জাতীয়

ঢাবির সাবেক রোভারদের বৃক্ষরোপন

ঢাবির সাবেক রোভারদের বৃক্ষরোপন

দেশব্যাপী ‘জাতীয় বৃক্ষ রোপন অভিযান চলেছিল। তারই অংশ হিসেবে আজ ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাক্তন রোভার স্কাউট ফোরামের উদ্যোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল স্যার এ এফ রহমান হলের বাইরের মাঠে বৃক্ষরোপন অভিযান সম্পন্ন হয়েছে। বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন করেন উক্ত সংগঠনের সভাপতি, ঢাকা বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপের সাবেক সিনিয়র রোভার মেট মুহাম্মদ মুহসিন। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক জহির আহমেদ সরকার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও ঢাকা বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপের কোষাধ্যক্ষ, রোভার স্কাউট লিডার ড. মুমিত আল রশিদ। সাবেক সিনিয়র রোভারমেট মো. শাহজাহান, জনাব মো. হেমায়েত, দাদা আকবর আলী, মো: জাহানুর ইসলাম, মো: জহিরুল ইসলাম সহ বর্তমান রোভারবৃন্দ। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাক্তন:
আরও পড়ুন

বাঁশখালীতে পুলিশ-বিএনপি সংঘর্ষের ঘটনায় ৪’শ জনকে আসামি করে মামলা

জসিম তালুকদার (চট্টগ্রাম) জেলা প্রতিনিধি: চট্টগ্রামের বাঁশখালীতে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনায় পৃথক তিনটি মামলা হয়েছে। এতে বিএনপি ও অঙ্গ সংগঠনের প্রায় সাড়ে ৪শ’ নেতাকর্মীকে আসামি করা হয়। শুক্রবার (২৬ আগস্ট) রাতে ভাঙচুর, পুলিশের কাজে বাধা দেওয়াসহ বিভিন্ন ধারায় এসব মামলা করে পুলিশ। ২৮ আগস্ট বিষয়টি নিশ্চিত করেছেন বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ কামাল উদ্দিন। তিনি বলেন, বিএনপির মিছিল থেকে প্রথমে যানবাহন ভাঙচুরের চেষ্টা চালানো হয়। এ সময় তাদের বাধা দিলে পুলিশের ওপর হামলা চালায়। এতে অন্তত ১৫ জন পুলিশ সদস্য আহত হয়েছেন। এ ঘটনায় পৃথক তিনটি মামলা করা হয়েছে। এসব মামলায় ৬৬ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা:
আরও পড়ুন
রামগঞ্জে ধর্ষক মাসুম বিল্লাহ গ্রেপ্তার

রামগঞ্জে ধর্ষক মাসুম বিল্লাহ গ্রেপ্তার

আবু তাহের, রামগঞ্জ প্রতিনিধিঃ লক্ষ্মীপুরের রামগঞ্জে স্কুল থেকে আসার পথে ৮ম শ্রেনীতে পড়ুয়া ছাত্রীকে একা পেয়ে বসতঘরে নিয়ে জোরপূর্বক ভাবে ধ'র্ষন করেছে মাসুম বিল্লাহ নামের এক বখাটে। সৃষ্ট ঘটনায় ছাত্রীর মা বাদী হয়ে রামগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন ৯(ক) ধারায় মামলা দায়ের করেছেন। রামগঞ্জ থানা মামলা নং ১৯। উপজেলার মোহাম্মীয়া বাজার পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আবু ইউসুফ ঘটনাস্থলে উপস্থিত হয়ে ধর্ষক মাসুম বিল্লাহকে গ্রেপ্তার করে লক্ষ্মীপুর কারাগারে প্রেরন করেছে। বখাটে ধর্ষক মাসুম বিল্লাহ উপজেলার ৬নং লামচর ইউনিয়নের হ দক্ষিণ হাজীপুর গ্রামের পাটওয়ারী বাড়ীর মৃত.মহিউদ্দিন শাহআলমের বড় ছেলে। ঘটনাটি ২৪ আগষ্ট বিকালে দঃ হাজীপুর পাটওয়ারী বাড়ীতে। ২৮ আগষ্ট রবিবার দুপুরে:
আরও পড়ুন
রায়পুরে সমাবেশ সফল করতে চরবংশী ইউপি আ’লীগের একাংশের প্রস্তুতি সভা

রায়পুরে সমাবেশ সফল করতে চরবংশী ইউপি আ’লীগের একাংশের প্রস্তুতি সভা

প্রদীপ কুমার রায়ঃ আগামীকাল ২৯ আগষ্ট শোকের মাস আগস্ট উপলক্ষে উপজেলা শ্রমিক লীগ আয়োজিত জনসভা সফল করতে সাবেক উপজেলা চেয়ারম্যান আলতাফ হোসেন হাওলাদার এর উদ্যোগে এক প্রস্তুতি সভা শনিবার সন্ধ্যায় খাসেরহাট বাজারে অনুষ্ঠিত হয়েছে। ২নং উত্তর চর বংশী ইউপি চেয়ারম্যান আবুল হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান মাস্টার আলতাফ হোসেন হাওলাদার। এসময় অন্যানের মধ্যে বক্তব্য রাখেন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজ খান, ইউপি সদস্য আলতাফ মাহমুদ জমাদার, ইউপি সদস্য মাইনুদ্দিন হাওলাদার, ফরহাদ আসামি, মঈনুদ্দিন ছৈয়াল, সোলেমান মোল্লা, যুবলীগ নেতা আনোয়ার গাজী, মোখলেছুর রহমান পান্নু, রাসেদ খলিফা, মাসুদ হাওলাদার, ছাত্রলীগ নেতা হুমায়ুন, খান:
আরও পড়ুন
সেনবাগের যুবলীগ নেতা খোকন মানবেতর জীবন যাপন করছেন

সেনবাগের যুবলীগ নেতা খোকন মানবেতর জীবন যাপন করছেন

বদিউজ্জামান তুহিন, নোয়াখালী প্রতিনিধিঃ নোয়াখালীর সেনবাগের বিজবাগ ইউনিয়ন যুবলীগের সভাপতি নজরুল ইসলাম ( খোকন) ২০০৪ সালের ২৭ আগস্ট জামাত বিএনপির জঙ্গি সন্ত্রাসী হামলায় পঙ্গুত্ব হয়ে মানবেতর জীবন যাপন করছে। জানাযায়, জঙ্গি সন্ত্রাসীরা নজরুল ইসলাম ( খোকন) কে বর্বরোচিত নৃশংস ভাবে কুপিয়ে ও গুলি করে হত্যার চেষ্টা চালায়। তার ২ পায়ে ও সারা শরীরে এখনো ক্ষত বিক্ষত দাগ। তিনি তৃণমূলের ত্যাগী নেতা ৮ নং বিজবাগ ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতির দায়িত্ব পালন করে যাচ্ছেন। এবার তিনি বিজবাগ ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক প্রার্থী । তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের কাছে সহযোগিতা চান।
আরও পড়ুন
১৭০ টাকা নির্ধারণ করা হলো চা শ্রমিকদের মজুরি

১৭০ টাকা নির্ধারণ করা হলো চা শ্রমিকদের মজুরি

চা শ্রমিকদের দৈনিক মজুরি ১৭০ টাকা নির্ধারণ করা হয়েছে। আনুপাতিক হারে বাড়বে অন্য সুবিধাও। এই শিল্প সংশ্লিষ্ট মালিকদের সাথে বৈঠকের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামীকাল থেকে তাদের কাজে যোগ দেয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার সন্ধ্যায় বৈঠক শেষে সাংবাদিকদের বিষয়টি জানিয়েছেন প্রধানমন্ত্রীর মূখ্য সচিব ড. আহমদ কায়কাউস। তিনি বলেন, সবকিছু আলোচনার পর যেটি হয়েছে, সেটি হলো শ্রমিকদের পক্ষে প্রধানমন্ত্রী নির্ধারণ করে দিয়েছেন ১৭০ টাকা। প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রেস উইং সূত্র জানায়, চা শ্রমিকদের মজুরি বৃদ্ধির বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠকে ১৩ জন বাগান মালিক অংশ নেন। বিকেল সোয়া ৪টার দিকে গণভবনে এ বৈঠক শুরু হয়। গত ৯ আগস্ট:
আরও পড়ুন
এবার চা শ্রমিকদের সঙ্গে বসবেন শেখ হাসিনা

এবার চা শ্রমিকদের সঙ্গে বসবেন শেখ হাসিনা

চা শ্রমিকদের ন্যূনতম দৈনিক মজুরি ১৭০ টাকা নির্ধারণ করা হয়েছে। এ নিয়ে চা শ্রমিকদের সঙ্গেও বসবেন প্রধানমন্ত্রী। শিগগিরই ভিডিও কনফারেন্সের মাধ্যমে আলোচনা করবেন।প্রধানমন্ত্রী আগামীকাল (রোববার) থেকেই সবাইকে কাজে যোগ দিতে বলেছেন। শনিবার বিকাল সোয়া ৪টার দিকে গণভবনে দেশের বৃহৎ ১৩টি চা বাগান মালিকদের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বৈঠকে এ সিদ্ধান্ত হয়। বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আহমদ কায়কাউস। গত ৯ আগস্ট থেকে দুই ঘণ্টা করে কর্মবিরতি এবং পরে ১৩ আগস্ট অনির্দিষ্টকালের ধর্মঘট পালন করছেন চা শ্রমিকরা।শ্রমিকদের টানা ধর্মঘটে স্থবির চা শিল্প।প্রশাসন থেকে শুরু করে চা শ্রমিক সংগঠনের নেতারা কয়েক দফায় চেষ্টা করেও শ্রমিকদের কাজে ফেরাতে পারেননি।:
আরও পড়ুন
নেয়াজপুর ইউনিয়ন বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন সম্পন্ন

নেয়াজপুর ইউনিয়ন বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন সম্পন্ন

মো.বদিউজ্জামান, নোয়াখালী প্রতিনিধিঃ নোয়াখালী সদরের ১১ নং নেয়াজপুর ইউনিয়নের নেয়জপুর ইউনিয়ন বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন ২৭ শে আগস্ট সারাদিনব্যাপী বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে। অভিভাবক প্রতিনিধি পদে প্রথম হয়েছেন মুজিবুর রহমান দ্বিতীয় হয়েছেন ইউনুস মিয়া লিটন তৃতীয় হয়েছেন সলিমুল্লাহ মানিক চতুর্থ হয়েছেন আবুল কাশেম বিদ্যালয়ের প্রধান শিক্ষক দীপক কুমার পাল ও মাধ্যমিক শিক্ষা অফিসার শামীমা আক্তার জানান, বিনা প্রতিদ্বন্দ্বিতা বিবি ফাতেমা অভিভাবক প্রতিনিধি পদে নির্বাচিত হয়েছেন।
আরও পড়ুন
সোনাইমুড়ীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিয়ে কুটুক্তিকারী গ্রেফতার

সোনাইমুড়ীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিয়ে কুটুক্তিকারী গ্রেফতার

মো. বদিউজ্জামান ( তুহিন): প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য এবং ব্যঙ্গ ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্টকারী সোনাইমুড়ি পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক মোঃ মাসুম পিতা আবুল খায়ের মাতা শাহানারা আক্তার জিন্নাত আরা সাং সোনাইমুড়ী পশ্চিমপাড়া ( চৌধুরীবাড়ী) সোনাইমুড়ী পৌরসভা থানা সোনাইমুড়ী। ২৬ আগস্ট বিকাল ৫ টায় ঢাকার নবাবপুর এলাকা থেকে সোনাইমুড়ী থানার চৌকস অফিসার ইনচার্জ ( ওসি) হারুন অর রশিদের নেতৃত্বে সোনাইমুড়ী থানা পুলিশ গ্রেফতার করে।
আরও পড়ুন
জেলা পরিষদের সদস্যপদে প্রার্থী হচ্ছেন রতন

জেলা পরিষদের সদস্যপদে প্রার্থী হচ্ছেন রতন

লক্ষ্মীপুরের কমলনগর উপজেলা থেকে জেলা পরিষদের প্রার্থী হচ্ছেন  ফয়সল আহমেদ রতন। তিনি তোরাবগঞ্জ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান। এর আগে দুইবার ইউনিয়নের চেয়ারম্যান পদে দায়িত্বে ছিলেন। প্রার্থী হওয়ার বিষয়টি নিশ্চিত করে রতন বলেন, কমলনগর উপকূলীয় এলাকা। এখানের জনগণ উপকূলীয় প্রভাবে বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়ে থাকে। আমি বিজয়ী হলে তাদের পাশে থেকে কাজ করবো। এজন্য আমি জেলা পরিষদের সদস্য পদে প্রার্থী হয়েছি.। রতন তোরাবগঞ্জ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ‍ও বৃহত্তর  রামগতি উপজেলা আওয়ামী লীগের সাধারণ  সম্পাদক মৃত মহিউদ্দিন আহমেদ সেলিমের ছেলে। তিনি বলেন, তফসিল অনুযায়ী-মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ১৫ সেপ্টেম্বর, মনোনয়নপত্র বাছাই ১৮ সেপ্টেম্বর, মনোনয়নপত্র বাছাইয়ের বিরুদ্ধে আপিল দায়েরের সময় ১৯ থেকে ২১ সেপ্টেম্বর,:
আরও পড়ুন
কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.