জাতীয়

শেখ কামালের সমাধিতে আওয়ামী লীগের শ্রদ্ধা নিবেদন

শেখ কামালের সমাধিতে আওয়ামী লীগের শ্রদ্ধা নিবেদন

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র শেখ কামালের ৭৩তম জন্মবার্ষিকী আজ (৫ আগস্ট)। এ উপলক্ষে রাজধানীর বনানী কবরস্থানে সকাল ৮টা ৩৫ মিনিটে তার সমাধিতে প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের তরফ থেকে শ্রদ্ধা নিবেদন ও পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে। এ সময় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, প্রেসিডিয়াম সদস্য বেগম মতিয়া চৌধুরী, কৃষিমন্ত্রী ড. মো. আবদুর রাজ্জাক, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলাম হানিফ, কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিমসহ ও আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন
নরসিংদীর পলাশে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু

নরসিংদীর পলাশে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু

মোঃ মোবারক হোসেন, নরসিংদী প্রতিনিধি: নরসিংদীর পলাশে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু ও একজন গুরুতর আহত হওয়ার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৪ আগস্ট) বিকাল ৩ টার দিকে ঘোড়াশাল বাজার এলাকায় এ ঘটনাটি ঘটে। নিহত নূরুল ইসলাম (৩১) ঘোড়াশাল পৌর এলাকার ফুলদিরটেক গ্রামের রমিজ উদ্দিনের ছেলে। এসময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সুজন মিয়া (২৯) নামে আরেকজন নির্মাণ শ্রমিক আহত হয়েছেন। তিনি ঘোড়াশাল মিয়া পাড়া গ্রামের জাবেদ আলীর ছেলে। বিদ্যুৎস্পৃষ্টে তার শারীরিক অবস্থা সংকটাপন্ন হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের শেখ হাসিনা বার্ন ইউনিটে স্থানান্তর করা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, নির্মাণ শ্রমিক নূরুল ইসলাম ও সুজন মিয়া বৃহস্পতিবার সকালে ঘোড়াশাল বাজার এলাকার সার ব্যবসায়ী মহিউদ্দিনের:
আরও পড়ুন
‘শেখ কামাল ছিলেন বহুমাত্রিক প্রতিভার অধিকারী তারুণ্যের রোল মডেল: প্রধানমন্ত্রী

‘শেখ কামাল ছিলেন বহুমাত্রিক প্রতিভার অধিকারী তারুণ্যের রোল মডেল: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‌‘শেখ কামাল ছিলেন বহুমাত্রিক প্রতিভার অধিকারী তারুণ্যের রোল মডেল। তিনি একাধারে দেশের সেরা ক্রীড়া সংগঠক এবং ক্রীড়াবিদ ছিলেন, তেমনি ছাত্র হিসেবেও তিনি ছিলেন অত্যন্ত মেধাবী। পড়াশোনার পাশাপাশি মনেপ্রাণে দেশীয় সংস্কৃতি লালন এবং চর্চা করতেন তিনি।’ আগামীকাল বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল-এর ৭৩তম জন্মবার্ষিকী উপলক্ষে আজ বৃহস্পতিবার দেওয়া এক বাণীতে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। শেখ হাসিনা বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র শেখ কামাল ছিলেন স্বাধীন বাংলাদেশের ক্রীড়া জগতের এক উজ্জ্বল নক্ষত্র। দেশ স্বাধীনতা লাভের আগেই তিনি আবাহনী সমাজকল্যাণ সংস্থা গঠন করেন। মুক্তিযুদ্ধ থেকে ফিরে এসে আবাহনী ক্রীড়াচক্র প্রতিষ্ঠা করেন। ফুটবলের পাশাপাশি আবাহনী:
আরও পড়ুন
লক্ষ্মীপুরে জমি বিরোধে প্রাণ গেল  বৃদ্ধের

লক্ষ্মীপুরে জমি বিরোধে প্রাণ গেল বৃদ্ধের

লক্ষ্মীপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে মো. হোসেন আহমেদ (৫৫) নামে এক বৃদ্ধকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন।  ঘটনায় আরও ৪ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (৪ আগস্ট) দুপুর ১২টার দিকে সদর উপজেলার দিঘলী ইউনিয়নের উত্তর রমাপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত হোসেন উত্তর রমাপুর গ্রামের মৃত আলী আহমেদের ছেলে। আহতরা হলেন আমির হোসেন (৫০), তার ছেলে আকরাম হোসেন (১৯), নাজমুল ইসলাম (১৫) ও মনির আহমেদের ছেলে কামরুল হোসেন। আহতদের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। খবর পেয়ে সদর হাসপাতালে আহতদের দেখতে আসেন লক্ষ্মীপুর জেলা পুলিশ সুপার (এসপি) ড. এএইচএম কামরুজ্জামান। সূত্রে জানায়, উত্তর রমাপুর গ্রামের আব্দুস সাত্তার মাস্টারের পরিবার ও ইউনুস মাস্টারের:
আরও পড়ুন
ভোলায় বিএনপির হরতাল চলছে আজ

ভোলায় বিএনপির হরতাল চলছে আজ

ভোলায় দুই গ্রুপের সংঘর্ষে আহত জেলা ছাত্রদল সভাপতি নুরে আলমের মৃত্যুর প্রতিবাদে ডাকা বিএনপির হরতাল পুলিশের কঠোর পাহারার মধ্য দিয়ে চলছে  আজ । বৃহস্পতিবার (৪ আগস্ট) সকাল পৌনে ৮টায় হরতালের সমর্থনে একটি ঝটিকা মিছিল করেছে নেতাকর্মীরা। এ সময় জেলা কার্যালয়ের সামনের সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেন তারা। এরই মধ্যে কেন্দ্রীয় বিএনপি গঠিত ১০ সদস্যের অনুসন্ধান টিমের সদস্যরা ভোলায় এসে পৌঁছেছেন। জানা গেছে, আজ বৃহস্পতিবার সকাল থেকেই মহাজনপট্টি জেলা বিএনপি অফিসসহ শহরের গুরুত্বপূর্ণ এলাকায় পুলিশ কঠোর অবস্থান নেয়। তবে ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ থাকলেও রাস্তাঘাটে চলাচল ছিল অনেকটা স্বাভাবিক। স্থানীয় নেতারা জানান, আজ বৃহস্পতিবার দুপুর ১২টায় গণমাধ্যমের সঙ্গে কথা বলবেন স্থায়ী কমিটির:
আরও পড়ুন
হোয়াটস অ্যাপে আসছে  নতুন ফিচার

হোয়াটস অ্যাপে আসছে নতুন ফিচার

মেটার মালিকানাধীন জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফরম হোয়াটস অ্যাপ ব্যবহারকারীদের জন্য নিত্যনতুন ফিচার আনে। এজন্যই অ্যাপটি প্রতিযোগীদের থেকে অনেকটাই এগিয়ে রয়েছে। এবার নতুন ফিচার সম্পর্কে গ্রাহককে সচেতন করতে অ্যাপের মধ্যে আসছে নয়া ফিচার। ওয়াবেটা ইনফো ওয়েবসাইটে প্রকাশিত রিপোর্ট অনুযায়ী এ কাজে একটি চ্যাটবট নিয়ে আসছে মার্কিন সংস্থাটি। নতুন ফিচার এলেই সেই সম্পর্কে মেসেজ করে ব্যবহারকারীদের অবগত করবে এ চ্যাটবট। রিপোর্টে জানানো হয়েছে, আপাতত বেটা গ্রাহকদের ফোনে এই ফিচার আসছে। তবে এখনো ডেভেলপমেন্টের স্তরে রয়েছে এ ফিচার। যেভাবে কাজ করবে চ্যাটবট সব নতুন ফিচারের খবর দিয়ে নোটিফিকেশন পাঠাবে হোয়াটসঅ্যাপের চ্যাটবট। এখন হোয়াটসঅ্যাপের কোনো নতুন ফিচার এলে বেশিরভাগ গ্রাহক জানতে পারেন না। এতে গ্রাহক:
আরও পড়ুন
আলিম পরীক্ষা-২০২৩ এর সিলেবাস

আলিম পরীক্ষা-২০২৩ এর সিলেবাস

মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে আলিম পরীক্ষা-২০২৩ এর পুনর্বিন্যাসকৃত সিলেবাস প্রকাশিত হয়েছে। মাদ্রাসা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে মঙ্গলবার এ সিলেবাস প্রকাশ করা হয়। এর আগে গত ২৬ জুলাই শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ আলিম পরীক্ষার সিলেবাসের অনুমোদন দেয়। মাদ্রাসা শিক্ষা বোর্ডের প্রকাশনা নিয়ন্ত্রক অধ্যাপক ড. রিয়াদ চৌধুরী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, করোনা মহামারীর পরিপ্রেক্ষিতে ২০২৩ সালের আলিম পরীক্ষার্থীদের পাঠ্যসূচি জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) কর্তৃক পুনর্বিন্যস্ত এবং শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ কর্তৃক অনুমোদিত হয়েছে। ২০২৩ সালের আলিম পরীক্ষার নিয়মিত ও অনিয়মিত শিক্ষার্থী এবং সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য পুনর্বিন্যস্ত পাঠ্যসূচি নির্দেশক্রমে প্রকাশ করা হলো। সিলেবাসের লিংক: http://bmeb.ebmeb.gov.bd/data/20220803110450918935.pdf
আরও পড়ুন
হাতিয়া সাবেক এমপি মোহাম্মদ আলী ও আয়েশা আলী এমপি কে ফুলের শুভেচ্ছা

হাতিয়া সাবেক এমপি মোহাম্মদ আলী ও আয়েশা আলী এমপি কে ফুলের শুভেচ্ছা

মো. বদিউজ্জামান (তুহিন), নোয়াখালী প্রতিনিধিঃ নোয়াখালী হাতিয়ার গণমানুষের নেতা গরীব দুঃখী মেহনতি মানুষের পরম বন্ধু। বার বার নির্বাচিত সাবেক সংসদ সদস্য ও হাতিয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি দ্বীপবন্দু আলহাজ্ব মোহাম্মদ আলী ও দ্বীপনেত্রী আয়েশা ফেরদাউস এমপি কে ৩ আগস্ট ২ নং চানন্দী ইউনিয়ন পরিষদে ও ২ আগস্ট হরণী ইউনিয়ন পরিষদে আগমন করেন। হরণী ইউপি চেয়ারম্যান আক্তার হোসেন ও চানন্দী ইউপি চেেয়ারম্যান আজহার উদ্দিন সহ এলাকাবাসী অতিথি কে ফুলের শুভেচ্ছা জানান।
আরও পড়ুন
নরসিংদীতে বিয়ের প্রস্তাব প্রত্যাখান করায় এসিড নিক্ষেপ

নরসিংদীতে বিয়ের প্রস্তাব প্রত্যাখান করায় এসিড নিক্ষেপ

মোঃ মোবারক হোসেন, নরসিংদী প্রতিনিধ: নরসিংদীর পলাশে বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় এক নারীর ওপর এসিড নিক্ষেপের ঘটনা ঘটেছে। শফিকুল ইসলাম পঙ্খি মিয়া (৩১) নামে এক বখাটে এ ঘটনাটি ঘটান। এতে দগ্ধ ওই নারীর বাম হাত ও পিঠসহ কোমড় পর্যন্ত ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। সেই নারী এখন নরসিংদীর সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন । মঙ্গলবার (২রা জুলাই) ভোর রাতে নরসিংদী জেলার পলাশ উপজেলার ডাঙ্গা ইউনিয়নের জয়গনর গ্রামে এ ঘটনাটি ঘটে। এ ঘটনায় স্থানীয়দের সহযোগিতায় পলাশ থানা পুলিশ অভিযান চালিয়ে বখাটে শফিকুল ইসলাম পঙ্খী মিয়াকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত শফিকুল ইসলাম পঙ্খী মিয়া নারায়গঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার টাওরা গ্রামের মৃত রহিম মিয়ার ছেলে।:
আরও পড়ুন
নরসিংদীতে ব্যাটারী কারখানাকে মোবাইল কোর্টের তিন লাখ টাকা জরিমানা

নরসিংদীতে ব্যাটারী কারখানাকে মোবাইল কোর্টের তিন লাখ টাকা জরিমানা

মোঃ মোবারক হোসেন, নরসিংদী প্রতিনিধি: নরসিংদীর পলাশে বেআইনী ও অবৈধভাবে ব্যাটারী কারখানা পরিচালনা করার জন্য মোবাইল কোর্ট তিন লাখ টাকা জরিমানা আদায় করেছে। বুধবার (৩ জুলাই) দুপুরে নরসিংদীর পলাশ উপজেলার ফুলবাড়িয়া এলাকায় নরসিংদী জেলা প্রশাসনের মোবাইল কোর্ট এ অভিযান পরিচালনা করেন। এসময় অনুমতি ছাড়া বেআইনী ও অবৈধভাবে পরিবেশের জন্য ক্ষতিকর ব্যাটারী উৎপাদন মজুদ ও এর বর্জ্য সঠিকভাবে ব্যবস্থাপনা না করার জন্য জীন ওয়েন ইন্ডাস্ট্রিজ কোং লিমিটেড নামে একটি ব্যাটারী কারখানাকে ৩ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করেন মোবাইল কোর্টের বিচারক মোছাঃ শারমিন ইসলাম। নরসিংদী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবু নইম মোহাম্মদ মারুফ খানের নির্দেশনায় জেলার বিভিন্ন ডাইং ও ব্যাটারী কারখানায়:
আরও পড়ুন
কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.