অবৈধ হাসপাতালের বিরুদ্ধে কাল শুরু হচ্ছে সাঁড়াশি অভিযান

শেয়ার

আগামীকাল সোমবার থেকে আবারও অবৈধ ডায়াগনস্টিক সেন্টার ও ক্লিনিকের বিরুদ্ধে অভিযান পরিচালনা করবে স্বাস্থ্য অধিদফতর।

রবিবার বেলা ৩টায় স্বাস্থ্য অধিদফতরের সম্মেলন কক্ষে আয়োজিত ব্রিফিংয়ে এ ঘোষণা দেন অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. আহমেদুল কবীর।

তিনি বলেন, ৩ মাস সময় দেয়ার পরেও যারা অনুমোদন নেয়নি তাদের আর সুযোগ দেয়া হবে না। সেবার মানের উপর ভিত্তি করে বেসরকারি হাসপাতালের তিনটি ক্যাটাগরি করার পরিকল্পনা চলছে বলে জানান তিনি।

এর আগে ২৬ মে এক বিজ্ঞপ্তির মাধ্যমে সারা দেশের সব অবৈধ হাসপাতাল, ডায়াগনস্টিক সেন্টার ও ব্লাড ব্যাংক ৭২ ঘণ্টার মধ্যে বন্ধ করার নির্দেশ দেয় স্বাস্থ্য অধিদফতর। এ নির্দেশনার পর স্থানীয় প্রশাসনের সহায়তায় সারা দেশে অবৈধ প্রতিষ্ঠান বন্ধে অভিযান চালায় স্বাস্থ্য অধিদফতর।

সম্পর্কিত খবর

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.