আড়াই হাজার কোটি টাকা দিতেই হচ্ছে ৩ মোবাইল কোম্পানিকে

শেয়ার

তিন মোবাইল অপারেটর কোম্পানিকে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) পাওনা আড়াই হাজার কোটি টাকা পরিশোধ করতে হবে বলে রায় ঘোষণা করছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

মঙ্গলবার (১০ জানুয়ারি) এ বিষয়ে দীর্ঘ শুনানি শেষে আপিল বিভাগ এই রায় দেন।

এর পাশাপাশি কয়েকটি নির্দেশনাও দেওয়া হয়েছে আপিল বিভাগের রায়ে।

রাজস্ব, তরঙ্গ ও লাইসেন্স ফি বাবদ গ্রামীণ ফোনকে ১৪শ’ কোটি, রবিকে ৫শ’ কোটি ও বাংলালিংককে ৬৫০ কোটি টাকা বকেয়া পরিশোধের আদেশ দেওয়া হয়েছে।

আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল এএম আমীন উদ্দিন। বিইআরসির পক্ষে ছিলেন সিনিয়র আইনজীবী সাঈদ আহমেদ রাজা।

রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা এএম আমীন উদ্দিন এ বিষয়ে সাংবাদিকদের ব্রিফ করবেন বলে জানা গেছে।

সম্পর্কিত খবর

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.