জাতীয়

বাংলাদেশকে ৩০ কোটি ডলার ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক

বাংলাদেশকে ৩০ কোটি ডলার ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক

করোনা মহামারির এবং ভবিষ্যৎ ধাক্কা মোকাবিলায় সহায়তা করতে বাংলাদেশকে ৩০ কোটি ডলার ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক। বাংলাদেশি মুদ্রায় ঋণের পরিমাণ ২ হাজার ৮৫৪ কোটি ৮০ লাখ টাকা (প্রতি ডলার সমান ৯৫ দশমিক ১৬ টাকা ধরে)। রোববার (৭ আগস্ট) এ সংক্রান্ত চুক্তিতে স্বাক্ষর করেন বাংলাদেশ সরকারের পক্ষে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব শরিফা খান ও বিশ্বব্যাংকের পক্ষে সংস্থাটির বাংলাদেশ ও ভুটানের কান্ট্রি ডিরেক্টর মার্সি টেম্বন। বিশ্বব্যাংক জানায়, স্থানীয় সরকারের কোভিড-১৯ রেসপন্স অ্যান্ড রিকভারি প্রকল্পের আওতায় এ ঋণচুক্তি স্বাক্ষরিত হয়েছে। এই প্রকল্পের মাধ্যমে শহরাঞ্চলসহ আটটি বিভাগের মোট ৩৯ দশমিক ৯ মিলিয়ন জনগোষ্ঠী উপকৃত হবেন। প্রকল্প বাস্তবায়নের মেয়াদকাল ২০২২ সালের জানুয়ারি থেকে ২০২৫ সালের:
আরও পড়ুন
পদ্মা সেতুতে টোল আদায়ের নতুন রেকর্ড

পদ্মা সেতুতে টোল আদায়ের নতুন রেকর্ড

পদ্মা সেতুতে ১০০ কোটি টাকা টোল আদায়ের ছাড়িয়েছে মাইলফলক । গত ২৬ জুন যান চলাচল শুরুর ৪২ দিনে সেতু দিয়ে পাড়ি দিয়েছে  প্রায় আট লাখ যানবাহন। এতে টোল আদায় হয়েছে ১০১ কোটি নয় লাখ ১৪ হাজার ৪০০ টাকা। রোববার বিষয়টি নিশ্চিত করে পদ্মা সেতুর নির্বাহী প্রকৌশলী দেওয়ান মো. আব্দুল কাদের জানান, গত ৪১ দিনে পদ্মা সেতু দিয়ে গড়ে প্রতিদিন প্রায় ২০ হাজার করে যানবাহন পার হয়েছে। সূত্রে জানা যায়, ২৬ জুন থেকে ৬ আগস্ট পর্যন্ত মাওয়া টোল প্লাজা হয়ে সেতু পাড়ি দিয়েছে পাঁচ লাখ ২৪ হাজার ৫৩৮টি যানবাহন। এতে টোল আদায় হয়েছে ৫০ কোটি ৭২ লাখ ৯৩ হাজার ৮৫০ টাকা।:
আরও পড়ুন
গাইবান্ধায় পেট্রল-ডিজেল কম দেওয়ায় ফিলিং স্টেশনকে জরিমানা

গাইবান্ধায় পেট্রল-ডিজেল কম দেওয়ায় ফিলিং স্টেশনকে জরিমানা

গাইবান্ধা প্রতিনিধি- পেট্রল ও ডিজেল পরিমাপে কম দেওয়ায় গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার মাঠেরহাট বাজারে রূপ ফিলিং স্টেশনকে এক লাখ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। রবিবার (৭ আগষ্ট) দুপুরে অধিদপ্তরের গাইবান্ধার কার্যালয়ের সহকারী পরিচালক মো. আবদুস ছালাম এই অভিযান পরিচালনা করে জরিমানা আদায় করেন। অভিযানে সহযোগিতা করেন গাইবান্ধা কৃষি বিপণন অধিদপ্তরের জেলা কৃষি বিপণন কর্মকর্তা (মাঠ ও বাজার পরিদর্শক) মো. শাহ মোয়াজ্জেম হোসেন ও জেলা পুলিশ লাইনন্সের একদল পুলিশ। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের গাইবান্ধা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আবদুস ছালাম বলেন, গোপন সংবাদে জানা যায় রূপ ফিলিং স্টেশনে ৫ লিটার পেট্রলে ১৬১ মিলিলিটার ও ৫ লিটার ডিজেলে ১৩০ মিলিলিটার:
আরও পড়ুন
লোডশেডিং নিয়ে সুখবর দিলেন মন্ত্রী

লোডশেডিং নিয়ে সুখবর দিলেন মন্ত্রী

জ্বালানি তেল ও বাসভাড়া বাড়ার সমালোচনার মধ্যে লোডশেডিং নিয়ে সুখবর দিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ । আজ রোববার (৭ আগস্ট) দুপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, এখন যে লোডশেডিং হচ্ছে সেপ্টেম্বর মাস থেকে তার অর্ধেকে নামিয়ে আনা হবে। অক্টোবর মাস থেকে লোডশেডিং স্বাভাবিক হবে বলে আশা করছি । নসরুল হামিদ বিপু আরো বলেন, কেউ চায় না মানুষকে ভুক্তভোগী করতে। আগামী মাস থেকে লোডশেডিং আগের থেকে অনেক ভালো অবস্থা হবে। সবাইকে অনুরোধ করবো, সবাই যেন ধৈর্য ধরেন। এ সময় বিদ্যুৎ বিভাগ ও ব্যবসায়ীদের মধ্যে এক বৈঠকে বিদ্যুৎ ও গ্যাস সাশ্রয়ে এলাকাভিত্তিক কারখানা বন্ধ রাখার বিষয়ে সমঝোতা হয়েছে বলেও:
আরও পড়ুন
২০ টাকা বাড়ানোর প্রস্তাব ভোজ্যতেলের দাম

২০ টাকা বাড়ানোর প্রস্তাব ভোজ্যতেলের দাম

ডলারের দাম বৃদ্ধি পাওয়ায় ভোজ্যতেলের দাম সমন্বয়ের প্রস্তাব দিয়েছে বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন। এতে প্রতি লিটার বোতলজাত ভোজ্যতেলের দাম ২০ টাকা বাড়ানোর প্রস্তাব করা হয়। সম্প্রতি এ সংক্রান্ত একটি চিঠি বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের (বিটিটিসি) কাছে পাঠানো হয়েছে। চিঠিতে লিটার প্রতি ২০ টাকা বাড়িয়ে সয়াবিন তেলের দাম ১৮৫ টাকা থেকে ২০৫ টাকা করার কথা বলা হয়েছে। বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন বলছে, টাকার বিপরীতে মার্কিন ডলার দাম ব্যাপকভাবে বেড়েছে। ফলে ভোজ্যতেলের আমদানি মূল্য বেড়ে গেছে। তাই ডলার বাড়তি দাম অনুযায়ী তেলের মূল্য সমন্বয়ের জন্য বলা হয়েছে। ৩ আগস্ট আমরা প্রস্তাবনা পাঠিয়েছি। সেটি:
আরও পড়ুন
সরকার নিরুপায় হয়ে তেলের মূল্য বৃদ্ধি করেছে:  কাদের

সরকার নিরুপায় হয়ে তেলের মূল্য বৃদ্ধি করেছে: কাদের

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিশ্বব্যাপী জ্বালানি তেলের অস্বাভাবিক মূল্য বৃদ্ধিতে সরকার নিরুপায় হয়ে মূল্য বৃদ্ধি করেছে। আন্তর্জাতিক বাজারে মূল্য-হ্রাস পেলে সরকার আবারও জ্বালানি মূল্য সমন্বয় করবে। রোববার সকালে নিজ বাসভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাবে বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্য অস্থিতিশীল হয়ে ওঠে উল্লেখ করে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, যার ফলে ডলারের সঙ্গে টাকার বিনিময় হারেও প্রভাব পড়ে, এতে বিপিসিকে লোকসান গুনতে হচ্ছে। পার্শ্ববর্তী দেশে জ্বালানি তেলের দাম বেশি হওয়ায় পাচারের আশঙ্কা ছিল। বিশ্ববাজারে মূল্য বৃদ্ধির ফলে ফেব্রুয়ারি ২২ হতে জুলাই ২২ পর্যন্ত বিপিসির লোকসান ছিল প্রায় নয় হাজার কোটি টাকা,:
আরও পড়ুন
বাংলাদেশ ‘এক চীন নীতিতে’  বিশ্বাসী: প্রধানমন্ত্রী

বাংলাদেশ ‘এক চীন নীতিতে’ বিশ্বাসী: প্রধানমন্ত্রী

বাংলাদেশ চীনের সঙ্গে বন্ধুত্বকে মূল্যায়ন করে জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘এক চীন নীতিতে’ বিশ্বাসী। আজ রোববার চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার সরকারি বাসভবন গণভবনে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এ কথা বলেন। বৈঠকের পর প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের ব্রিফ করেন। বৈঠকে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ, নিষেধাজ্ঞা-অবরোধ ও পাল্টা নিষেধাজ্ঞা-অবরোধের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, এসব কারণে সারাবিশ্বের মানুষকে দুর্ভোগ পোহাতে হচ্ছে। উদ্ভূত পরিস্থিতিতে অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্যে দক্ষিণ এশিয়া, দক্ষিণ-পূর্ব এশিয়া ও চীন একসঙ্গে কাজ করতে পারে। এ সময় চীনা পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, তার দেশ বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশ সংশ্লিষ্ট বিভিন্ন ইস্যুতে সমর্থন দেবে এবং একটি কৌশলগত:
আরও পড়ুন
দ্বিগুণ করার প্রস্তাব লঞ্চভাড়া

দ্বিগুণ করার প্রস্তাব লঞ্চভাড়া

জ্বালানি তেলের দাম বাড়ায় লঞ্চের ভাড়া ১০০ শতাংশ বাড়ানোর প্রস্তাব দিয়েছে লঞ্চ মালিক সমিতি। ফলে প্রতি কিলোমিটারে নতুন ভাড়া হবে ৪ টাকা ৬০ পয়সা করে, আগে যা ছিল ২ টাকা ৩০ পয়সা। রোববার লঞ্চ মালিক সমিতির পক্ষ থেকে সরকারের কাছে এ প্রস্তাব দেওয়া হয়। এর আগে গত বছরের ৭ নভেম্বর লঞ্চ মালিকদের সঙ্গে বৈঠকে সব লঞ্চের ভাড়া ৩৫ শতাংশ বাড়িয়েছিল অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। সে হিসাবে কিলোমিটারপ্রতি ৬০ পয়সা করে ভাড়া বেড়েছিল। প্রজ্ঞাপনে বলা হয়েছে, আন্তঃজেলা ও দূরপাল্লার রুটে চলাচলকারী বাস ও মিনিবাসের ক্ষেত্রে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রতি কিলোমিটারে যাত্রীপ্রতি সর্বোচ্চ ভাড়া ১ টাকা ৮০ পয়সার স্থলে ২:
আরও পড়ুন
২০ বছর পর সরকারি রাস্তা উদ্ধার, দোকানঘর উচ্ছেদ

২০ বছর পর সরকারি রাস্তা উদ্ধার, দোকানঘর উচ্ছেদ

ফরিদপুর প্রতিনিধি- ফরিদপুরের সালথায় ২০ বছর পর প্রভাবশালীর দখল থেকে সরকারি রাস্তা উদ্ধার করেছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার (৬ আগস্ট) বিকেলে সালথা বাজারের হাইস্কুল রোডে এলাকায় এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. তাছলিমা আকতার। স্থানীয় সূত্রে জানা যায়, সালথা বাজারের সরকারি রাস্তা দখল করে দোকানঘর নির্মাণ করে স্থানীয় ভাওয়াল গ্রামের মৃত রহমান মুন্সির ছেলে জাফর মুন্সি দীর্ঘদিন ধরে ব্যবসা পরিচালনা করে আসছিলেন। ১৫ থেকে ২০ বছর ধরে সরকারি রাস্তা দখল করে দোকানঘর নির্মাণের কারণে মানুষ-জনের চলাফেরা খুবই কষ্টকর হয়ে পড়ে। বছর খানেক আগে সালথার তৎকালীন ইউএনও মোহাম্মদ হাসিব সরকার ওইসব দোকানঘর বন্ধ করে দেন। দীর্ঘদিন:
আরও পড়ুন
কবিরহাটের ভূঁঞারহাট ব্যবসায়ী সমবায় সমিতি নির্বাচন অনুষ্ঠিত

কবিরহাটের ভূঁঞারহাট ব্যবসায়ী সমবায় সমিতি নির্বাচন অনুষ্ঠিত

মো. বদিউজ্জামান ( তুহিন) নোয়াখালী প্রতিনিধি: বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে নোয়াখালী কবিরহাটের ভূঁঞারহাট ব্যবসায়ী সমবায় সমিতি নির্বাচন ৬ আগস্ট সকাল ১০টা ভূঁঞারহাট বাজারে অনুষ্ঠিত হয়েছে । নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি কবিরহাট উপজেলা সমবায় অফিসার নূরমোহাম্মদ নির্বাচন পরিচালনা করেন। সভাপতি পদে মো. নূরনবী সহ সভাপতি পদে নুরুল আমিন, সাধারণ সম্পাদক পদে মো.ইমাম উদ্দিন, সদস্য পদে আহম্মদ উল্যাহ মাসুদ, ওমর শরীফ লিটন, প্রতাপ লাল ভৌমিক নির্বাচিত হয়েছেন ।
আরও পড়ুন
কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.