানিতে ডুবে মৃত্যু হয়েছে। ১৪ জুন বিকেল সোয়া ৪টার সময় শিশুটিকে দেখতে না পেয়ে খোঁজাখোজি করে পাশের ক্ষেতে বৃষ্টিতে জমে থাকা পানিতে অজ্ঞান অবস্থায় দেখতে পাওয়া পরিবারে লোকজন। তাৎক্ষণিক তাকে কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে, আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মীর মোহাম্মদ আমিনুল ইসলাম মঞ্জু আবরারকে মৃত ঘোষণা করেন। তার পরিবারের পক্ষ থেকে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়।
আরও পড়ুন
রায়পুরে প্রেমিক-প্রেমিকাসহ ৩ জনের মরদেহ উদ্ধার

রায়পুরে প্রেমিক-প্রেমিকাসহ ৩ জনের মরদেহ উদ্ধার

রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি:  লক্ষ্মীপুরের রায়পুরে আত্মহত্যা করা প্রেমিক-প্রেমকা ও বজ্রপাতে নিহত যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৩ জুন) উপজেলার চর মোহনা ও চরকাছিয়া গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয়দের কাছ থেকে জানা যায়, উপজেলার ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডস্থ দর্জি বাড়ির বাবুলের ছেলে সাহাব উদ্দিন (২৬) এর ঝুলন্ত মরদেহ বাড়ির পার্শ্ববর্তী আমগাছ থেকে উদ্ধারের ঘণ্টা খানেক পরে একই বাড়ির ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা শহিদ মিয়ার মেয়ে স্মৃতি আক্তার (১৯) এর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে রায়পুর থানা পুলিশ। প্রেমিক প্রেমিকার বিয়ে মেনে না নেয়ায় এ ঘটনা ঘটেছে বলে বলে জানিয়েছে পুলিশ। এদিকে সকাল ১১টার দিকে দক্ষিণ চরবংশী ইউনিয়নের মো. আজিজ (৩০) নামে:
আরও পড়ুন
প্রদৃপ্ত  প্রকল্পের অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত

প্রদৃপ্ত প্রকল্পের অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত

গাইবান্ধা প্রতিনিধি: প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় প্রোমোটিং ডিজাস্টার রেডি ইনক্লুসিভ প্রিপেয়ার্ডনেস টুওয়ার্ডস অ্যাডাপটেশন (প্রদৃপ্ত) প্রকল্পের অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে গাইবান্ধা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. অলিউর রহমান। কর্মশালায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সাদেকুর রহমান। অনুষ্ঠান সঞ্চালনা করেন এসকেএস ফাউন্ডেশনের প্রতিনিধি মো. আশরাফুল আলম। প্রদৃপ্ত বাস্তবায়ন করছে এসকেএস ফাউন্ডেশনে। সহযোগিতা করছে কেয়ার বাংলাদেশ। আর্থিক সহযোগিতা করছে দাতা সংস্থা মারগারেট এ.কারগিল ফিলানথ্রোপিস। প্রথমে পাওয়ার পয়েন্ট প্রজেন্টেশনের মাধ্যমে প্রদৃপ্ত প্রকল্পের প্রধান প্রধান উদ্দেশ্য, প্রধান কার্যক্রমসমূহ এবং প্রত্যাশিত ফলাফল উপস্থাপন করেন কেয়ার বাংলাদেশের টেকনিক্যাল কোঅর্ডিনেটর মো. বায়েজীদ বোস্তামী।:
আরও পড়ুন
বানিয়াচংয়ে স্বাস্থ্য সামগ্রী বিতরন

বানিয়াচংয়ে স্বাস্থ্য সামগ্রী বিতরন

জুয়েল রহমান, হবিগঞ্জ প্রতিনিধিঃ হবিগঞ্জের বানিয়াচংয়ে বার্ষিক উন্নয়ন কর্মসূচির আওতায় ২০২১-২২ অর্থবছরে বানিয়াচং উপজেলার অন্তর্ভুক্ত ১৫ নি ইউনিয়নের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে স্বাস্থ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। (১৩ জুন) সোমবার দুপুর টায় উপজেলা পরিষদের (সিএ)ফয়জুর রহমান রুবেলের সঞ্চালনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা পদ্মাসন সিংহ'র সভাপতিত্বে উপজেলা পরিষদের মিলনায়তনে কমিউনিটি ক্লিনিকগুলোর প্রয়োজনীয় স্বাস্থ্য সামগ্রী বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম চৌধুরী। প্রধান অতিথির বক্তব্যে চেয়ারম্যান আবুল কাশেম চৌধুরী বলেন,"শেখ হাসিনার অবদান, কমিউনিটি ক্লিনিক বাঁচায় প্রাণ" এই প্রতিপাদ্যকে সামনে রেখে দেশরত্ন শেখ হাসিনা স্বাস্থ্যখাতে প্রয়োজনীয় উপকরণ ও স্বাস্থ্য সামগ্রী বিতরণ করে যাচ্ছেন। জনগনের কল্যাণ:
আরও পড়ুন
রায়পুর এলএম পাইলট হাই স্কুলে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

রায়পুর এলএম পাইলট হাই স্কুলে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

প্রদীপ কুমার রায় লক্ষ্মীপুরের রায়পুর এলএম পাইলট মডেল হাই স্কুলের ২০২১ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া ও মিলাদ মাহফিল আজ সোমবার (১৩ জুন) বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। ম্যানেজিং কমিটির সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ মামুনুর রশিদ এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিখি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আব্দুল মতিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর মেয়র গিয়াস উদ্দিন রুবেল ভাট, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য রফিকুল ইসলাম বাঙ্গারী, নাসির উদ্দিন রাসেল, প্রধান শিক্ষক মাহবুবর রহমান, আলমগীর হোসেন, সহকারি প্রধান শিক্ষক মোরশেদ আলম, বোরহান উদ্দীন প্রমুখ। প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, পরীক্ষা চলাকালীন সময়ে পরীক্ষা সুষ্ঠু:
আরও পড়ুন
বশেমুরবিপ্রবিতে ফি সংক্রান্ত জটিলতা কাটছেই না; ভোগান্তিতে কয়েক সহস্রাধিক শিক্ষার্থী

বশেমুরবিপ্রবিতে ফি সংক্রান্ত জটিলতা কাটছেই না; ভোগান্তিতে কয়েক সহস্রাধিক শিক্ষার্থী

মোঃ ফজলে রাব্বি, বশেমুরবিপ্রবিঃ গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সেমিস্টার ও পরীক্ষা সংক্রান্ত জটিলতা এখনো কাটে নি। ফলে প্রায় তিন সেমিস্টারের ফি ঘাড়ে নিয়েই শিক্ষাজীবন চালিয়ে যেতে হচ্ছে শিক্ষার্থীদের। শুধু বর্তমান শিক্ষার্থীরাই নয়, শিক্ষা সংশ্লিষ্ট ফি নিয়ে ভোগান্তিতে পড়েছেন বিশ্ববিদ্যালয়ের সদ্য স্নাতক শেষ করা শিক্ষার্থীরাও। স্নাতক সম্পন্ন করা একাধিক শিক্ষার্থী জানান, চাকরি, বিদেশ গমনসহ বিভিন্ন কারণে সনদ উত্তোলন করতে গেলে তাদেরকে জটিলতায় পরতে হচ্ছে । ২০১৯ সালের সেপ্টেম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের তৎকালীন উপাচার্য খোন্দকার নাসিরউদ্দিনের পদত্যাগের প্রায় ১০ দিন আগে রেজিস্ট্রার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে শিক্ষার্থীদের ১৪ দফা দাবি মেনে নেয়া:
আরও পড়ুন
গাইবান্ধায় সিএসপিবি প্রকল্পের আওতায় আন্তর্জাতিক শিশু শ্রম নিরসন দিবস পালন

গাইবান্ধায় সিএসপিবি প্রকল্পের আওতায় আন্তর্জাতিক শিশু শ্রম নিরসন দিবস পালন

গাইবান্ধা প্রতিনিধি সমাজসেবা অধিদফতর কর্তৃক বাস্তবায়িত ইউনিসেফ বাংলাদেশ এর কারিগরি সহায়তায় ও গাইবান্ধা সদর উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে চাইল্ড সেনসিটিভ সোস্যাল প্রটেকশন ইন বাংলাদেশ (সিএসপিবি) প্রকল্প ফেইজ-২ এর আওতায় এই প্রথম ইউনিয়ন পর্যায়ে বিশ্ব শিশু শ্রম নিরসন দিবস-২০২২ উপলক্ষ্যে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১২ জুন) সকালে গাইবান্ধা সদর উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়ন পরিষদ ও বিকেলে বাদিয়াখালী ইউনিয়ন পরিষদ চত্ত্বরে অনুষ্ঠিত বিশ্ব শিশু শ্রম নিরসন দিবস উপলক্ষ্যে এসব অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা সদর উপজেলা সমাজসেবা অফিসার মো. নাসির উদ্দিন শাহ্। পৃথক দুই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ওই দুই ইউনিয়নের চেয়ারম্যান মো. মোসাব্বীর হোসেন ও মো. সাফায়েতুল হক।:
আরও পড়ুন
ইভ টিজিং প্রতিরোধ দিবস আজ

ইভ টিজিং প্রতিরোধ দিবস আজ

নারী উত্ত্যক্তকরণ প্রতিরোধ বা ইভ টিজিং প্রতিরোধ দিবস আজ। ইভ টিজিং-এর বিরুদ্ধে ঐক্যবদ্ধ সামাজিক প্রতিরোধ গড়ে তোলার লক্ষ্যে প্রতিবছর ১৩ জুন এ দিবসটি পালন করা হয়। ২০১০ সালে প্রথমবারের মতো ইভ টিজিং প্রতিরোধ ও জনসচেতনতা তৈরির লক্ষ্যে ১৩ জুনকে ‘ইভ টিজিং প্রতিরোধ দিবস’ হিসেবে ঘোষণা করে শিক্ষা মন্ত্রণালয়। সেই থেকে নিজস্ব কার্যক্রম নিয়ে জাতীয়ভাবে পালিত হয়ে আসছে দিনটি। দেশে বিভিন্ন সময় নারী ও কিশোরীদের রাস্তাঘাট, স্কুল-কলেজ থেকে শুরু করে কর্মক্ষেত্রেও উত্ত্যক্তের শিকার হতে হচ্ছে। উত্ত্যক্তের শিকার হয়ে অনেক মেয়ের ঘর থেকে বের হওয়া বন্ধ হয়ে যায়। বিশেষজ্ঞদের মতে, আইন-শৃঙ্খলা বাহিনীর মাধ্যমে বখাটদের দমন করা যাবে না। ইভ টিজিং প্রতিরোধে সামাজিক:
আরও পড়ুন
প‌ত্রিকার  অনলাইন ও নিউজ পোর্টালে টকশো-বুলেটিন প্রচার নয় : তথ্যমন্ত্রী

প‌ত্রিকার অনলাইন ও নিউজ পোর্টালে টকশো-বুলেটিন প্রচার নয় : তথ্যমন্ত্রী

আইন অনুযায়ী সাংবাদপত্রের অনলাইন ভার্সন ও নিউজ পোর্টালগুলো টকশো ও সংবাদ বুলেটিন প্রচার করতে পারে না বলে মন্তব্য করলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। আজ রবিবার দুপুরে সচিবালয়ে সাংবাদিকবৃন্দের সাথে মতবিনিময়কালে এ সব কথা বলেন মন্ত্রী। নীতিমালার গেজেট তু‌লে ধ‌রে মন্ত্রী বলেন, সম্প্রতি এসোসিয়েশন অব টেলিভিশন চ্যানেল ওনার্স (এটকো) নেতৃবৃন্দ আমাদের নজরে এনেছেন যে; কিছু পত্রিকার অনলাইন ভার্সন ও নিউজ পোর্টাল অনলাইনে ‘টক শো’ এমনকি কেউ কেউ নিউজ বুলেটিনও প্রচার করছে- যার কোনও অনুমতি নেই। আমরা আইনকানুন ঘেঁটে দেখেছি। আইনে অনলাইন গণমাধ্যম নীতিমালার দ্বিতীয় অনুচ্ছেদের দুই, চার ও ছয় উপধারার বিধান অনুসারে তারা এ ধরনের কিছু প্রচার করতে পারে:
আরও পড়ুন
একটি ব্রীজের অভাবে দূর্ভোগে ৩০ গ্রামের মানুষ

একটি ব্রীজের অভাবে দূর্ভোগে ৩০ গ্রামের মানুষ

সাব্বির মামুন, কুড়িগ্রাম প্রতিনিধি ঃ বাংলাদেশের সব থেকে দরিদ্র উপজেলা চর রাজিবপুর। অত্র উপজেলায় তিনটি ইউনিয়ন রয়েছে রাজিবপুর সদর, কোদালকাটি ও মোহনগঞ্জ। উপজেলা সদর থেকে মোহনগঞ্জ ইউনিয়নে যোগাযোগের সংযোগ সড়ক থাকলেও কোদালকাটি ইউনিয়ন পুরোটাই সোনাভরি নদ দ্বারা বিচ্ছিন্ন। কোদালকাটি ইউনিয়নে প্রায় ২২ হাজার মানুষের বসবাস। চরাঞ্চলীয় কোদালকাটি ইউনিয়নে চরসাজাই, বদরপুর, আনন্দ বাজার, পাখিউড়া, হাতিমারাসহ ছোট বড় প্রায় ২৫টি এবং রৌমারী উপজেলা যাদুরচর ইউনিয়নের কয়েকটি গ্রামসহ প্রায় ৩০টি গ্রাম রয়েছে। রয়েছে ২৬টি সরকারী প্রাথমিক বিদ্যালয়, ৩টি মাধ্যমিক বিদ্যালয়, ২টি দাখিল মাদ্রাসা, ৪টি ইবতেদায়ী মাদ্রাসা, কয়েকটি হাফিজিয়া মাদ্রাসাসহ বেশ কয়েকটি প্রাইভেট শিক্ষা প্রতিষ্ঠান।চর এলাকায় উৎপাদিত কৃষি পণ্য ধান, পাট, গম, ভূট্টা, বাদাম,:
আরও পড়ুন
কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.