জাতীয়

প্রেস অ্যাক্রিডিটেশন নীতিমালায় যুক্ত হয়েছে অনলাইন গণমাধ্যম

প্রেস অ্যাক্রিডিটেশন নীতিমালায় যুক্ত হয়েছে অনলাইন গণমাধ্যম

ঢাকা: দেশি-বিদেশি গণমাধ্যমে কর্মরত বাংলাদেশি সাংবাদিকদের প্রেস অ্যাক্রিডিটেশন কার্ড ইস্যুর নতুন নীতিমালায় প্রথমবারের মতো যুক্ত হয়েছে অনলাইন গণমাধ্যম। একই সঙ্গে অনলাইন নিউজ পোর্টাল-ডিজিটাল নিউজ পোর্টাল কোনটা কতোগুলো কার্ড পাবে তাও জানিয়েছে সরকার। সম্প্রতি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রেস অ্যাক্রিডিটেশন নীতিমালা- ২০২২ সংক্রান্ত একটি প্রজ্ঞাপনের গেজেট প্রকাশিত হয়েছে । অ্যাক্রিডিটেশন কার্ড ইস্যুর নীতিমালায় যুগোপযোগী করার লক্ষ্যে প্রেস অ্যাক্রিডিটেশন নীতিমালা-২০২২ প্রণয়ন করেছে সরকার । নতুন প্রেস অ্যাক্রিডিটেশন নীতিমালায় নিবন্ধিত অনলাইন গণমাধ্যমের কার্ড প্রাপ্তির সংখ্যা উল্লেখ করে দেওয়া হয়। সে অনুযায়ী,. পোর্টালের গুগল অ্যানালিটিকসে ইউনিক ভিউয়ারস সংখ্যা ৪ কোটি, ০১ এর বেশি হলে ৩টি স্থায়ী ও ৩টি অস্থায়ী মিলে মোট ৬টি। ৩ কোটি,:
আরও পড়ুন
রায়পুরে দু’টি হাসপাতালে অভিযান : সিলগালা

রায়পুরে দু’টি হাসপাতালে অভিযান : সিলগালা

লক্ষ্মীপুরের রায়পুর শহরের ম্যক্স কেয়ার এন্ড ডায়াগনষ্টিক সেন্টারে ও নিরাময় হাসপাতালে ও ডায়াগনষ্টিক সেন্টারে অভিযান চালিয়েছেন উপজেলা স্বাস্থ্য বিভাগ। এসময় ম্যাক্স কেয়ার হাসপতাল কার্যক্রম বন্ধ ও নিরাময়ের এক্সে কক্ষ ১০ ইঞ্চি করার নির্দেশনা দেয়া হয়। অবৈধ হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধে দেশব্যাপী চলমান অভিযানের অংশ হিসেবে মঙ্গলবার (৩০ আগস্ট) দুপুরে অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন, রায়পুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মোঃ বাহারুল আলম।  এসময় উপস্থিত ছিলেন, হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মোহাম্মদ কবির, কাজী মাহামুদুর রহমানসহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও রায়পুর থানার পুলিশ। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মোঃ বাহারুল আলম বলেন,:
আরও পড়ুন
আ.লীগ-বিএনপির সমাবেশে ১৪৪ ধারা জারি

আ.লীগ-বিএনপির সমাবেশে ১৪৪ ধারা জারি

ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়ায় আওয়ামী লীগ ও বিএনপি একই সময়ে একই স্থানে সমাবেশ ডাকায় ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। আজ মঙ্গলবার রুহিয়া পূর্ব ও পশ্চিম চৌরাস্তাসহ আশপাশের এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়। সোমবার এ আদেশ জারি করেন ভারপ্রাপ্ত সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শাহরিয়ার রহমান। ইউএনও বলেন, ‘রুহিয়া থানা এলাকায় একই স্থানে ও একই সময়ে আওয়ামী লীগ ও বিএনপি কর্মসূচি পালনে অনড় অবস্থানে রয়েছে। উভয় দলের কর্মসূচি অব্যাহত থাকলে রুহিয়া এলাকার বিভিন্ন মোড়ে যান চলাচলে বিঘ্নসহ গাড়ি ভাঙচুর, ব্যক্তিগত ও সরকারি সম্পত্তির ক্ষতি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হতে পারে। তাই পরিস্থিতি স্বাভাবিক রাখতে ও জনগণের নিরাপত্তার স্বার্থে রুহিয়া এলাকার:
আরও পড়ুন
ফেসবুক-ইউটিউব থেকে উস্কানিমূলক ভিডিও সরানোর নির্দেশ হাইকোর্টের

ফেসবুক-ইউটিউব থেকে উস্কানিমূলক ভিডিও সরানোর নির্দেশ হাইকোর্টের

পুরোনো ভিডিওর সঙ্গে সত্য-মিথ্যা যুক্ত করে উস্কানিমূলক ও জনজীবনে অস্থিরতা তৈরি করে এমন ছয়টি ভিডিও কনটেন্ট ফেসবুক ও ইউটিউব থেকে সরিয়ে ফেলার নির্দেশ দেন হাইকোর্ট।  মঙ্গলবার (৩০ আগস্ট) বিচারপতি মো. খসরুজ্জামান ও বিচারপতি মো. ইকবাল কবীরের হাইকোর্ট বেঞ্চ এমন নির্দেশ দেন। দুই সপ্তাহের মধ্যে নির্দেশ পালন করতে ফেসবুক-ইউটিউব কর্তৃপক্ষ ও বিটিআরসিকে বলা হয়েছে। ২১ আগস্ট সুপ্রিম কোর্টের আইনজীবী নিলুফার আনজুম ও জজ কোর্টের ব্যারিস্টার আশরাফুল ইসলামের পক্ষে এ নোটিশ পাঠান ব্যারিস্টার আরাফাত হোসেন খান। পরে আজ এ বিষয়ে রিট করা হয়। ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি সচিব, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগের সিনিয়র সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিরাপত্তা বিভাগের সচিব, ফেসবুক:
আরও পড়ুন
অ্যাক্রিডিটেশন কার্ড কোন পোর্টাল কতোটি পাবে জানালো সরকার

অ্যাক্রিডিটেশন কার্ড কোন পোর্টাল কতোটি পাবে জানালো সরকার

দেশি-বিদেশি গণমাধ্যমে কর্মরত বাংলাদেশি সাংবাদিকদের প্রেস অ্যাক্রিডিটেশন কার্ড ইস্যুর নতুন নীতিমালায় প্রথমবারের মতো যুক্ত হয়েছে অনলাইন গণমাধ্যম। একই সঙ্গে অনলাইন নিউজ পোর্টাল-ডিজিটাল নিউজ পোর্টাল কোনটা কতোগুলো কার্ড পাবে তাও জানান সরকার। সম্প্রতি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রেস অ্যাক্রিডিটেশন নীতিমালা-২০২২ সংক্রান্ত একটি প্রজ্ঞাপনের গেজেট প্রকাশিত হয়। অ্যাক্রিডিটেশন কার্ড ইস্যুর নীতিমালা যুগোপযোগী করার লক্ষ্যে প্রেস অ্যাক্রিডিটেশন নীতিমালা-২০২২ প্রণয়ন করেছে সরকার। নতুন প্রেস অ্যাক্রিডিটেশন নীতিমালায় নিবন্ধিত অনলাইন গণমাধ্যমের কার্ড প্রাপ্তির সংখ্যা উল্লেখ করে দেওয়া হয়েছে। আর সে অনুযায়ী, পোর্টালের গুগল অ্যানালিটিকসে ইউনিক ভিউয়ারস সংখ্যা ৪ কোটি ০১ এর বেশি হলে ৩টি স্থায়ী ও ৩টি অস্থায়ী মিলে মোট ৬টি, ৩ কোটি ০১ থেকে ৪:
আরও পড়ুন
কেরানীগঞ্জে আগুনে একই পরিবারের ৬ জন দগ্ধ

কেরানীগঞ্জে আগুনে একই পরিবারের ৬ জন দগ্ধ

কেরানীগঞ্জের জিনজিরায় একটি বাসায় গ্যাসের চুলা থেকে লাগা আগুনে একই পরিবারের ছয়জন দগ্ধ হয়েছে। দগ্ধদের মধ্যে শিশুও রয়েছে। আজ মঙ্গলবার (৩০ আগস্ট) ভোর ৫টার দিকে ওই স্থানের মান্দাইল মন্দিরের সামনের একটি বাসায় এ ঘটনা ঘটে। দগ্ধরা হচ্ছেন- মোছা. বেগম (৬০), তার মেয়ে সোনিয়া আক্তার (২৬), সোনিয়ার মেয়ে মরিয়ম আক্তার (৮), বেগমের নাতি সাহাদত হোসেন (২০) ও ইয়াছিন (১২) এবং ইদুনী ওরফে পান্না বেগম (৫০)। দগ্ধদের হাসপাতালে নিয়ে যান সাহাদতের বন্ধু নাজমুল হাসান সাকিব। কথা হলে তিনি বলেন, আগুনে যারা দগ্ধ হয়েছেন তারা ভবনের নিচ তলায় থাকতেন। ভোরে আগুন আগুন বলে চিৎকার শুনে আমরা ওই বাসায় ছুটে যাই। সেখানে গিয়ে ওই:
আরও পড়ুন
অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির পাঁয়তারা করছে বিএনপি: সেতুমন্ত্রী

অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির পাঁয়তারা করছে বিএনপি: সেতুমন্ত্রী

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ফৌজদারি মামলার আসামিদের মাঠে নামিয়ে দিয়েছে বিএনপি। এদের মাধ্যমে দেশে ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির মাধ্যমে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির পাঁয়তারা করছে দলটি। সোমবার গণমাধ্যমে দেওয়া বিবৃতিতে তিনি এসব কথা বলেন। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, বিএনপি দেশে সন্ত্রাস, নৈরাজ্য সৃষ্টির মাধ্যমে সাংবিধানিক ও নির্বাচিত সরকারকে উৎখাতের ষড়যন্ত্রে লিপ্ত। এরই ধারাবাহিকতায় সারা দেশে আন্দোলনের নামে তারা সশস্ত্র মহড়া দিচ্ছে। একইভাবে আন্তর্জাতিক সংস্থা ও বন্ধু রাষ্ট্রসমূহের কাছে বাংলাদেশের বিরুদ্ধে বিষোদগার করছে। তিনি বলেন, আওয়ামী লীগের নেতাকর্মীরা ধৈর্য নিয়ে পরিস্থিতি মোকাবিলা করছে। আমাদের দলের সভাপতি বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা নেতাকর্মীদের ধৈর্য ধারণ ও গণতান্ত্রিক ঔদার্য্য নিয়ে:
আরও পড়ুন
চরভদ্রাসনে শাহ্জালাল ইসলামী ব্যাংকের বৃক্ষরোপণ

চরভদ্রাসনে শাহ্জালাল ইসলামী ব্যাংকের বৃক্ষরোপণ

ফরিদপুর প্রতিনিধি : পরিবেশ বান্ধব দেশ গড়ার লক্ষ্যে শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেড সাধ্যমত বিভিন্ন ধরনের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় উক্ত ব্যাংকের সিএসআর কার্যক্রমের আওতায় ফরিদপুরের চরভদ্রাসন শাখার উদ্যোগে উপজেলা সদরের চরভদ্রাসন পাইলট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণ কার্যক্রম এর আয়োজন করা হয়। সোমবার (২৯ আগষ্ট) সকালে বৃক্ষরোপণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. কাউছার। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন অত্র বিদ্যালয়ের সহকারী শিক্ষক এনামুল কবির। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও অত্র বিদ্যালয়ের সভাপতি তানজিলা কবির ত্রপা এর সভাপতিত্বে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠানে উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নজরুল ইসলাম, শিক্ষক মো. শাহজাহান শিকদার, শিক্ষক মো. লোকমান হোসেনসহ:
আরও পড়ুন
এইচ.এম ইব্রাহীম এমপিকে হত্যার হুমকির প্রতিবাদে চাটখিলে বিক্ষোভ ও সমাবেশ

এইচ.এম ইব্রাহীম এমপিকে হত্যার হুমকির প্রতিবাদে চাটখিলে বিক্ষোভ ও সমাবেশ

মো. বদিউজ্জামান ( তুহিন), নোয়াখালী প্রতিনিধিঃ চাটখিল-সোনাইমুড়ি আসনের সংসদ সদস্য এইচ.এম ইব্রাহীম কে ফেসবুকে কমেন্ট বক্সে হত্যার হুমকি ও সামাজিক মানহানিকর কমেন্ট করার প্রতিবাদে চাটখিলে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে হাটপুকুরিয়া-ঘাটলাবাগ ও নোয়াখলা ইউনিয়ন আওয়ামীলীগ,যুবলীগ এবং ছাত্রলীগ। গতকাল রোববার (২৮ আগস্ট) বিকেলে উপজেলার ইয়াছিন হাজীর বাজারে এক বিক্ষোভ মিছিল শেষে ৮নং নোয়াখলা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ইব্রাহিম খলিল সোহাগের সভাপতিত্বে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগ সিনিয়র সহ-সভাপতি ও ৭নং হাটপুকুরিয়া-ঘাটলাবাগ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস.এম বাকী বিল্লাহ। প্রতিবাদ সমাবেশে আরো বক্তব্য রাখেন, যুবলীগ নেতা ওমর ফারুক রানা, আব্দুল বাছের সোহেল, রুবেল ভূঁইয়া, নোয়াখলা ইউনিয়ন:
আরও পড়ুন
রামগঞ্জে ৪বছরের শিশুকে হত্যা করে খাটের নিচে পুতে রেখেছেন সৎ মা 

রামগঞ্জে ৪বছরের শিশুকে হত্যা করে খাটের নিচে পুতে রেখেছেন সৎ মা 

আবু তাহের, রামগঞ্জ প্রতিনিধিঃ লক্ষ্মীপুরের রামগঞ্জ ৪বছরের শিশু সাইফ আহম্মদ শাহের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে রামগঞ্জ থানা পুলিশ। এসময় শিশু হত্যার অভিযোগে সৎ মা কোহিনুর বেগমকে আটক করেছে পুলিশ। এসময় সংবাদ পেয়ে লক্ষ্মীপুর জেলা সহকারী পুলিশ সুপার (সার্কেল রামগঞ্জ) মোঃ শেখ সাদি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। আজ (২৯ আগস্ট) সোমবার, বিকেলে উপজেলার দরবেশপুর ইউনিয়নের উত্তর দরবেশপুর গ্রামের চৌকিদার বাড়ির কোহিনুর বেগমের বাবা মোবারক হোসেনের ঘর থেকে রামগঞ্জ থানার এসআই দিবাকর নেতৃত্বে ওই লাশ উদ্ধার করে পুলিশ। স্থানীয় ও থানা সূত্রে জানা যায়, গত ২৭ আগষ্ট শনিবার হাজীগঞ্জ উপজেলার বড়কুল পূর্ব ইউনিয়নের দক্ষিণ রায়চর জিয়া নগর সৈয়াল বাড়ির হাবিব উল্লার ছেলে গত:
আরও পড়ুন
কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.