বাঁশখালী ছনুয়াতে জায়গা দখল করতে গিয়ে দুই নারী আহত
চট্টগ্রাম প্রতিনিধি: বাঁশখালী উপজেলার ছনুয়া ইউনিয়নের ৫ নং ওয়ার্ডে রাতের অন্ধকারে বিরোধীয় জায়গা দখল করতে গিয়ে মারামারি ও গরুর খড়ের স্তপ পুড়িয়ে দেওয়ার ঘটনা ঘটে। ঘটনায় আহত হয়ে সফুরা বেগম (৩০) ও রেহানা বেগম (৩১) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরী বিভাগে ২৪ আগষ্ট ২০২২ তারিখে চিকিৎসা নিয়েছেন। মঙ্গলবার রাত ১২ টার দিকে এই এই হামলার ঘটনাটি ঘটে। ৯৯৯ এ ফোন পেয়ে পুলিশ ঘটনা স্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটানায় মামলার প্রস্তুতি চলছে। স্হানীয় সূত্রে জানা যায়, ছনুয়া মনুমিয়াজী বাজার সংলগ্ন জায়গা দীর্ঘদিন থেকে আব্দুর রহিম ও আব্দুর রশীদ গংরা ভোগ দখলে থাকলেও এরশাদ গংরা গতবছর দুই ব্যাক্তি হতে জায়গা ক্রয়:
