পরিবর্তন হচ্ছে না শিক্ষাপ্রতিষ্ঠানে ক্লাসের সময়সূচি
শিক্ষাপ্রতিষ্ঠানে ক্লাসের সময় পরিবর্তন হচ্ছে না বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি। তিনি বলেছেন, দেশে জ্বালানি ও বিদ্যুৎ সাশ্রয় করতে সরকারি অফিস সাময়িকভাবে পরিবর্তন করা হয়েছে। সে কারণে শিক্ষা প্রতিষ্ঠানের ক্লাসের সময় পরিবর্তন করার চিন্তাভাবনা করা হচ্ছে না। স্কুল-কলেজের ছুটি পরিবর্তন করা হলে পরে সেটি পরিবর্তন করা কঠিন হয়ে যাবে। আজ সোমবার (২৯ আগস্ট) শিক্ষা মন্ত্রণালয়ে শিক্ষা বিষয়ক সাংবাদিকদের সংগঠন এডুকেশন রিপোর্টাস অ্যাসোসিয়েন অব বাংলাদেশের (ইবার) সঙ্গে মতবিনিয়ম সভায় শিক্ষামন্ত্রী এসব কথা বলেন। দীপু মনি বলেন, চলমান বৈশ্বিক সংকটের কারণে সরকারি অফিসের সময় পরিবর্তন করা হয়েছে। এ সংকট কেটে গেলে সেটি আবার পরিবর্তন করা হবে। আগামী বছর থেকে আমাদের নতুন কারিকুলাম:
