জাতীয়

লক্ষ্মীপুরে মেঘনায় ভেসে উঠল মৃত ডলফিন

লক্ষ্মীপুরে মেঘনায় ভেসে উঠল মৃত ডলফিন

লক্ষ্মীপুরের রামগতি উপজেলার বড়খেরী এলাকায় মেঘনা নদী থেকে একটি মৃত ডলফিন উদ্ধার করেছে নৌ-পুলিশ। আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে প্রায় ৫০ কেজি ওজনের সাড়ে চার ফুট লম্বার ডলফিনটি উদ্ধার করা হয়। পরে মৃত ডলফিনটিকে মাটিতে পুতে ফেলার সিদ্ধান্ত নিয়েছেন নৌ-পুলিশ। বড়খেরী নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক ফেরদৌস আহম্মদ বলেন, বেলা সাড়ে ১১টার দিকে নৌ পুলিশ ফাঁড়ি সংলগ্ন মেঘনা নদীতে একটি মৃত ডলফিন ভাসতে দেখা স্থানীয়রা আমাদের খবর দেয়। পরে সেটিকে উদ্ধার করে তীরে আনা হয়। বিষয়টি স্থানীয় প্রশাসন ও মৎস্য দপ্তরকে অবহিত করলে ডলফিনটিকে মাটিতে পুতে ফেলার সিদ্ধান্ত দেওয়া হয়। অসুস্থ হয়ে ডলফিনটি মারা যেতে পারে বলে ধারণা:
আরও পড়ুন
লক্ষ্মীপুরে মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ২

লক্ষ্মীপুরে মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ২

লক্ষ্মীপুরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মো. নরুল আমিন হাওলাদার (৭৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছে। আহত হয়েছে রাহি (৮) নামের এক শিশু ও অপর মোটরসাইকেল আরোহী কামাল হোসেন (২৫)। মঙ্গলবার (৯ আগস্ট) দুপুর ১২টার দিকে সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের ছোট পোল (ব্রীজ) সংলগ্ন সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত নরুল আমিন হাওলাদার ভবানীগঞ্জ ‘বড়-বাড়ির’ আবদুর শহীদের বড় ছেলে। তিনি কৃষি কাজ করতেন। আহত শিশু রাহি তার নাতি হয়। অপর মোটরসাইকেল আরোহী কামাল একই ইউনিয়নের (চরউভতি) চকবাজার এলাকার আলমগীরের ছেলে। জানা গেছে, নরুল আমিন ও তার ছেলে ইব্রাহিমের ৮ বছরের শিশুপুত্র রাহিকে নিয়ে মোটরসাইকেলযোগে চরভূতি গ্রাম থেকে বাড়িতে ফিরছিলেন। ‘ভবানীগঞ্জ বাজার টু:
আরও পড়ুন
আজ পবিত্র আশুরা

আজ পবিত্র আশুরা

আজ মঙ্গলবার (১০ মহরম) পবিত্র আশুরা। কারবালার শোকাবহ এবং হৃদয়বিদারক ঘটনাবহুল এই দিনটি মুসলিম সম্প্রদায়ের কাছে ধর্মীয়ভাবে বিশেষ তাৎপর্যপূর্ণ। ত্যাগ ও শোকের প্রতীকের পাশাপাশি পবিত্র দিবস হিসেবে আশুরা মুসলিম বিশ্বে গুরুত্বের সঙ্গে পালন করা হয়। বাংলাদেশেও যথাযোগ্য ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে নানা কর্মসূচির মাধ্যমে আজ পবিত্র আশুরা পালন করা হবে। দিনটি উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা আশুরার তাৎপর্য তুলে ধরে পৃথক বাণী দিয়েছেন। হিজরি ৬১ সনের ১০ মহরম মহানবী হজরত মোহাম্মদের (স) দৌহিত্র হজরত ইমাম হোসাইন (রা) ও তার পরিবারের সদস্যরা এবং অনুসারীরা সত্য ও ন্যায়ের পক্ষে যুদ্ধ করতে গিয়ে ফোরাত নদীর তীরে কারবালা:
আরও পড়ুন
ভোট বাতিলের ক্ষ-ম-তা চায় নির্বাচন কমিশন

ভোট বাতিলের ক্ষ-ম-তা চায় নির্বাচন কমিশন

যে কোনো মুহূর্তে ভোট বাতিলের ক্ষমতা চাইছে নির্বাচন কমিশন। একই সঙ্গে গেজেট প্রকাশের আগ পর্যন্ত অনিয়মের প্রমাণ পেলে রিটার্নিং কর্মকর্তার ঘোষিত বেসরকারি ফল বাতিলের ক্ষমতাও চাওয়া হয়েছে। দ্বাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে সংলাপে প্রাপ্ত সুপারিশ ও ইসির পর্যালোচনায় গণপ্রতিনিধিত্ব আদেশে (আরপিও) বেশ কিছু সংস্কারের প্রস্তাব করা হয়েছে।  সোমবার এই সংশোধনী প্রস্তাব ভেটিংয়ের জন্য আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়। এখন সরকার চাইলে আইন সংশোধন হতে পারে। নির্বাচন কমিশন ও ইসির আইন সংস্কার কমিটির আহ্বায়ক রাশেদা সুলতানা বলেন, ‘সংলাপের আগেই আমরা সংস্কার প্রস্তাবগুলো চূড়ান্ত করে ফেলেছিলাম। তবে সংলাপের জন্য সেই ফাইল মন্ত্রণালয়ে পাঠানো স্থগিত করা হয়। সংলাপে আসা বিভিন্ন সুপারিশও বিবেচনায় নেওয়া হয়েছে।:
আরও পড়ুন
এক বাসের পেছনে আরেক বাসের ধাক্কা, আহত ২৬

এক বাসের পেছনে আরেক বাসের ধাক্কা, আহত ২৬

ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জের শ্রীনগর অংশে এক বাসের পেছনে আরেক বাসের ধাক্কায় ২৬ যাত্রী আহত হয়েছে। সোমবার (৮ আগস্ট) রাত ৮টা ২০ মিনিটে শ্রীনগরের উমতারা ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা তাদের উদ্ধার করে শ্রীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। শ্রীনগর স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. তাহমিনা খান বলেন, সড়ক দুর্ঘটনায় আহত মোট ১৫ জন রোগী আমাদের হাসপাতালে এসেছে। সাতজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের ঢাকার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেছি। বিস্তারিত আসছে...
আরও পড়ুন
বেগমগঞ্জ উপজেলা বিএনপির পূর্ণাঙ্গ কমিটি গঠিত

বেগমগঞ্জ উপজেলা বিএনপির পূর্ণাঙ্গ কমিটি গঠিত

মো. বদিউজ্জামান ( তুহিন) নোয়াখালী প্রতিনিধিঃ নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলা বিএনপির পূর্ণাঙ্গ কমিটি গঠিত হয়েছে । এতে ১৬ নং কাদিরপুর ইউনিয়ন বিএনপির সভাপতি কারা নির্যাতিত নেতা কাজী আবুল বাসার কে উপজেলা বিএনপির সহ সভাপতি নির্বাচিত করায় বেগমগঞ্জ বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক মন্ত্রী বরকত উল্যাহ (বুলু) কে প্রাণঢালা অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন কাদিরপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ।
আরও পড়ুন
বশেমুরবিপ্রবিতে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯২তম জন্মবার্ষিকী পালিত

বশেমুরবিপ্রবিতে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯২তম জন্মবার্ষিকী পালিত

মোঃ ফজলে রাব্বি,বশেমুরবিপ্রবি প্রতিনিধিঃ গোপালগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নানা আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব-এর ৯২তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে ০৮ আগস্ট ২০২২ তারিখ বিকাল ৩.০০টায় একাডেমিক ভবনের ৫০১নং কক্ষে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ. কিউ. এম. মাহবুবের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ শাহজাহান, মানবিকী অনুষদের ডিন মোহাম্মদ আশিকুজ্জামান ভূঁইয়া, পরীক্ষা নিয়ন্ত্রক এস এম গোলাম হায়দার, ইতিহাস বিভাগের সভাপতি মোছাঃ সানজীদা পারভীন, ইতিহাস বিভাগের শিক্ষার্থী শরিফুল ইসলাম সোহাগ প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন আইন অনুষদের ডিন ও প্রক্টর ড. মোঃ:
আরও পড়ুন
ডলারের দামে রেকর্ড, খোলা-বাজারে ১১৫ টাকা

ডলারের দামে রেকর্ড, খোলা-বাজারে ১১৫ টাকা

সোমবার ব্যাংকগুলোর কাছে সবশেষ ৯৪ টাকা ৯৫ পয়সা দরে ডলার বিক্রি করেছে বাংলাদেশ ব্যাংক। রোববার ডলারের দাম ছিল ৯৪ টাকা ৭০ পয়সা। একদিনের ব্যবধানে টাকার মান কমেছে ২৫ পয়সা। অন্যদিকে খোলাবাজারেও ডলারের দাম বেড়েই চলেছে। সোমবার (০৮ আগস্ট) খোলাবাজারে ডলার বিক্রি হচ্ছে ১১৫ টাকায়, যা দেশের ইতিহাসে ডলারের রেকর্ড দাম। রোববার খোলাবাজারে ডলারের দাম ছিল ১১১ টাকা। এর আগে, গত ২৬ জুলাই ডলারের দাম বেড়ে ১১২ টাকা হয়। এ বিষয়ে কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র সিরাজুল ইসলাম জানিয়েছেন, সোমবার ৯৪.৯৫ টাকা দরে ব্যাংকগুলোর কাছে ডলার বিক্রি করেছে কেন্দ্রীয় ব্যাংক। এখন থেকে আন্তঃব্যাংক মুদ্রাবাজারে প্রতি ডলার কিনতে খরচ করতে হবে:
আরও পড়ুন
লঞ্চে দ্বিগুণ ভাড়া হচ্ছে না,  প্রজ্ঞাপন বুধবার

লঞ্চে দ্বিগুণ ভাড়া হচ্ছে না, প্রজ্ঞাপন বুধবার

জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির বিপরীতে লঞ্চ মালিকরা দ্বিগুণভাবে প্রস্তাব জানিয়ে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষকে (বি আইডব্লিউটিএ) একটি চিঠি দেয়। কিন্তু লঞ্চের ভাড়া দ্বিগুণ হচ্ছে না এমনটা সাফ জানিয়ে দিয়েছেন নৌ পরিবহন মন্ত্রণালয়ের সচিব মোস্তফা কামাল। তবে লঞ্চের ভাড়া কত হচ্ছে তা জানিয়ে আগামী বুধবার প্রজ্ঞাপন জারি করার কথা রয়েছে। জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির পর লঞ্চের ভাড়া পুনর্নিধারণে নৌ-পরিবহন মন্ত্রণালয় সাত সদস্যের একটি কমিটি গঠন করেছে। সেই কমিটি ভাড়া পুনর্নিধারণ করে জমা দিলে বুধবার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হবে। আজ সোমবার লঞ্চ মালিকদের নিয়ে এক বৈঠক শেষে এসব তথ্য জানান নৌ পরিবহন সচিব। বৈঠক শেষে নৌ পরিবহন সচিব মোস্তফা কামাল:
আরও পড়ুন
লক্ষ্মীপুর আদালতে আইনজীবীদের  হামলায় আহত ৪ বিচারপ্রার্থী

লক্ষ্মীপুর আদালতে আইনজীবীদের হামলায় আহত ৪ বিচারপ্রার্থী

লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুর জজ আদালত  প্রাঙ্গণে হামলা চালিয়ে একই পরিবারের ৪ জনকে মারধর করেছে আইনজীবীরা। সোমবার (৮ আগস্ট) সকাল সাড়ে ১০ টার দিকে জেলা ও দায়রা জজ আদালতের প্রাঙ্গণে এ ঘটনা ঘটে। পূর্ব শত্রুতার জের ধরে আইনজীবী সৈয়দ ফখরুল আলম নাহিদসহ তার ৮-১০ জন সহকর্মী  এ হামলা চালায়। এসময় ভিডিও করতে গেলে  সাংবাদিকদের ওপর ক্ষিপ্ত হয়ে উঠেন আইনজীবী আরীফুন নবী চৌধুরী রাসেল। মারধরে আহতরা হলেন  মোহাম্মদ উল্লাহ (৬০), তার স্ত্রী আফরোজা  বেগম (৫০), মেয়ে মাহিয়া  আক্তার (২২) ও ছেলে  আব্বাস হোসেন (২৮)। তারা রামগতি উপজেলার পশ্চিম চর  কলাকোপা গ্রামের বাসিন্দা। কোর্ট পুলিশ তাদেরকে উদ্ধার করে এজলাসে নিয়ে যান। আইনজীবী নাহিদ:
আরও পড়ুন
কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.