জাতীয়

রামগঞ্জে রাতের আঁধারে ফসলি জমির মাটি লুট, স্কুল মাঠের বেহাল দশা

রামগঞ্জে রাতের আঁধারে ফসলি জমির মাটি লুট, স্কুল মাঠের বেহাল দশা

আবু তাহের,রামগঞ্জ প্রতিনিধিঃ লক্ষ্মীপুরের রামগঞ্জে ফসলি জমির মাটি লুটের অভিযোগ উঠেছে মাটি ব্যবসায়ী খোকন ও সাইফুলের বিরুদ্ধে। ৬ জানুয়ারি শুক্রবার রাতের আঁধারে উপজেলার ডোননদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের জমি থেকে ভেকু দিয়ে মাটি কেটে নিয়ে যায় স্থানীয় পাটওয়ারী বাড়ীর সাফায়েত আহমেদ খোকনের ও সাইফুলের নেতৃত্বে স্থানীয় ভূমিদস্যুরা। ৭জানুয়ারী শনিবার সকালে সরেজমিনে গেলে দেখা যায়, জমির উত্তর পার্শ্বে ২০ ফুট গভীর পুকুর কাটা হয়েছে। পাড়েই রয়েছে ভেকু। রাতে শতাধিক অবৈধ ট্রলি দিয়ে মাটি বহন করায় ব্যাবহারের অযোগ্য হয়ে পড়েছে স্কুলের শিক্ষার্থীদের একমাত্র খেলার মাঠ। এসময় ভেকুর মালিক, চালক ও মাটি কাটার কাজে সংশ্লিষ্ট কাউকে পাওয়া যায়নি। এসময় এলাকাবাসী জানান, গভীর রাতে:
আরও পড়ুন
রাজশাহীতে মোটর সাইকেলের ধাক্কায় ভ্যানচালক নিহত

রাজশাহীতে মোটর সাইকেলের ধাক্কায় ভ্যানচালক নিহত

রাজশাহী প্রতিনিধি: রাজশাহীর বাঘায় মোটরসাইকেলের ধাক্কায় এক ভ্যান চালকের মৃত্যু হয়েছে। শুক্রবার (৬জানুয়ারি) সন্ধ্যা পৌণে ৬টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান আহত ভ্যান চালক মোহাম্মদ আলী। তার মৃত্যুর খবর পেয়ে বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পুরুষ ওয়ার্ড থেকে সটকে পড়েন আহত মোটরসাইকেল চালক রিমন আলী। জানা যায়, শুক্রবার বেলা সাড়ে ১১ টায় উপজেলার বানিয়া পাড়ার আমতলা মোড়ে মোটরসাইকেলের ধাক্কায় গুরুতর আহত হন ৬৫ বছর বয়সের দরিদ্র ভ্যান চালক মোহাম্মদ আলীসহ মোটরসাইকেল চালক রিমন আলী ও মোটরসাইকেল আরোহী শাওন আলী। হাসপাতালের জরুরি বিভাগ সুত্রে জানা যায়, মোহাম্মদ আলীকে জরুরি বিভাগে আনার পর উন্নত চিকিৎসার জন্য রামেক হাসপাতালে পাঠানো হয়। শাওন:
আরও পড়ুন
রামগঞ্জে এলডিপি নেতা সেলিমের বাড়িতে হামলা : ভাংচুর, আহত-১০

রামগঞ্জে এলডিপি নেতা সেলিমের বাড়িতে হামলা : ভাংচুর, আহত-১০

আবু তাহের, রামগঞ্জ প্রতিনিধিঃ লক্ষ্মীপুরের রামগঞ্জে এলডিপির মহাসচিব শাহাদাত হোসেন সেলিমের বাড়িতে হামলা ও ভাংচুর করার অভিযোগ উঠেছে। শনিবার (৭ ডিসেম্বর) বিকেল ৩ টার দিকে উপজেলার পূর্ব করপাড়া গ্রামে সেলিমের নিজ বাড়িতে দুর্বৃত্তরা এ হামলা চালায়। এসময় অর্ধশতাধিক চেয়ার ভাংচুর করা হয়। এ ঘটনায় আহত হয়েছে বিএনপিকর্মী আব্দুল কুদ্দুস, কাদের, দুলাল হোসেন, আবু মিয়া, রাজ্জাকসহ বাড়ির প্রায় ৮/১০ জন। এদিন, রামগঞ্জ উপজেলা বিএনপির নেতাকর্মীদের সাথে শাহাদাত সেলিমের মতবিনিময় সভা হওয়ার কথা ছিল। সভা শুরুর আগেই আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা হামলা চালায় বলে অভিযোগ করেন এলডিপি নেতা সেলিম। শাহাদাত হোসেন সেলিম বলেন, রামগঞ্জ উপজেলা বিএনপির নেতাকর্মীরা বিকেলে আমার বাড়িতে:
আরও পড়ুন
কাল শেষ হচ্ছে একাদশ শ্রেণির প্রথম ধাপের ভর্তি নিশ্চায়ন

কাল শেষ হচ্ছে একাদশ শ্রেণির প্রথম ধাপের ভর্তি নিশ্চায়ন

একাদশ শ্রেণিতে প্রথম ধাপের ভর্তির জন্য নির্বাচিত শিক্ষার্থীদের ভর্তি নিশ্চায়ন আগামীকাল রোববার (৮ জানুয়ারি) শেষ হবে। এদিন রাত ৮টার মধ্যে ভর্তিচ্ছুদের ভর্তি নিশ্চিত করতে বলা হয়েছে। সম্প্রতি ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, একাদশ শ্রেণিতে ভর্তির জন্য নির্বাচিত কলেজে আগামী রোববার রাত ৮টার মধ্যে নিশ্চায়ন সম্পন্ন না করলে স্বয়ংক্রিয়ভাবে প্রার্থীর আবেদন এবং পেমেন্ট বাতিল হয়ে যাবে এবং তাকে নতুন করে আবেদন ফি জমা দিয়ে আবেদন করতে হবে।
আরও পড়ুন
রামগতিতে কেন্দ্রীয় যুবলীগ নেতা অনুর কম্বল বিতরণ

রামগতিতে কেন্দ্রীয় যুবলীগ নেতা অনুর কম্বল বিতরণ

রামগতি (লক্ষ্মীপুর) প্রতিনিধি : লক্ষ্মীপুরের রামগতির উপকূলীয় অঞ্চলের হতদরিদ্র শীর্তাত মানুষের মাঝে ঢাকা মহানগর উত্তর যুবলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ তাসবীরুল হক অনুর সহধর্মীণী রায়হানা আফরোজ রিকা প্রধানমন্ত্রীর শেখ হাসিনার পক্ষ থেকে উপহারের শীত বস্র বিতরন করেছেন। শুক্রবার্ (৬জানুয়ারী)বিকালে চর পোড়াগাছা ইউনিয়নের ১নং ওয়ার্ডে প্রধানমন্ত্ররি উপহারের আশ্রয়ন প্রকল্পের সুফলভোগীদের মাঝে উপহারের এ শীত বস্র বিতরন করা হয়। রামগতি- কমলনগরের গর্বিত সন্তান, আলহাজ্ব মোঃ তাসবীরুল হক অনুর সহধর্মিণী মিসেস রায়হানা আফরোজ রিকা সফল রাষ্ট্রনায়ক প্রধানমন্ত্রীর শেখ হাসিনার পক্ষ থেকে শীর্তাত মানুষের মাঝে উপহারের শীতবস্ত্র বিতরণ করেন । এ সময় উপস্থিত ছিলেন রামগতি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক:
আরও পড়ুন
রোগী ভোগান্তির আরেক নাম লক্ষ্মীপুর মা ও শিশু হাসপাতাল

রোগী ভোগান্তির আরেক নাম লক্ষ্মীপুর মা ও শিশু হাসপাতাল

চিকিৎসার নামে গলাকাটা ব্যবসা, সিরিয়াল বানিজ্য ও রোগীর অভিভাবকদের সাথে অশালীন আচরণ যেন থামছেই না লক্ষ্মীপুর মা ও শিশু হাসপাতালে। অহরহ এমন ঘটনা ঘটলেও প্রতিষ্ঠানটির পরিচালক প্রভাবশালী হওয়ায় এ বিষয়ে কেউ প্রতিবাদ করে সুফল পায়নি বলে অভিযোগ রয়েছে। আজ (০৬ জানুয়ারি) শুক্রবার সকালে ডাক্তার ইব্রাহীম খলীল হেলাল এর কাছে শিশু রোগী নিয়ে যায় এক অভিভাবক। এসময় কাউন্টারের দায়িত্বে থাকা মোঃ রাসেল টাকার বিনিময়ে বিশেষজ্ঞ চিকিৎসকদের সিরিয়াল পাইয়ে দিবে বলে জানান। টাকা দিতে ওই রোগীর স্বজন রাজি না হলে তাদের দীর্ঘ সময় বসিয়ে রেখে অন্যদের সুবিধা দেয় রাসেল। টাকার বিনিময়ে অন্য রোগীদের সিরিয়াল আগে দিলে রোগীর স্বজন প্রতিবাদ করে। এতে ক্ষীপ্ত:
আরও পড়ুন
জাতির উদ্দেশ্যে প্রধানমন্ত্রীর ভাষণ শুরু

জাতির উদ্দেশ্যে প্রধানমন্ত্রীর ভাষণ শুরু

বর্তমান সরকারের চার বছরপূর্তি উপলক্ষে জাতির উদ্দেশে ভাষণ দিচ্ছেন টানা তিনবারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার (৬ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে সাতটায় জাতির উদ্দেশে ভাষণ দেওয়া শুরু করেন তিনি। বাংলাদেশ টেলিভিশন (বিটিভি), বাংলাদেশ বেতারসহ বিভিন্ন স্যাটেলাইট টেলিভিশন ও রেডিও, বাংলানিউজের ফেসবুক পেজসহ বিভিন্ন অনলাইনে প্রধানমন্ত্রীর ভাষণ সরাসরি সম্প্রচার করা হচ্ছে। ২০১৮ সালের ৩০ ডিসেম্বর জাতীয় নির্বাচনে নিরঙ্কুশ জয় লাভের ২০১৯ সালের ৭ জানুয়ারি চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন শেখ হাসিনা।
আরও পড়ুন
আরও ১৫ লাখ লোক বিদেশ পাঠানোর পরিকল্পনা : মন্ত্রী

আরও ১৫ লাখ লোক বিদেশ পাঠানোর পরিকল্পনা : মন্ত্রী

সরকার চলতি বছরে আরও ১৫ লাখ জনবল বিদেশ পাঠানোর পরিকল্পনা নিয়েছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপি। শুক্রবার (৬ জানুয়ারি) সিলেটে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের ডিপ্লোমা প্রকৌশলী সমিতির সিলেট, চট্টগ্রাম ও কুমিল্লা বিভাগীয় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি বলেন, মালয়েশিয়াতে লোক যাওয়া নিয়ে আপনারা (মিডিয়া) আমার মাথা খারাপ করে দিয়েছেন। সে দেশে এখন নিয়মিত লোক যাচ্ছে। রোমানিয়াতেও যাওয়া শুরু হয়েছে।এবার গ্রিসের সঙ্গেও নতুন করে চুক্তি করেছে সরকার। ইতালিতেও যাচ্ছে। লিবিয়াতেও খোলার একটা ব্যবস্থা করে নেবো। আগামী দুএক বছরের মধ্যে চীনসহ আরও কয়েকটি দেশে শ্রমিক সংকট দেখা দিবে। সরকার এ সুযোগ কাজে লাগাবে।:
আরও পড়ুন
‘রাজাকারের তালিকা প্রণয়নের কাজ চলছে’: মুক্তিযোদ্ধা মন্ত্রী

‘রাজাকারের তালিকা প্রণয়নের কাজ চলছে’: মুক্তিযোদ্ধা মন্ত্রী

মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, এর আগে রাজাকারদের তালিকা তৈরির ক্ষেত্রে আইনগত বৈধতা ছিল না। বর্তমানে পার্লামেন্টে এই আইন পাস হয়েছে। রাজাকারের তালিকা প্রণয়নের কাজ চলছে। যেসব অ-মুক্তিযোদ্ধা তালিকাতে অন্তর্ভুক্ত হয়েছে তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে। যেসব অ-মুক্তিযোদ্ধা এতদিন পর্যন্ত ভাতা গ্রহণ করেছেন তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে না পারলেও তাদের ভাতা ফেরত নেওয়ার ব্যবস্থা করব। বর্তমানে মুক্তিযোদ্ধা যাচাই-বাছাইয়ের কাজ শেষ হয়েছে। এখন আপিল এর কাজ চলছে। উপজেলা কমিটির কাছে কেউ যদি সুবিচার না পায়। তাদের কেন্দ্রীয়ভাবে আপিল করার সুযোগ রয়েছে। শুক্রবার (৬ জানুয়ারি) ফেনীর দাগনভূঞা উপজেলার সিন্দুরপুর ইউনিয়নের রঘুনাথপুর দারুল উলুম মহিউচ্ছুন্নাহ:
আরও পড়ুন
এবার প্রেমের টানে লক্ষ্মীপুরে ফিলিপাইনের তরুণী

এবার প্রেমের টানে লক্ষ্মীপুরে ফিলিপাইনের তরুণী

এবার প্রেমের টানে ফিলিপাইন থেকে লক্ষ্মীপুরে ছুটে এসেছেন যোয়ান ডিগুসমান লেগুমবাই নামে এক তরুণী। নিজের জন্মভূমি ছেড়ে, ধর্ম ত্যাগ করে প্রেমিক নাঈমকে আনুষ্ঠানিকভাবে বিয়েও করতে যাচ্ছেন তিনি। তাকে দেখতে ভিড় করছেন স্থানীয়রা। গতকাল বৃহস্পতিবার (৫ জানুয়ারি) সন্ধ্যায় লক্ষ্মীপুর সদর উপজেলার দক্ষিণ হামছাদী গ্রামে প্রেমিক নাঈমের বাড়িতে গায়ে হলুদের অনুষ্ঠান হয়। সেখানে বিদেশি ওই তরুণীকে দেখতে শত শত মানুষ ভিড় জমান। আজ শুক্রবার (৬ জানুয়ারি) দুপুরে শহরের একটি চাইনিজ রেস্টুরেন্টে তাদের বিয়ে সম্পন্ন হয়েছে। এর আগে, গত ৩ জানুয়ারি (মঙ্গলবার) নাঈমের বাড়িতে আসেন ফিলিপাইনের ওই তরুণী। মো. নাঈমুর রশিদ লক্ষ্মীপুর সদর উপজেলার দক্ষিণ হামছাদী গ্রামের বাসিন্দা নুর মোহাম্মদের ছেলে। তিনি মালয়েশিয়া:
আরও পড়ুন
কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.