জাতীয়

বিয়ে করতে সিলেটে জার্মানির মারিয়া

বিয়ে করতে সিলেটে জার্মানির মারিয়া

জার্মানির একটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মারিয়া ছুটে এসেছেন সিলেটের বিশ্বনাথ পৌর শহরে। বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন স্থানীয় আব্রাহাম হাসান নাঈমের সঙ্গে। গতকাল বৃহস্পতিবার (৫ জানুয়ারি) রাজকীয় আয়োজনে সম্পন্ন হয় আব্রাহাম-মারিয়ার বিয়ের মূল আনুষ্ঠানিকতা। অবশ্য এই বিয়েকে ঘিরে আব্রাহামের বাড়িতে গত শুক্রবার (৩০ ডিসেম্বর) থেকেই চলছে উৎসব ও ভূরিভোজ। মারিয়াকে একনজর দেখতে ভিড় করছেন উৎসুক লোকজন। গত ২৩ ডিসেম্বর পছন্দের মানুষের কাছে ছুটে আসেন মারিয়া। জার্মানির একটি বিশ্ববিদ্যালয়ে পড়ান তিনি। এছাড়া তিনি পিএইচডি গবেষণা করছেন। পেশায় কম্পিউটার ইঞ্জিনিয়ার আব্রাহাম বিশ্বনাথ পৌরসভার শ্রীধরপুর গ্রামের আরিছ আলীর ছেলে।
আরও পড়ুন
সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের বর্তমান মেয়াদের চার বছর পূর্তি উপলক্ষে আজ জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার (৬ জানুয়ারি) সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে দেওয়া সরকারপ্রধানের এই ভাষণ বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ছাড়াও বাংলাদেশ বেতার, বেসরকারি টেলিভিশন চ্যানেল ও রেডিও স্টেশনে সরাসরি সম্প্রচারিত হবে। বৃহস্পতিবার (৫ জানুয়ারি) প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান জাহিদ তুষার ঢাকা মেইলকে এই তথ্য নিশ্চিত করেছেন।
আরও পড়ুন
ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর শোভাযাত্রা আজ দুপুরে

ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর শোভাযাত্রা আজ দুপুরে

যানজট ও জনভোগান্তিকে আমলে নিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর দুইদিন পর প্রতিষ্ঠাবার্ষিকীর শোভাযাত্রা করছে বাংলাদেশ ছাত্রলীগ৷ শুক্রবার (০৬ জানুয়ারি) দুপুর আড়াইটায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলা থেকে এ শোভাযাত্রা শুরু হবে। শোভাযাত্রায় প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এরইমধ্যে বর্ণাঢ্য শোভাযাত্রার সকল প্রস্তুতি শেষ হয়েছে। সংগঠনটির ৭৫ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত শোভাযাত্রায় কেন্দ্রীয় ছাত্রলীগের পাশাপাশি ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ, সকল থানা, ওয়ার্ড ও ইউনিটের নেতাকর্মীরা অংশ নেবেন। যোগ দিতে পারেন সাবেক নেতাকর্মীরাও। এর আগে গত মঙ্গলবার বেলা ১২টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে কেন্দ্রীয় ছাত্রলীগ আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়েছিল। লিখিত বক্তব্যে বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন জানান,:
আরও পড়ুন
চরভদ্রাসনে মতবিনিময় সভা অনুষ্ঠিত

চরভদ্রাসনে মতবিনিময় সভা অনুষ্ঠিত

ফরিদপুর জেলা প্রতিনিধিঃ ফরিদপুরের নবাগত জেলা প্রশাসক মো. কামরুল আহসান তালুকদার পিএএ, ফরিদপুরের জেলা প্রশাসক হিসেবে যোগদান করেই মুক্তিযুদ্ধের চেতনার বাস্তবায়ন করার পাশাপাশি চরভদ্রাসনকে মডেল উপজেলা হিসেবে কাজ করার ঘোষনা দিলেন ফরিদপুরের নবাগত জেলা প্রশাসক মো. কামরুল আহসান তালুকদার। বৃহস্পতিবার চরভদ্রাসনে বিভিন্ন শ্রেণীর প্রেশার মানুষের সাথে মতনিবিময়কালে তিনি এ প্রত্যয় ব্যক্ত করেন। এক্ষেত্রে নবাগত জেলা প্রশাসক সমাজের সকল শ্রেণীর ও পেশার মানুষের সহযোগীতা প্রত্যাশা করেন। মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নের কাজ করার প্রত্যয় ব্যক্ত করে তিনি দেশের প্রাচীণতম ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মধন্য এ জেলার উন্নয়নে পরিকল্পিতভাবে রুপরেখা তৈরি করে সরকারকে প্রস্তাবনা দেয়া হবে বলে তিনি জানান । উপজেলা নির্বাহী অফিসার:
আরও পড়ুন
নরসিংদীতে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

নরসিংদীতে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

মোঃ মোবারক হোসেন,নরসিংদী প্রতিনিধি: নরসিংদীতে পঞ্চাশ উর্ধ্ব এক অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৫ জানুয়ারি) দুপুর তিনটার দিকে নরসিংদী সদর উপজেলার মাধবদীর মহিষাশুরা ইউনিয়নের মদনগঞ্জ-নরসিংদী সাবেক রেললাইনের দামের ভাওলা এলাকার ফু-ওয়াং-চুং হুয়া প্রপারটিজ লিঃ এর পাশের ডোবা থেকে নিহতের মরদেহ উদ্ধার করা হয়। এসময় স্বজনের খোঁজে আসা মহিষাশুরা ইউনিয়নের মোঃ আরমান মিয়া বলেন,ইটাখোলা শাষপুর এলাকা থেকে গত শুক্রবারের পূর্ব শুক্রবার আমার মেয়ের শ্বশুর কাশেম ৫৫ অটোরিকশা নিয়ে বের হয়ে অটোসহ নিখোঁজ হন। পরে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে না পেয়ে থানায় একটি সাধারণ ডায়েরি করাসহ ফেসবুকে প্রচার করা হয়। আজ সকালে এখানে একটি অজ্ঞাত লাশ পড়ে আছে জানতে পেরে:
আরও পড়ুন
হাজিরহাট হামেদিয়া কামিল এমএ মাদ্রাসার সবক ও দোয়া অনুষ্ঠান

হাজিরহাট হামেদিয়া কামিল এমএ মাদ্রাসার সবক ও দোয়া অনুষ্ঠান

নিজস্ব প্রতিবেদক: লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার হাজিরহাট হামেদিয়া কামিল মাদ্রাসার নতুন বছরের সবক ও দোয়া অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার (৫ জানুয়ারি) সকাল ১১টায় মাদ্রাসার হল রুমে দোয়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কমলনগর উপজেলা নির্বাহী অফিসার সুচিত্র রঞ্জন দাস। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজবাহ উদ্দিন আহমেদ বাপ্পী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অত্র মাদ্রাসার অধ্যক্ষ মোহাম্মদ দেলোয়ার হোসেন, কমলনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সোলাইমান, পল্লী নিউজ সম্পাদক মো. ওয়াজি উল্যাহ জুয়েল, ভাইস চেয়ারম্যান মো. ওমর ফারুক সাগর, সাবেক ভাইস চেয়াম্যান মো. হুমায়ুন কবির, গভর্ণিং বডির সহ-সভাপতি আক্তার হোসেন মিলন, মুক্তিযোদ্ধা আবু নুর সেলিম, ভাইস প্রিন্সিপ্যাল মো. মাহবুবুর রহমানসহ গভর্নিং বডির সদস্য,:
আরও পড়ুন
বুশরার জামিন শুনানি আজ

বুশরার জামিন শুনানি আজ

বুয়েট শিক্ষার্থী ফারদিন নূর পরশ (২৪) হত্যা মামলায় গ্রেফতার তার বান্ধবী আমাতুল্লাহ বুশরার জামিন হবে কী না তা জানা যাবে আজ। বৃহস্পতিবার (৫ জানুয়ারি) ঢাকা মহানগর দায়রা জজ মো. আছাদুজ্জামানের আদালত জামিন আবেদনের শুনানি করবেন। বুশরার আইনজীবী এ.কে.এম হাবিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, গত ৩০ নভেম্বর ঢাকা মহানগর দায়রা জজ আদালতে বুশরার জামিনের জন্য আবেদন করেছি। আদালত আবেদন গ্রহণ করে শুনানির জন্য ৫ জানুয়ারি দিন ধার্য করেন। এর আগে ফারদিনকে খুন করা হয়েছে দাবি করে রামপুরা থানায় দায়ের করা মামলায় ‘হত্যা করে লাশ গুম’ করার অভিযোগ আনেন ফারদিনের বাবা নূর উদ্দিন। সেই মামলায় এক নম্বর আসামি করা হয়:
আরও পড়ুন
ডলারের দাম ১ টাকা বাড়াল বাংলাদেশ ব্যাংক

ডলারের দাম ১ টাকা বাড়াল বাংলাদেশ ব্যাংক

ডলারের দাম ১ টাকা বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংক থেকে বিক্রি করা ডলার কিনতে এখন গুনতে হবে ১০০ টাকা। বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মেজবাউল উল হক ডলারের দাম বাড়ানোর বিষয়টি বুধবার (৪ জানুয়ারি) নিশ্চিত করেছেন। তিনি বলেন, এটা একটি রুটিন ওয়ার্ক। বাজার সংগতিপূর্ণ করতে মাঝে মাঝে ডলারের দাম বাড়ানো হয়। সরকারের জ্বালানি, খাদ্য, সার, কীটনাশক আমদানি করার জন্য বাংলাদেশ ব্যাংকের কাছে থেকে ডলার কেনা হয়। সে জন্য এ ডলারের ক্রেতা মূলত সরকার। এর বাইরে খাদ্যের মতো জরুরি কিছু পণ্য আমদানিতেও বেসরকারি ব্যাংক এ ডলার সংগ্রহ করে থাকে। রিজার্ভ থেকে এ ডলার বিক্রি হয়। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে বৈশ্বিক মূল্যস্ফীতি:
আরও পড়ুন
নোয়াখালীর চৌমুহনী সাধারণ ব্যবসায়ী সমিতির নির্বাচন স্থগিত

নোয়াখালীর চৌমুহনী সাধারণ ব্যবসায়ী সমিতির নির্বাচন স্থগিত

বি. চৌধুরী: নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর প্রধান বাণিজ্যিক কেন্দ্র চৌমুহনী সাধারণ ব্যবসায়ী সমিতির নির্বাচন অন্তবর্তীকালীন আদেশ দ্বারা ৭ জানুয়ারী তারিখের নির্বাচন চট্টগ্রাম ১ম শ্রম আদালতের জেলা ও দায়রা জজ মোহাম্মদ তৌফিক আজিজ রায় দেন। বিশিষ্ট ব্যবসায়ী আজিজুল বাসার স্বপন বাদী হয়ে আই.আর মামলা নং- ১/২০২৩। দ্বিতীয় পক্ষ মোঃ হুমায়ুন কবির পিতা মৃত্যু হাজী গোলাম রহমান অবৈধ ভোটার নং- ৪৯৫ তথাকতিথ প্রতিষ্ঠান লাভলী ব্রিকস্ধসঢ়; ম্যানুঃ এন্ড কোং চৌমুহনী সাধারণ ব্যবসায়ী সমিতি রেজিঃ নং- ৮৫৯, সাং ল²ীনারায়ণপুর, চৌমুহনী পৌরসভা, বেগমগঞ্জ, নোয়াখালী। প্রথম পক্ষ শ্রম আইন ২০০৬ এর ২১৬(১) (ছ) ধারার বিধান মতে অপর একটি দরখাস্ত দাখিল করিয়া দরখাস্তে বর্ণিত কারণে মূল মামলা নিষ্পত্তি:
আরও পড়ুন
তজুমদ্দিন প্রেসক্লাবের নতুন কমিটি সভাপতি সুমন, সম্পাদক নুরুন্নবী

তজুমদ্দিন প্রেসক্লাবের নতুন কমিটি সভাপতি সুমন, সম্পাদক নুরুন্নবী

ভোলা প্রতিনিধি। ভোলার তজুমদ্দিন প্রেসক্লাবের দুই বছর মেয়াদে (২০২৩-২৪) নতুন কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে বিজনেস বাংলাদেশ পত্রিকার প্রতিনিধি ও হোসনেআরা চৌধুরী মহিলা কলেজের অধ্যক্ষ হেলাল উদ্দিন সুমনকে সভাপতি, দৈনিক যায়যায়দিন প্রতিনিধি ও ফারজানা চৌধুরী শাওন বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক এম নুরুন্নবীকে সাধারণ সম্পাদক এবং আমার সংবাদ প্রতিনিধি সেলিম রেজাকে সাংগঠনিক সম্পাদক করে ১৭ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। প্রেসক্লাবের বিদায়ী কমিটির সভাপতি রফিক সাদীর সভাপতিত্বে ২ জানুয়ারি সোমবার সন্ধ্যা সাড়ে ৬ টায় প্রেসক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভায় এ কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সহসভাপতি পদে মোঃ মুঈনুদ্দিন (বরিশাল সময়), ফরিদ উদ্দিন (মানবজমিন) ও মোঃ:
আরও পড়ুন
কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.