জাতীয়

নানা আয়োজনে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসার ৯২তম জন্মবার্ষিকী পালিত

নানা আয়োজনে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসার ৯২তম জন্মবার্ষিকী পালিত

রুবেল চক্রবর্তী(ভোলা) প্রতিনিধি : ভোলার তজুমদ্দিনে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসার ৯২তম জন্মদিন উদযাপন হয়।এ উপলক্ষে অসহায়, দুস্থ সাতজন নারীর মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী অফিসার মরিয়ম বেগম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বক্তব্য রাখেন ভোলা ৩ আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন এমপি । এসময় আরো বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফজলুল হক দেওয়ান, উপজেলা ভাইস চেয়ারম্যান মহিউদ্দিন পোদ্দার, মহিলা ভাইস চেয়ারম্যান কহিনূর বেগম শিলা, চাঁদপুর ইউপি চেয়ারম্যান শহিদুল্লাহ কিরন , মহিলা বিষয়ক কর্মকর্তা নথেন্দ্র নাথ সরকার , কৃষি কর্মকর্তা অপূর্ব লাল সরকার সহ:
আরও পড়ুন
শিক্ষক বিহীন শিক্ষার্থীদের জীবন অন্ধকারাচ্ছন্ন

শিক্ষক বিহীন শিক্ষার্থীদের জীবন অন্ধকারাচ্ছন্ন

সাব্বির মামুন (কুড়িগ্রাম)প্রতিনিধিঃ কুড়িগ্রামের চর রাজিবপুর উপজেলার শংকর মাধব পুর সরকারি প্রাথমিক বিদ্যালয় -১ ব্রহ্মপুত্র নদের ভাঙ্গনের সম্মুখীন হলে পশ্চিম পার্শ্ববর্তী এলাকায় স্হানান্তরিত হয়। সেখানে শংকর মাধবপুরের ৮০% লোক জনবসতি গড়ে উঠেছে এবং তারাবর, ভেলামারী সহ আরও অনেক মৌজারও লোকজন বসবাস করছে। বিদ্যালয়টি স্হানান্তর হওয়ার পর ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ রফিকুল ইসলাম একা একা যথারিতি ০৬ টি শ্রেণীতে পাঠদান দিয়েছেন বলে জানান। পরবর্তী সময়ে প্রধান ও সহকারী শিক্ষকেরা পাঠদান দিতে না গেলে অসহায় হয়ে যায় শিক্ষারথীরা। ফলে নানা ধরনের প্রশ্ন উঠে আসে। অসহায় কমলমতি শিক্ষার্থীদের ভবিষ্যৎ চিন্তা করে বর্তমানে ৭ জন সেচ্ছাসেবক দ্বারা পাঠদান দিয়ে আসছে এলাবাসী। নাম প্রকাশে অনিচ্ছুক:
আরও পড়ুন
বন্ধ হচ্ছে ফেসবুক লাইভে পণ্য বিক্রি

বন্ধ হচ্ছে ফেসবুক লাইভে পণ্য বিক্রি

চলতি বছরের অক্টোবর থেকে লাইভে আর পণ্য বিক্রির সুবিধা রাখছে না ফেসবুক। অক্টোবরের ১ তারিখ থেকে লাইভ ভিডিও ও শিডিউল লাইভ ভিডিওতে পণ্য বিক্রি বন্ধ করছে ফেসবুক। তবে ফেসবুক লাইভ ও ইভেন্টগুলোতে লাইভ ভিডিও সম্প্রচার করা যাবে, কিন্তু লাইভ ভিডিওর প্লেলিস্টে কোনো পণ্যের ট্যাগ দেওয়া যাবে না। ফেসবুক তাদের ব্লগ পোস্টে এ ঘোষণা দিয়েছে। প্রযুক্তি সাইট এনগেজেট জানিয়েছে, মেটা সম্প্রতি তাদের এ পণ্যের শোকেসিংটা ‘রিল’-এর মাধ্যমে অনুরোধ করেছে।  রিল অ্যাড এবং ইনস্টাগ্রাম রিলের মাধ্যমে প্রোডাক্ট ট্যাগিং করতে বলেছে। এক পোস্টে মেটার পক্ষ থেকে জানানো হয়, যেহেতু ব্যবহারকারীদের আচরণ ক্ষুদ্র দৈর্ঘ্য ভিডিও ফর্মের দিকে এগোচ্ছে, তাই আমরাও সময়ের সঙ্গে তাল মিলিয়ে:
আরও পড়ুন
আত্মপ্রকাশ করলো “গণতন্ত্র মঞ্চ”

আত্মপ্রকাশ করলো “গণতন্ত্র মঞ্চ”

দেশের রাজনৈতিক পরিস্থিতির পরিপ্রেক্ষিতে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের সুনির্দিষ্ট লক্ষ্য ও দাবি, রাষ্ট্র, সংবিধান, সাংবিধানিক প্রতিষ্ঠান ও সরকার ব্যবস্থায় সুনির্দিষ্ট সংস্কার ও দেশের জনগণের বাঁচার আশু দাবিসমূহ তুলে ধরতে আত্মপ্রকাশ ক‌রে‌ছে ‌‌‘‘গণতন্ত্র মঞ্চ”। আজ সোমবার বেলা ১২টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনের মাধ্যমে সরকার বিরোধী হিসেবে পরিচিত এই জোট আনুষ্ঠানিকভাবে তাদের রূপরেখা ঘোষণা করে। এতে অনুষ্ঠানে সাতটি রাজনৈতিক দলের নেতারা উপস্থিত ছিলেন। দল সাতটি হলো- জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি), নাগরিক ঐক্য, বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, গণসংহতি আন্দোলন, গণ অধিকার পরিষদ, ভাসানী অনুসারী পরিষদ ও রাষ্ট্র সংস্কার আন্দোলন। জাতীয় সমাজতান্ত্রিক দল- জেএসডির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আ স ম আবদুর রবের সভাপতিত্বে লিখিত:
আরও পড়ুন
ক্ষমতার জৌলুস বঙ্গমাতাকে আকৃষ্ট করতে পারেনি: শেখ হাসিনা

ক্ষমতার জৌলুস বঙ্গমাতাকে আকৃষ্ট করতে পারেনি: শেখ হাসিনা

বঙ্গমাতা ফজিলাতুন নেছা মুজিবের ত্যাগ ও সাহসের কথা তুলে ধরে তার মেয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিত্ত-বৈভব বা ক্ষমতার জৌলুস কখনও তাঁকে আকৃষ্ট করতে পারেনি। সোমবার (০৮ আগস্ট) বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবের ৯২তম জন্মবার্ষিকী উপলক্ষে দেওয়া এক বাণীতে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বঙ্গমাতা ফজিলাতুন নেছা মুজিব ছিলেন আদর্শ বাঙালি নারীর প্রতিকৃতি। নির্লোভ, নিরহংকার ও পরোপকারী এবং পার্থিব বিত্ত-বৈভব বা ক্ষমতার জৌলুস কখনও তাঁকে আকৃষ্ট করতে পারেনি। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর সহধর্মিণী হয়েও তিনি ‘ফার্স্ট লেডি’ পরিচয়ে পরিচিত না হয়ে, সব সময় সাদামাটা জীবনযাপন করেছেন। শেখ হাসিনা আরো বলেন, তিনি (ফজিলাতুন নেছা মুজিব) গরিব-দুঃখীদের সাহায্য করতেন। বঙ্গমাতা:
আরও পড়ুন
আজ বঙ্গমাতার ৯২তম জন্মবার্ষিকী

আজ বঙ্গমাতার ৯২তম জন্মবার্ষিকী

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবের ৯২তম জন্মবার্ষিকী আজ। তিনি ১৯৩০ সালের ৮ আগস্ট গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন। তার ডাকনাম রেণু। বাবার নাম শেখ জহুরুল হক ও মায়ের নাম হোসনে আরা বেগম। এক ভাই ও দুই বোনের মধ্যে তিনি ছিলেন ছোট। তিনি আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার মা। ১৯৭৫ সালের ১৫ আগস্ট কালরাত্রিতে জাতির পিতার হত্যাকারীদের হাতে তিনিও নির্মমভাবে শাহাদতবরণ করেন। দিবসটি উপলক্ষ্যে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন। বাণীতে প্রধানমন্ত্রী বলেন, বঙ্গমাতা ফজিলাতুন নেছা মুজিব ছিলেন আদর্শ বাঙালি নারীর প্রতিকৃতি। নির্লোভ, নিরহংকার ও পরোপকারী। পার্থিব বিত্তবৈভব:
আরও পড়ুন
নোয়াখালীতে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও লেন্সসহ ছানি অপারেশন কার্যক্রম

নোয়াখালীতে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও লেন্সসহ ছানি অপারেশন কার্যক্রম

মোঃ বদিউজ্জামন তুহিন- বীর মুক্তিযোদ্ধা ও নোয়াখালী পৌর আওয়ামী লীগের সাবেক সভাপতি মরহুম আবদুল মালেক কমিশনারের স্মৃতিচারণ উপলক্ষে গতকাল নোয়াখালীতে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও লেন্সসহ ছানি অপারেশন কার্যক্রম শুরু হয়েছে। এ উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা মমতাজুল করিম বাচ্চুর সভাপতিত্বে সকালে সোনাপুর আহমদিয়া উচ্চ বিদ্যালয়ের হল রুমে এ চিকিৎসা কার্যক্রম শুরু হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ. কে. এম শামসুদ্দিন জেহান। বিশেষ অতিথি হিসেবে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন আহম্মেদ ও নোয়াখালীর পৌর ব্যবসায়ী সমিতির সভাপতি সাইফ উদ্দিন সোহান। সকাল ১১টা থেকে ৪টা পর্যন্ত এ চিকিৎসা কার্যক্রম চলবে। এদিন ৫০০ শতাধিক রোগীর চিকিৎসা দেয়া:
আরও পড়ুন
রায়পুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু

রায়পুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু

বিশেষ প্রতিনিধি: লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার দক্ষিণ চরবংশী ইউনিয়নের চরলক্ষ্মী গ্রামে পানিতে ডুবে আব্দুর রহিম (২) নামের এক শিশুর করুণ মৃত্যু হয়েছে। সে ওই গ্রামের মোল্লা বাড়ির শফিক মোল্লা ও মিম আক্তারের ছেলে। গতকাল রবিবার (০৭ আগষ্ট) সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। শিশুর পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, সকলের অগোচরে সকাল ১০টার দিকে আব্দুর রহিম (২) বাড়ির পাশের পুকুরে পড়ে ডুবে যায়। হাসপাতালে আনার পথে তার মৃত্যু ঘটে। দুপুরে পারিবারিক কবরস্থানে তার মরদেহ দাফন করা হয়েছে। রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের ডাক্তার মামুনুর রশিদ বলেন, শিশুটিকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। আমরা তাকে কোনো চিকিৎসার সুযোগ পাইনি।:
আরও পড়ুন
বানিয়াচংয়ে মোবাইল কোর্টের ৬ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

বানিয়াচংয়ে মোবাইল কোর্টের ৬ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

জুয়েল রহমান হবিগঞ্জ ,প্রতিনিধিঃ বানিয়াচংয়ে মোবাইল কোর্টে ৬ ব্যাবসা প্রতিষ্ঠান কে আর্থিক জরিমানা করা হয়েছে। রাস্তায় মালামাল রেখে জনদূর্ভোগ,ওজনদার মিষ্টির প্যাকেট, পচাঁবাসী মিষ্টি বিক্রি ও ট্রেড লাইসেন্স না থাকায় ৬ ব্যাবসা প্রতিষ্ঠান কে অর্থদন্ড করা হয়েছে। রবিবার ৭ আগস্ট সকাল সাড়ে ১১ টায় সহকারী কমিশনার (ভূমি) ইফফাত আরা জামান উর্মির নেতৃত্বে উপজেলা সদরের স্থানীয় আদর্শবাজারে পরিচালিত মোবাইল কোর্ট এসব অর্থদন্ড করেন। ট্রেড লাইসেন্স না থাকায় ফারজানা গার্মেন্টকে ৫শ, পচাঁবাসী মিষ্টি বিক্রির অপরাধে আব্দু শহিদ মিয়াকে ১ হাজার, মিষ্টির কার্টুনে ওজন বেশী হওয়ায় মোজাম্মিল মিয়াকে ৫শ, রাস্তায় মালামাল রেখে ব্যবসা পরিচালনা করায় মনসুর মিয়াকে ৫শ, শামিম মিয়াকে ৫শ ও হারিছ খাকে:
আরও পড়ুন
সেনবাগে শিক্ষক সমিতি নির্বাচনে সহ-সভাপতি পদপ্রার্থী শাহাদাত হোসেন

সেনবাগে শিক্ষক সমিতি নির্বাচনে সহ-সভাপতি পদপ্রার্থী শাহাদাত হোসেন

মো. বদিউজ্জামান ( তুহিন), নোয়াখালী প্রতিনিধিঃ নোয়াখালীর সেনবাগে মাধ্যমিক শিক্ষক সমিতি নির্বাচনে সহ সভাপতি পদপ্রার্থী অত্যন্ত সাদা মনের মানুষ। ঐতিহ্যবাহী বিজবাগ এন. কে. উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক শাহাদাত হোসেন। তিনি সকল শিক্ষক / কর্মচারীর নিকট দোয়া ও সমর্থন প্রত্যাশি ।
আরও পড়ুন
কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.