রুবেল চক্রবর্তী(ভোলা) প্রতিনিধি :
ভোলার তজুমদ্দিনে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসার ৯২তম জন্মদিন উদযাপন হয়।এ উপলক্ষে অসহায়, দুস্থ সাতজন নারীর মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার মরিয়ম বেগম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বক্তব্য রাখেন ভোলা ৩ আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন এমপি ।
এসময় আরো বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফজলুল হক দেওয়ান, উপজেলা ভাইস চেয়ারম্যান মহিউদ্দিন পোদ্দার, মহিলা ভাইস চেয়ারম্যান কহিনূর বেগম শিলা, চাঁদপুর ইউপি চেয়ারম্যান শহিদুল্লাহ কিরন , মহিলা বিষয়ক কর্মকর্তা নথেন্দ্র নাথ সরকার , কৃষি কর্মকর্তা অপূর্ব লাল সরকার সহ অন্যান্য নেতৃবৃন্দ।
