জাতীয়

আড়াই হাজার কোটি টাকা দিতেই হচ্ছে ৩ মোবাইল কোম্পানিকে

আড়াই হাজার কোটি টাকা দিতেই হচ্ছে ৩ মোবাইল কোম্পানিকে

তিন মোবাইল অপারেটর কোম্পানিকে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) পাওনা আড়াই হাজার কোটি টাকা পরিশোধ করতে হবে বলে রায় ঘোষণা করছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। মঙ্গলবার (১০ জানুয়ারি) এ বিষয়ে দীর্ঘ শুনানি শেষে আপিল বিভাগ এই রায় দেন। এর পাশাপাশি কয়েকটি নির্দেশনাও দেওয়া হয়েছে আপিল বিভাগের রায়ে। রাজস্ব, তরঙ্গ ও লাইসেন্স ফি বাবদ গ্রামীণ ফোনকে ১৪শ’ কোটি, রবিকে ৫শ’ কোটি ও বাংলালিংককে ৬৫০ কোটি টাকা বকেয়া পরিশোধের আদেশ দেওয়া হয়েছে। আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল এএম আমীন উদ্দিন। বিইআরসির পক্ষে ছিলেন সিনিয়র আইনজীবী সাঈদ আহমেদ রাজা। রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা এএম আমীন উদ্দিন এ বিষয়ে সাংবাদিকদের ব্রিফ করবেন বলে:
আরও পড়ুন
নেত্রকোণার হাওরাঞ্চলে ফসল রক্ষায় একযোগে ১৪৬ টি পি আই সির কাজ চলমান

নেত্রকোণার হাওরাঞ্চলে ফসল রক্ষায় একযোগে ১৪৬ টি পি আই সির কাজ চলমান

আব্দুর রহমান ঈশান, নেত্রকোণা প্রতিনিধি জেলার হাওরাঞ্চলের ফসল রক্ষয় ডুবন্ত বাঁধের নির্মাণ এবং মেরামতের লক্ষ্যে এবছর ৭ টি উপজেলায় ২০২ টি পি আইসি গঠন করা হয়েছে। যার মধ্যে ১৪৬ টি পিআইসি কাজ শুরু করে দিয়েছে। জানা গেছে, নেত্রকোণার হাওরে ডুবন্ত বাঁধ রয়েছে ৩৬৫ কিলোমিটার। প্রকল্প বাস্তবায়ন কমিটির (পিআইসি) মাধ্যমে এবছর ২৭৫ কিলোমিটার বাস্তবায়ন করা হচ্ছে। যার জন্য প্রথম পর্যায়ের বরাদ্দ এসেছে ২০ কোটি টাকা। সর্বমোট ২০২ টি পিআসি করবে এসকল কাজ। এরমধ্যে জেলার খালিয়াজুরীতে পিআইসি ১১১ টির মধ্যেই কাজ চলমান ৭৬ টিতে। মদনে ২৪টি মধ্যে কাজ চলমান ১৬ টিতে, মোহনগঞ্জে ২৫ টির মধ্যে কাজ চলমান ২৪ টিতে, কলমাকান্দায় ২৬টির মধ্যে:
আরও পড়ুন
রামগঞ্জে টিভিএস মোটর সাইকেল শো-রুমের উদ্বোধন

রামগঞ্জে টিভিএস মোটর সাইকেল শো-রুমের উদ্বোধন

আবু তাহের,রামগঞ্জ প্রতিনিধিঃ লক্ষ্মীপুরের রামগঞ্জ-হাজীগঞ্জ সড়কের ডানপাশে, রামগঞ্জ সরকারি কলেজ গেইট সংলগ্ন জম জম টিভিএস মোটর সাইকলের শো-রুম ৯ জানুয়ারি সোমবার দুপুর ফিতা কাঁটার মাধ্যমে শুভ উদ্বোধন করা হয়। টিভিএস মোটর সাইকেল কোম্পানীর হেড অব বিজনেস সামির মান্দাও গাদের, রামগঞ্জ উপজেলার টিভিএস শো-রুমের ডিলার মোঃ জাকির পাটওয়ারী, রামগঞ্জ বাজার কমিটির সভাপতি আলহাজ্ব মোঃ আকবর হোসেন, পৌর বিএনপির আহবায়ক শেখ কামরুজ্জামানের উপস্থিতিতে এই শো-রুমের উদ্বোধন করা হয়। বাংলাদেশের জনপ্রিয় ব্যান্ড, "টিভিএস অটো বাংলাদেশ" কর্তৃক অনুমোদিত 3S ডিলার জম জম টিভিএস। বাজারের সেরা, তেলে সাশ্রয়ী সবার পছন্দের এই টিভিএস কোম্পানির মোটর সাইকেল। এসময় উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, মিজানুর রহমান, মোঃ স্বপন,:
আরও পড়ুন
ঢাকায় মাদকবিরোধী অভিযান, গ্রেফতার ৫১

ঢাকায় মাদকবিরোধী অভিযান, গ্রেফতার ৫১

রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে বিক্রি ও সেবনের অভিযোগে ৫১ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ। রোববার (৮ জানুয়ারি) সকাল ছয়টা থেকে সোমবার (৯ জানুয়ারি) সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগ উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো.ফারুক হোসেন বলেন, গ্রেফতারের সময় তাদের হেফাজত থেকে ২৬৩২ ইয়াবা, ৬০.০২ গ্রাম ৫৬ পুরিয়া হেরোইন এবং ৬ কেজি ৮৮০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। গ্রেফতারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩২টি মামলা রুজু হয়েছে বলেও জানান তিনি।
আরও পড়ুন
তাপমাত্রা ১ – ২ ডিগ্রি বাড়তে পারে

তাপমাত্রা ১ – ২ ডিগ্রি বাড়তে পারে

কুয়াশার তীব্রতা কমায় রোদের দেখা মিলছে। এতে সারা দেশে দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে। সোমবার (৯ জানুয়ারি) এমন পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমান জানিয়েছেন, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, যার বর্ধিতাংশ উত্তরপূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। আগামীকাল (১০ জানুয়ারি) সকাল পর্যন্ত অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। এদিকে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকা ও তৎসংলগ্ন এলাকায় মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। এছাড়া দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে, যে কোথাও কোথাও:
আরও পড়ুন
শীতার্ত অসহায় মানুষের পাশে চেয়ারম্যান  মহি উদ্দিন চৌধুরী

শীতার্ত অসহায় মানুষের পাশে চেয়ারম্যান মহি উদ্দিন চৌধুরী

মোঃ বদিউজ্জামান (বি. চৌধুরী), নোয়াখালী থেকেঃ ঋতুর অস্তিত্ব জানান দিয়েছে প্রকৃতি। সারা দেশে জেঁকে বসেছে শীত। দেশজুড়ে হিমেল বাতাস বইতে পারে আরও কয়েক দিন। দেশের সর্বত্রই ঠান্ডাজনিত কারণে নানা ধরনের রোগব্যাধি দেখা দিয়েছে। বৃদ্ধরা সবচেয়ে বেশি কষ্ট পাচ্ছেন। আমাদের সমাজে সুবিধাবঞ্চিত মানুষের জন্য শীতকাল হলো এক ধরনের অভিশাপ। প্রকৃতির অমোঘ নিয়মে ঋতুর পরিবর্তন হবে এটাই স্বাভাবিক। এ জন্য প্রতিটি ঋতুই যেন উপভোগ করা যায় সে ব্যাপারে প্রয়োজনীয় প্রস্তুতি থাকা অত্যন্ত জরুরি। শীতজনিত রোগব্যাধি থেকে মানুষজনকে রক্ষার জন্য স্বাস্থ্য বিভাগকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে। তীব্র শীতে দরিদ্র ও অসহায় মানুষ যাতে কষ্ট না পায়, সে জন্য গরম কাপড় সরবরাহ করাসহ প্রয়োজনীয়:
আরও পড়ুন
কোম্পানীগঞ্জে বায়তুশ শরফ জামে মসজিদ এর নতুন ভবন  উদ্বোধন

কোম্পানীগঞ্জে বায়তুশ শরফ জামে মসজিদ এর নতুন ভবন উদ্বোধন

মোঃ বদিউজ্জামান ( বি. চৌধুরী), নোয়াখালী প্রতিনিধিঃ নোয়াখালীর কোম্পানীগঞ্জের চরফকিরা ইউনিয়নে বায়তুশ শরফ জামে মসজিদের শুভ উদ্বোধন ও খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. আবুল কাশেম এর গনসংবর্ধনা অনুষ্ঠান ৭ জানুয়ারী চরফকিরা ইউনিয়নে অনুষ্ঠিত হয়েছে । অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ডঃ আবুল কাশেম বিশেষ অতিথি কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক কোম্পানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান বাদল চরফকিরা ইউনিয়নের জনপ্রিয় চেয়ারম্যান জায়দল হক কচি সহ প্রমুখ নেতৃবৃন্দ ।
আরও পড়ুন
রামগঞ্জে শিক্ষকের বাড়ি থেকে সরকারি ত্রানের ঢেউটিন উদ্ধার

রামগঞ্জে শিক্ষকের বাড়ি থেকে সরকারি ত্রানের ঢেউটিন উদ্ধার

আবু তাহের,রামগঞ্জ প্রতিনিধিঃ লক্ষ্মীপুরের রামগঞ্জে চন্ডিপুর সারদেশ্বরী বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো ইমাম হোসেনের বাড়ি থেকে আত্বসাৎকৃত ত্রান ও দুর্যোগ মন্ত্রনালয়ের ত্রানের ঢেউটিন উদ্ধার করা হয়েছে। ৮জানুয়ারী (রবিবার) সকালে সরকারী ঢেউটিন আত্বসাতের খবর সর্বত্র ছড়িয়ে পড়লে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মমিনুল হক তড়িগড়ি করে একটি নচিমনের মাধ্যমে আত্বসাৎকৃত ঢেউটিনগুলি বিদ্যালয়ে ফেরত নিয়ে আসে। এ বিষয় জানতে চাইল প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক ইমাম হোসেন পরস্পর বিরোধী বক্তব্য দিয়ে একে ্অপরকে দায়ী করেছেন। স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার দুর্যোগ ব্যবস্থা কতৃপক্ষ (পিআইও) চন্ডিপুর সারদেশ্বরী বালিকা উচ্চ বিদ্যালয়কে প্রতিষ্ঠানের উন্নয়নের জন্য সরকারী বরাদ্ধকৃত ঢেউটিন প্রদান করেন। পরে প্রধান শিক্ষক মোঃ:
আরও পড়ুন
ফারদিন হত্যা মামলা: জামিন পেলেন বুশরা

ফারদিন হত্যা মামলা: জামিন পেলেন বুশরা

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী ফারদিন নূর পরশ হত্যা মামলার প্রধান আসামি আমাতুল্লাহ বুশরার জামিন আবেদন মঞ্জুর করেছেন আদালত। রোববার (৮ জানুয়ারি) সপ্তম অতিরিক্ত মহানগর দায়রা জজ তেহসীন ইফতেখার তার জামিন মঞ্জুর করে এ আদেশ দেন। ৫ জানুয়ারি দুপুরে বুশরার পক্ষে জামিন শুনানি হয়। আদালত শুনানি শেষে আদেশের জন্য অপেক্ষামান রাখেন। পরে সন্ধ্যায় আদালত থেকে জানানো হয়, আজ জামিনের বিষয়ে আদেশ দেওয়া হবে। ওইদিন জামিন আবেদনের পক্ষে জামিন শুনানি করেন সিনিয়র আইনজীবী মোখলেসুর রহমান বাদল, আব্দুর রহমান হাওলাদার প্রমুখ। গত ১০ নভেম্বর সকালে রাজধানীর রামপুরার নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। ওইদিন দুপুরে তার ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন:
আরও পড়ুন
স্বর্ণের ভরি ৯০ হাজার টাকা ছাড়ালো

স্বর্ণের ভরি ৯০ হাজার টাকা ছাড়ালো

স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের (পাকা স্বর্ণ) দাম বাড়ার পরিপ্রেক্ষিতে দেশের বাজারে বেড়েছে স্বর্ণের দাম। সব চেয়ে ভালো মানের স্বর্ণের দাম ভরিতে দুই হাজার ৩৩৩ টাকা বাড়িয়ে স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে। এতে ভালো মানের প্রতি ভরি স্বর্ণের দাম বেড়ে হয়েছে ৯০ হাজার ৭৪৬ টাকা। ফলে দেশের ইতিহাসে প্রথমবারের মতো এক ভরি স্বর্ণের দাম ৯০ হাজার টাকা ছাড়ালো। রোববার (৮ জানুয়ারি) থেকে স্বর্ণের এ নতুন দাম কার্যকর করা হবে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। শনিবার (৭ জানুয়ারি) বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ সংক্রান্ত স্থায়ী কমিটি বৈঠক করে এ দাম বাড়ানোর সিদ্ধান্ত নেয়। পরে মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ:
আরও পড়ুন
কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.