ডা. জাফর উল্যাহ জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী
মোঃ বদিউজ্জামান (তুহিন)- শুরু হয়েছে জেলা পরিষদের নির্বাচনী হাওয়া, এরই মধ্যে বিভিন্ন মহলে চলছে আলোচনা। কষছেন অতীত ভবিষ্যৎ এরনানা হিসেব নিকেষ। উন্নয়ন, মূল্যায়ন, স্বচ্ছতা আর জবাবদিহিতা কতটুকু পূরণ হলো তা নিয়ে চুল ছেঁড়া বিশ্লেষণ চলছে রাজনৈতিক মহলে। আগামী ১৭ অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে নোয়াখালী জেলা পরিষদের ভোট। সময় কম কাজ বেশী, কেন্দ্র থেকে পাড়া মহল্লা সব জায়গায় এখন একটাই আলোচনা হবে হবেন জেলা পরিষদের কান্ডারী!। এরই মধ্যে নোয়াখালী জেলা পরিষদ আসন্ন নির্বাচনে চেয়ারম্যান পদে একজন প্রার্থী হিসেবে নোয়াখালী জেলার বিভিন্ন উপজেলায় গণসংযোগ করছেন ডা. এ.কে.এম জাফর উল্যাহ। বর্তমান চেয়ারম্যান এবিএম জাফরুল্লাহর সাথে গতবার প্রতিদ্বন্দ্বিতা করে তিনি জেলা পরিষদ নির্বাচনে সামান্য:
