কবিরহাটের ভূঁঞারহাট ব্যবসায়ী সমবায় সমিতি নির্বাচন অনুষ্ঠিত

শেয়ার

মো. বদিউজ্জামান ( তুহিন) নোয়াখালী প্রতিনিধি:

বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে নোয়াখালী কবিরহাটের ভূঁঞারহাট ব্যবসায়ী সমবায় সমিতি নির্বাচন ৬ আগস্ট সকাল ১০টা ভূঁঞারহাট বাজারে অনুষ্ঠিত হয়েছে ।

নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি কবিরহাট উপজেলা সমবায় অফিসার নূরমোহাম্মদ নির্বাচন পরিচালনা করেন। সভাপতি পদে মো. নূরনবী সহ সভাপতি পদে নুরুল আমিন, সাধারণ সম্পাদক পদে মো.ইমাম উদ্দিন, সদস্য পদে আহম্মদ উল্যাহ মাসুদ, ওমর শরীফ লিটন, প্রতাপ লাল ভৌমিক নির্বাচিত হয়েছেন ।

সম্পর্কিত খবর

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.