Rabindranath Tagore's 81st Mahaprana Day (Sunday) is celebrated
ইমরান হোসাইন, সিরাজগঞ্জ: বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর-এর ৮১তম মহাপ্রয়াণ দিবস রবীন্দ্র বিশ্ববিদ্যালয় (রবি) পালিত হয়েছে। শনিবার (৬ আগস্ট) সকালে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে রবীন্দ্রনাথ ঠাকুর-এর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভার মধ্যে দিয়ে যথাযথ মর্যাদায় মহাপ্রয়াণ দিবস পালন করা হয়। রবীন্দ্রনাথ ঠাকুর-এর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ শাহ্ আজম । পুষ্পস্তবক অর্পণ করার পরে বিশ্ববিদ্যালয়ের লেকচার থিয়েটারে সাংস্কৃতিক অনুষ্ঠান ও এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়৷ এতে মুখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ শাহ্ আজম তিনি বলেন, রবীন্দ্রনাথ ঠাকুর বাঙালি জাতিসত্তার অবিচ্ছেদ্য অঙ্গ। তিনি বাংলা ভাষা ও সাহিত্যকে বিশ্বদরবারে পৌঁছে…
