জাতীয়

রবীন্দ্রনাথ ঠাকুরের ৮১তম মহাপ্রয়াণ দিবস (রবি) পালিত 

রবীন্দ্রনাথ ঠাকুরের ৮১তম মহাপ্রয়াণ দিবস (রবি) পালিত 

ইমরান হোসাইন, সিরাজগঞ্জ: বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর-এর ৮১তম মহাপ্রয়াণ দিবস রবীন্দ্র বিশ্ববিদ্যালয় (রবি) পালিত হয়েছে। শনিবার (৬ আগস্ট) সকালে রবীন্দ্র  বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে রবীন্দ্রনাথ ঠাকুর-এর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভার মধ্যে দিয়ে যথাযথ মর্যাদায় মহাপ্রয়াণ দিবস পালন করা হয়। রবীন্দ্রনাথ ঠাকুর-এর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ শাহ্ আজম । পুষ্পস্তবক অর্পণ করার পরে বিশ্ববিদ্যালয়ের লেকচার থিয়েটারে সাংস্কৃতিক অনুষ্ঠান ও এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়৷ এতে মুখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড.  মোঃ শাহ্ আজম তিনি বলেন, রবীন্দ্রনাথ ঠাকুর বাঙালি জাতিসত্তার অবিচ্ছেদ্য অঙ্গ। তিনি বাংলা ভাষা ও সাহিত্যকে বিশ্বদরবারে পৌঁছে:
আরও পড়ুন
থানারহাটে কলেজ স্থাপনের জন্য ১০০ শতাংশ জমি দিলেন ছৈয়দ আহম্মদ

থানারহাটে কলেজ স্থাপনের জন্য ১০০ শতাংশ জমি দিলেন ছৈয়দ আহম্মদ

মো. বদিউজ্জামান ( তুহিন), নোয়াখালী প্রতিনিধিঃ সুবর্ণচর উপজেলার চরওয়াপদার থানারহাটে কলেজ স্থাপনের জন্য ১০০ শতাংশ জমি দিলেন ছৈয়দ আহম্মদ নামে এক ব্যক্তি।যিনি রিক্সা চালিয়ে কয়েক বছর পূর্বে এই জমি খরিদ করেন। তিনি উপজেলার চর ওয়াপদা ইউনিয়নের ধানের শীষ গ্রামের মৃত আলী আহম্মদের ছেলে এবং পেশায় একজন রিকশাচালক ছিলেন। স্থানীয় সূত্রে জানা যায়, ছৈয়দ আহম্মদ প্রায় ৩৮-৩৯ বছর যাবৎ প্যাডেল রিকশা চালাতেন। তার তিন ছেলে ও চার মেয়ে। এক ছেলে প্রবাসে থাকেন। একজন ব্যবসা করেন। অন্যজন বর্তমানে বাড়িতে রয়েছে। পরিবার প্রতিষ্ঠিত হওয়ার পর গত ১৫ বছর আগ থেকে তিনি রিকশা চালানো বন্ধ করে দেন। জানা যায়, প্রায় ৪০ বছর যাবৎ উপজেলার:
আরও পড়ুন
বেগমগঞ্জে এম. এ. হাসেম বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধুর ৪৭ তম শাহাদাৎ বার্ষিকী পালিত

বেগমগঞ্জে এম. এ. হাসেম বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধুর ৪৭ তম শাহাদাৎ বার্ষিকী পালিত

মো. বদিউজ্জামান ( তুহিন), নোয়াখালী প্রতিনিধিঃ নোয়াখালী বেগমগঞ্জের কাজীরহাটে এম. এ. হাসেম বিশ্ববিদ্যালয় অডিটোরিয়াম হল রুমে ৬ আগস্ট সকাল ১০ টা সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্দু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে । সভায় পরিচালনা করেন অধ্যক্ষ মো. নিজামুদ্দিন। সভাপতিত্ব করেন গভর্নিং বডি এম. এ.হাসেম বিশ্ববিদ্যালয়ের দৌহিত্র সন্তান সিটি ব্যাংকের চেেয়ারম্যান আজিজ আল কায়সার ( টিটো), প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য বীরমুক্তি যোদ্ধা মাহবুবুর রহমান বেলায়েত,বিশেষ অতিথির বক্তব্য রাখেন ফরিদা খানম সাকী এমপি,বেগমগঞ্জ উপজেলা চেয়ারম্যান শাহনাজ বেগম,সাবেক চৌমুহনী পৌর মেয়র আক্তার হোসেন ফয়সল কুতুবপুর ইউপি চেয়ারম্যান কামাল হোসেন,:
আরও পড়ুন
বাস ও লঞ্চে ভাড়া কত বাড়তে পারে, জানাল মন্ত্রণালয়

বাস ও লঞ্চে ভাড়া কত বাড়তে পারে, জানাল মন্ত্রণালয়

দেশে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির পর বাস ও লঞ্চে ভাড়া বাড়তে পারে বলে ধারণা দিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। আজ শনিবার মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রতি কিলোমিটারে বাসভাড়া সর্বোচ্চ ২৯ পয়সা আর লঞ্চে ৪২ পয়সা বাড়তে পারে। মন্ত্রণালয় জানিয়েছে, বর্তমানে দূরপাল্লার বাসে (৫২ আসনের) প্রতি কিলোমিটারে প্রত্যেক যাত্রীর ভাড়া এক টাকা ৮০ পয়সা। ডিজেলে দাম লিটারপ্রতি ৩৪ টাকা বাড়ানোয় প্রতি কিলোমিটারে ২৯ পয়সা বেড়ে এই ভাড়া হবে দুই টাকার মতো। প্রতি কিলোমিটারে ভাড়া বাড়ছে ১৬ দশমিক ২২ শতাংশ। এ ছাড়া লঞ্চে বর্তমানে প্রতি কিলোমিটারে প্রত্যেক যাত্রীর ভাড়া দুই টাকা ১৯ পয়সা। প্রতি কিলোমিটারে ৪২ পয়সা বেড়ে এই ভাড়া:
আরও পড়ুন
জ্বালানী তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে গাইবান্ধায় প্রতিবাদ সমাবেশ

জ্বালানী তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে গাইবান্ধায় প্রতিবাদ সমাবেশ

গাইবান্ধা প্রতিনিধি: জ্বালানী তেলের হঠাৎ মূল্যবৃদ্ধির প্রতিবাদে ও পূর্বের দাম বহাল রাখার দাবিতে গাইবান্ধায় প্রতিবাদ সমাবেশ করেছে নাগরিক মঞ্চ। শনিবার দুপুরে গাইবান্ধা জেলা শহরের ডিবি রোডের গানাসাসের সামনে এই সমাবেশ করা হয়। প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন গাইবান্ধা নাগরিক মঞ্চের আহবায়ক সিরাজুল ইসলাম বাবু, গাইবান্ধা সামাজিক সংগ্রাম পরিষদের আহবায়ক জাহাঙ্গীর কবির তনু, সুন্দরগঞ্জের ছাপড়হাটী এমসি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আহাদ আলী, আইনজীবী মোহাম্মদ আলী প্রামানিক ও ফারুক কবীর প্রমুখ। সমাবেশে বক্তারা বলেন, গত ৪ নভেম্বর শুধুমাত্র ডিজেল ও কেরোসিন তেলের দাম লিটারপ্রতি ৬৫ টাকা থেকে ১৫ টাকা বাড়িয়ে ৮০ টাকা করা হয়। এর ৯ মাস ১ দিন পর আবারও প্রায় অর্ধেক:
আরও পড়ুন
নেত্রকোণা ছাত্রলীগের শহীদ শেখ কামালের ৭৩তম জন্মবার্ষিকী পালিত

নেত্রকোণা ছাত্রলীগের শহীদ শেখ কামালের ৭৩তম জন্মবার্ষিকী পালিত

আব্দুর রহমান, ঈশান নেত্রকোণা প্রতিনিধি: সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি স্বাধীনতার মহান স্থপতি জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর জ্যেষ্ঠ পুত্র বিশিষ্ট ক্রীড়া ও সাংস্কৃতিক সংগঠক বীর মুক্তিযোদ্ধা শহিদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৩ তম জন্মবার্ষিকী উদযাপন করেন নেত্রকোণা জেলা ছাত্রলীগ।  শুক্রবার সকাল ১১ টায় নেত্রকোণা জেলা ছাত্রলীগ,সদর উপজেলা ছাত্রলীগ ও পৌর ছাত্রলীগ নেত্রকোণার মোক্তারপাড়া মুক্ত মঞ্চে ক্যাপ্টেন শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করে এবং পরে বাদ আসর বঙ্গবন্ধু সহ সকল শহীদের আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়েছে। পরে বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের জীবনী নিয়ে স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন নেত্রকোণা জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক:
আরও পড়ুন
প্রেমিকার সঙ্গে দেখা করতে বরগুনায় এসেছিল তামিলনাড়ুর প্রেমকান্ত

প্রেমিকার সঙ্গে দেখা করতে বরগুনায় এসেছিল তামিলনাড়ুর প্রেমকান্ত

মইনুল আবেদীন খান, বরগুনা প্রতিনিধি: প্রেমের টানে বাংলাদেশের উপকূলীয় জেলা বরগুনায় আসা দক্ষিণ ভারতের তামিলনাড়ুর নাগরিক প্রেমকান্তের বিরুদ্ধে এবার থানায় লিখিত অভিযোগ করেছেন। শুক্রবার (৫ আগস্ট) তরুণীর পরিবার তালতলী থানায় এ অভিযোগ করে। রাতে প্রেমকান্তের কথিত প্রেমিকার মা মুঠোফোনে এ তথ্য নিশ্চিত করেছেন। গত ২৪ জুলাই প্রেমকান্ত তার প্রেমিকার সঙ্গে দেখা করতে বরিশাল নগরীতে আসেন। পুরো এক সপ্তাহ চষে বেড়ান বরিশাল নগরীর এক প্রান্ত থেকে অপর প্রান্তে। বৃহস্পতিবার (৪ আগস্ট) দিবাগত রাতে তিনি বরিশাল থেকে সড়ক পথে বরগুনা আসেন। শুক্রবার বিকেলে তিনি তালতলী উপজেলায় প্রেমিকাকে খুঁজতে আসেন। কিন্তু তার দেখা পাননি। পরে রাতে আবার বরগুনা ফেরেন প্রেমাকান্ত। আজ ৬ আগষ্ট:
আরও পড়ুন
সৌর সেচ কর্মসূচি : মাঠেই অপচয় হচ্ছে ৮ মাসের বিদ্যুৎ

সৌর সেচ কর্মসূচি : মাঠেই অপচয় হচ্ছে ৮ মাসের বিদ্যুৎ

গাইবান্ধা প্রতিনিধি: ডিজেলের ব্যবহার শূণ্যে নামিয়ে কৃষকের সেচ খরচ কমানোসহ নানা কারণে ২০১৪ সাল থেকে সারাদেশে স্থাপন করা হচ্ছে সৌর শক্তিচালিত সোলার ইরিগেশন পাম্প (এসআইপি)। রাষ্ট্রীয় মালিকানাধীন ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেড (ইডকল) সহযোগী প্রতিষ্ঠানের মাধ্যমে এসব এসআইপি স্থাপন করছে। এর সুফলও পাচ্ছে কৃষকরা। কিন্তু গাইবান্ধায় এসব এসআইপিতে উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ না করায় বছরের আট মাসের বেশি সময় মাঠেই অপচয় হচ্ছে বিদ্যুৎ। এসব এসআইপি স্থাপনের সংখ্যা দ্রুত বৃদ্ধি করলে ও জাতীয় গ্রিডে বিদ্যুৎ সংযোগ দেওয়া হলে লোডশেডিংরোধসহ বহু সুবিধা পাবে কৃষকসহ সরকার ও জনগণ। ইডকল ও কৃষি বিভাগসহ অন্যান্য সূত্রে জানা গেছে, ২০১৫ সালে ইডকলের অর্থায়নে সোলার প্যানেলের মাধ্যমে:
আরও পড়ুন
বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সহ সম্পাদক হলেন রাজিবপুরের সিফাত

বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সহ সম্পাদক হলেন রাজিবপুরের সিফাত

সাব্বির মামুন, কুড়িগ্রাম প্রতিনিধি: বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নিবার্হী সংসদের সহ- সম্পাদক নিবার্চিত হলেন কুড়িগ্রাম জেলার রাজিবপুর উপজেলার কৃতি সন্তান ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্রনেতা সিফাত ভূঁইয়া। তাঁকে সহ-সম্পাদক ঘোষণা করার পর থেকে মাষ্টারদা সূর্যসেন হল ও তার নিজ মাতৃভূমি রাজিবপুরে বইছে আনন্দ ও উচ্ছ্বাসের হাওয়া। শৈশব জীবনে তিনি কুড়িগ্রাম জেলার রাজিবপুর উপজেলার কোদালকাটি ইউনিয়নের মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী আওয়ামী পরিবারে বেড়ে উঠেছেন। তিনি এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মাষ্টারদা সূর্যসেন হল শাখা ছাত্রলীগের নাট্য ও বিতর্ক বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। শৈশব থেকেই সিফাত অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী এবং ছাত্রজীবন থেকে সক্রিয়ভাবে বাংলাদেশ ছাত্রলীগের কর্মী হিসেবে কাজ করেছেন। সিফাত ভূইয়া রাজিবপুর মডেল:
আরও পড়ুন
সৌদিতে আরও এক বাংলাদেশি  হাজির মৃত্যু

সৌদিতে আরও এক বাংলাদেশি হাজির মৃত্যু

হজের পর সৌদি আরবে আরও একজন বাংলাদেশি হাজি মারা গেছেন। সর্বশেষ শুক্রবার পবিত্র মদিনায় অ্যাডভোকেট এম এ আউয়াল (৫৮) নামের একজন ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শনিবার ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের আইটি হেল্পডেস্ক হজের বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে। সৌদি আরবে এ নিয়ে মোট ইন্তেকাল করেছেন ২৬ জন বাংলাদেশি হজযাত্রী ও হাজি। এর মধ্যে পুরুষ ১৯ ও নারী সাতজন। মক্কায় ১৯, মদিনায় ৫ ও জেদ্দায় ২ জন মারা যান।
আরও পড়ুন
কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.