বানিয়াচংয়ে মোবাইল কোর্টের ৬ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

শেয়ার

জুয়েল রহমান হবিগঞ্জ ,প্রতিনিধিঃ

বানিয়াচংয়ে মোবাইল কোর্টে ৬ ব্যাবসা প্রতিষ্ঠান কে আর্থিক জরিমানা করা হয়েছে। রাস্তায় মালামাল রেখে জনদূর্ভোগ,ওজনদার মিষ্টির প্যাকেট, পচাঁবাসী মিষ্টি বিক্রি ও ট্রেড লাইসেন্স না থাকায় ৬ ব্যাবসা প্রতিষ্ঠান কে অর্থদন্ড করা হয়েছে।

রবিবার ৭ আগস্ট সকাল সাড়ে ১১ টায় সহকারী কমিশনার (ভূমি) ইফফাত আরা জামান উর্মির নেতৃত্বে উপজেলা সদরের স্থানীয় আদর্শবাজারে পরিচালিত মোবাইল কোর্ট এসব অর্থদন্ড করেন। ট্রেড লাইসেন্স না থাকায় ফারজানা গার্মেন্টকে ৫শ, পচাঁবাসী মিষ্টি বিক্রির অপরাধে আব্দু শহিদ মিয়াকে ১ হাজার, মিষ্টির কার্টুনে ওজন বেশী হওয়ায় মোজাম্মিল মিয়াকে ৫শ, রাস্তায় মালামাল রেখে ব্যবসা পরিচালনা করায় মনসুর মিয়াকে ৫শ, শামিম মিয়াকে ৫শ ও হারিছ খাকে ৫শ টাকা অর্থদন্ড করা হয়।

এ সময় সংশ্লিষ্ট ইউপি অফিস কতৃক অনুমতিপত্র না থাকা ও অপ্রাপ্ত বয়স্ক টমটম ও মিশুক চালকদের গাড়ী আটক করা হয়।

মোবাইল কোর্ট পরিচালনা কালে সহকারী কমিশনার (ভূমি) ইফফাত আরা জামান উর্মি বলেন, আইনে দন্ডনীয় সকল অন্যায় কাজ থেকে বিরত থাকুন। অন্যতায় অর্থদন্ডের পাশাপাশি অন্যায়কারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে। জনস্বার্থে এসব অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানিয়েছেন।

সম্পর্কিত খবর

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.