জাতীয়

গণপরিবহন সংকট, ভোগান্তিতে ঢাকার  মানুষ

গণপরিবহন সংকট, ভোগান্তিতে ঢাকার মানুষ

জ্বালানি তেলের দাম বাড়ানোয় আজ শনিবার সকাল থেকেই রাজধানীতে তীব্র গণপরিবহন সংকট দেখা দিয়েছে। বিভিন্ন এলাকায় শত শত মানুষকে রাস্তায় দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছে। ঢাকার বাইরে অন্য জেলাগুলোতেও পরিবহন সংকটের খবর মিলেছে। জ্বালানি তেলের দাম বাড়ানোয় আজ সকাল থেকে গাড়ি চলাচল বন্ধের ঘোষণা দিয়েছে চট্টগ্রাম মহানগর পরিবহন মালিক সমিতি। তারা জানিয়েছে, জ্বালানির দামের সঙ্গে ভাড়া সমন্বয় না হওয়া পর্যন্ত রাস্তায় গাড়ি চলবে না। একই কারণ দেখিয়ে অনেক আন্তঃজেলা পরিবহনও রাস্তায় নামছে না। রাজধানীর যাত্রাবাড়ী, বাড্ডা, রামপুরা ব্রিজ এলাকায় দেখা গেছে, দীর্ঘক্ষণ অপেক্ষার পর কোনো কোনো রুটে একটি বাস এলেও সেটিতে ওঠার আশায় ছুটে যাচ্ছেন বহু মানুষ। বাসগুলো আগে থেকে যাত্রীতে:
আরও পড়ুন
বাড়লো সব ধরনের জ্বালানি তেলের দাম,  কার্যকর রাত ১২টা থেকে

বাড়লো সব ধরনের জ্বালানি তেলের দাম, কার্যকর রাত ১২টা থেকে

সব ধরনের জ্বালানি তেলের দাম বেড়েছে। ভোক্তা পর্যায়ে লিটার প্রতি ডিজেল ১১৪ টাকা, কেরোসিন ১১৪ টাকা, অকটেন ১৩৫ টাকা এবং পেট্রোলের দাম ১৩০ টাকা নির্ধারণ করেছে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ। নতুন দাম কার্যকর হচ্ছে শুক্রবার দিবাগত রাত ১২টা পর থেকে। শুক্রবার (৫ আগস্ট) রাত ১০টায় জ্বালানি ও খনিজসম্পদ বিভাগ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈশ্বিক প্রেক্ষাপটে বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্য বাংলাদেশের তুলনায় অনেক বেশি হওয়ায় বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি), ইস্টার্ণ রিফাইনারি লিমিটেড (ইআরএল)-এ পরিশোধিত এবং আমদানি/ক্রয়কৃত ডিজেল, কেরোসিন, অকটেন ও পেট্রোলের মূল্য সমন্বয় করে ভোক্তা পর্যায়ে এই দাম পুনঃনির্ধারণ করা হলো। প্রসঙ্গক্রমে বিদ্যুৎ,:
আরও পড়ুন
রায়পুরে শেখ কামালের জন্মদিন পালিত

রায়পুরে শেখ কামালের জন্মদিন পালিত

রায়পুর প্রতিনিধি: জাতির পিতার জ্যেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল এর ৭৩ তম জন্মদিন লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। সকাল ১০টায় উপজেলা প্রাঙ্গণে শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে উপজেলা সম্মেলন কক্ষে আলোচনা সভা ও বৃক্ষ রোপনও যুব চেক বিতরণ করা হয়। পৃথক অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা অনজন দাশ এ সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেনসহকারি কমিশনার ভূমি রাসেল ইকবাল, মহিলা ভাইস চেয়ারম্যান হাজী মাজেদা বেগম, সিনিয়র মৎস কর্মকর্তা বেলায়েত হোসেন সবুজ, আইসটি কর্মকর্তা শুভ্রজিত রায়, কাফিলাতলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রিয়াজ উদ্দিন চৌধুরী, জুনিয়র যুব উন্নয়ন কর্মকর্তা জাকির হোসেন পাঠান প্রমুখ। কর্মসূচির অংশ হিসেবে:
আরও পড়ুন
কামারখন্দ উপজেলায় বাসদের কর্মী সমাবেশ

কামারখন্দ উপজেলায় বাসদের কর্মী সমাবেশ

সিরাজগঞ্জ প্রতিনিধি: সারের দাম বৃদ্ধির প্রতিবাদে এবং সার, নিত্যপন্যের দাম কমানো সহ জনগনের ভোটাধিকার নিশ্চিত করার সংগ্রাম জোরদার করার লক্ষে বাসদ কামারখন্দ উপজেলা শাখার উদ্যোগে শুক্রবার বিকালে কামারখন্দ চৌদুয়ার স্কুল মাঠে এক কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়। বাসদ কামারখন্দ উপজেলা শাখার সদস্য সচিব কামরুল ইসলামের পরিচালনায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাসদ কেন্দ্রীয় কমিটির সহ সাধারণ সম্পাদক কমরেড রাজেকুজ্জামান রতন। তিনি বলেন, সরকার নিত্যপন্যের দাম বাড়িয়ে দিয়ে জনগন কে শোষন করছে। এখন আবার সারের দাম বাড়িয়ে দিয়ে কৃষি কৃষক ও দেশ কে বিপদে ঠেলে দিচ্ছে। অন্য দিকে ভোট চুরির নানা ফন্দি ফিকির করা হচ্ছে। সকল ষড়যন্ত্র কে মোকাবেলা করে জনগনের মৌলিক:
আরও পড়ুন
সেনবাগ বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি আমান উল্যাহ মিয়া আর নেই

সেনবাগ বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি আমান উল্যাহ মিয়া আর নেই

বি. চৌধুরী ( তুহিন), নোয়াখালী প্রতিনিধিঃ নোয়াখালী সেনবাগ বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী আওয়ামীলীগ নেতা ভিপি মানিকের বড় ভাই, সেনবাগ পৌর মেয়র ভিপি আবু নাছের ( দুলালের) চাচা ও বিশিষ্ট সাংবাদিক মো. বদিউজ্জামান ( তুহিন) এর ভগ্নিপতি আমান উল্যাহ মিয়া (৭২) ৫ আগস্ট শুক্রবার বিকেল ৫টা ১৫ মিনিটে ইন্তেকাল করেছেন । ( ইন্নানিল্লাহি ওয়াইন্না ইলাহি রাজেউন) ৫ আগস্ট শুক্রবার রাত ১০ টা সেনবাগ কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে জানাজা শেষে অর্জুনতলা পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
আরও পড়ুন
সহকর্মীকে ফাঁসাতে কমলনগর স্বাস্থ্য কর্মকর্তার নাটক ! 

সহকর্মীকে ফাঁসাতে কমলনগর স্বাস্থ্য কর্মকর্তার নাটক ! 

জুনাইদ আল হাবিব- লক্ষ্মীপুরেরর কমলনগরে অনিয়ম-দুর্নীতির তদন্তে স্বাক্ষ্য দেওয়ায় সহকর্মী চিকিৎসককে ফাঁসাতে নাটক সাজানোর অভিযোগ উঠেছে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু তাহের বিরুদ্ধে। অভিযোগ তিনি অসুস্থতা দেখিয়ে হাসপাতালে ভর্তি হয়ে উধাও হয়েছেন। অপরদিকে, মেডিকেল অফিসার ডা. রেজাউল করিম রাজিবের বিরুদ্ধে মারধর চেষ্টার অভিযোগ এনেছেন ওই স্বাস্থ্য কর্মকর্তা। বৃহস্পতিবার রাতে জেলা সদর হাসপাতালে গিয়ে দেখা যায় কমলনগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু তাহের ভর্তির ব্যবস্থাপত্র চলমান। কিন্তু হাসপাতালে তিনি নেই। ছাড়পত্রে ছুটির স্বাক্ষরও নেই। যে বেডে চিকিৎসা নিচ্ছিলেন, সে বেডের বিছানা উল্টানো। সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. আনোয়ার হোসেন বলেন, উনি সকালে ভর্তি হয়েছেন।:
আরও পড়ুন

কমলনগরে শেখ কামাল এর জন্মবার্ষিকী পালন

কমলনগর(লক্ষ্মীপুর): লক্ষ্মীপুর কমলনগরে বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল এর ৭৩তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা ও পুষ্প অর্পন করা হয়। শুক্রবার (৫ আগস্ট ) উপজেলা প্রশাসনের আয়োজনে সকাল ১০টায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্প অর্পন করে কমলনগর উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, উপজেলা ক্রীড়া সংস্থা। আলোচনা সভায় সভাপতিত্বে করেন উপজেলা সহকারী ভুমি কর্মকর্তা ও ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা পুদম পুষ্প চাকমা, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলনগর উপজেলা চেয়ারম্যান মেজবাহ উদ্দিন আহমেদ বাপ্পি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলনগর থানা (তদন্ত ওসি) মেলকাম ডি সিলভা, উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার শফিকুল ইসলাম, উপজেলা নির্বাচন কর্মকর্তা জায়েদুল ইসলাম চৌধুরী প্রমুখ।:
আরও পড়ুন
বশেমুরবিপ্রবিতে শেখ কামালের জন্মদিনে দোয়া মাহফিল

বশেমুরবিপ্রবিতে শেখ কামালের জন্মদিনে দোয়া মাহফিল

 বশেমুরবিপ্রবি প্রতিনিধিঃ- গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে(বশেমুরবিপ্রবি) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র শহিদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৩তম জন্মবার্ষিকীতে বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। আজ শুক্রবার(৫ আগস্ট) বাদ জুম্মা বিশ্বদ্যিালয়ের কেদ্রীয় মসজিদে বিশেষ দোয়া মাহফিল আয়োজন করা হয়। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র শেখ কামালসহ ১৯৭৫ এর ১৫ আগস্টে সকল শহিদের আত্মার শান্তি কামনা করে দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন বিশ্বদ্যিালয়ের কেদ্রীয় মসজিদের সিনিয়র ইমাম মুফতী আব্দুল্লাহ আল মামুন। দোয়া মাহফিলে অন্যান্যদের মধ্যে উপস্তিত ছিলেন বিজ্ঞান অনুষদর ডিন প্রফেসর ড. মোঃ শাহজাহান, পরীক্ষা নিয়ন্ত্রক এস এম গোলাম হায়দারসহ বিভিন্ন:
আরও পড়ুন
বানিয়াচংয়ে ইয়াবা ব্যাবসায়ীর স্ত্রীকে ইয়াবাসহ গ্রেফতার

বানিয়াচংয়ে ইয়াবা ব্যাবসায়ীর স্ত্রীকে ইয়াবাসহ গ্রেফতার

জুয়েল রহমান, হবিগঞ্জ প্রতিনিধি - হবিগঞ্জের বানিয়াচংয়ে কুখ্যাত এক ইয়াবা ব্যাবসায়ীর স্ত্রীকে বিপুল পরিমাণ ইয়াবাসহ আটক করে থানা পুলিশ। এসময় পুলিশের ধাওয়া খেয়ে কুখ্যাত এই ইয়াবা ব্যবসায়ী সিএনজি ষ্টেশনের ম্যানেজার সালেক পালিয়ে যায়। এসময় পুলিশ তার ঘর তাল্লাশী করে বিপুল পরিমান ইয়াবা ও ইয়াবার খালি প্যাকেট ও কিছু নগদ টাকাসহ ব্যাবসার সহযোগীকারী হিসেবে সালেকের স্ত্রীকে আটক করা হয়। থানা পুলিশ সূত্রে জানাযায় যে,গত ৩ আগষ্ট বুধবার গভীর রাতে বানিয়াচং থানা পুলিশের অফিসার ইনচার্জ(ওসি)অজয় চন্দ্র দেবের নির্দেশে এস আই অমিতাভ দাস তালুকদার নেতৃত্বে এএসআই সাদ্দাম হোসেন,এএসআই তোহাসহ একদল পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে বানিয়াচং উপজেলা সদরের ৩নং দক্ষিণ- পূর্ব ইউনিয়নের ৫নং:
আরও পড়ুন
লক্ষ্মীপুরে ৪ শিশুকে মার-ধর : ২৪ ঘণ্টার মধ্যে মামলার নির্দেশ

লক্ষ্মীপুরে ৪ শিশুকে মার-ধর : ২৪ ঘণ্টার মধ্যে মামলার নির্দেশ

খেলতে গিয়ে আখ ক্ষেতে প্রবেশ করায় লক্ষ্মীপুরে চারটি শিশুকে বেধড়ক পেটানোর ঘটনায় ২৪ ঘণ্টার মধ্যে থানায় মামলা নেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (৪ আগস্ট) দুপুরে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট রায়পুর আমলি আদালতের বিচারক আবু ইউছুফ এ আদেশ দেন। বাদীর আইনজীবী আবদুর রহিম রাজু বলেন, তুচ্ছ ঘটনায় চারটি শিশুকে নির্দয়ভাবে পিটিয়ে রক্তাক্ত করা হয়। এতে ভিকটিম তানজীদ আহমেদের মামা মিজানুর রহমান সুবজ তিনজনের নামে আদালতে অভিযোগ করেন। এটি আমলে নিয়ে বিচারক ২৪ ঘণ্টার মধ্যে রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) এফআইআরভুক্ত করার জন্য নির্দেশ দিয়েছেন। শিশুদের ওপর হামলার অভিযুক্তরা হলেন- জেলার রায়পুর উপজেলার চরমোহনা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের চরমোহনা গ্রামের মো. মুসলিম, মামুন:
আরও পড়ুন
কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.