রায়পুরে নারী গৃহকর্মীর ঝুলন্ত লাশ উদ্ধার

শেয়ার
প্রদীপ কুমার রায়ঃ
লক্ষ্মীপুরের রায়পুরে ব্যবসায়ীর বহুতল ভবনের বাসা থেকে এক নারী গৃহকর্মীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে।
তার নাম পান্না আক্তার মনি (২৫)। সে রায়পুরের চরপাতা গ্রামের কাজি উদ্দিন হাওলাদার বাড়ির আবদুল হামিদের মেয়ে।
শনিবার সকাল সাড়ে ৯টার দিকে রায়পুর বাসটার্মিনালের পাশে দক্ষিন দেনায়েতপুর এলাকার ব্যবসায়ী নুরুল আমিনের বাসা থেকে রায়পুর থানা পুলিশ লাশটি উদ্ধার করেছেন।
ওই বাসায় সে গৃহকর্মীর কাজ করত। নুরুল আমিন বলেন, সাড়ে নয়টার দিকে পরিবারের সদস্যরা মনির লাশ তার কক্ষের ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পাই। পরে থানা পুলিশকে খবর দেই। এটি আত্মহত্যা। মেয়েটি তার যশোহর শহরের বাসিন্দা প্রেমিকের সাথে সমস্যা ছিল। সাত বছর সম্পর্কের পর বিয়ে না করার সিদ্ধান্ত হলে অভিমানে মনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।এছাড়া কোন সমস্যা ছিলনা।
রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) শিপন বড়ুয়া বলেন, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে । আমরা প্রাথমিকভাবে একে আত্মহত্যা বলে ধারণা করছি। নিহত কাজের মেয়ের ভাই রিপন হোসেন বাদি হয়ে সাধারন ডায়রি করেছেন।

সম্পর্কিত খবর

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.