জাতীয়

বশেমুরবিপ্রবিতে বাংলা বিভাগের আয়োজনে পিঠা উৎসব উদযাপন

বশেমুরবিপ্রবিতে বাংলা বিভাগের আয়োজনে পিঠা উৎসব উদযাপন

বশেমুরবিপ্রবি প্রতিনিধিঃ গোপালগঞ্জ এর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) বাংলা বিভাগের আয়োজনে বাহারি ধরনের পিঠায় পিঠা উৎসব উদযাপিত হয়েছে। পিঠা উৎসবে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা উপস্থিত হয় পিঠা খাওয়ার জন্য। বুধবার (১১ জানুয়ারি) সকালে পিঠা উৎসব উপলক্ষে একটি র‍্যালি হয় এবং পরে পিঠা উৎসবের উদ্বোধন করা হয়। এসময় উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত কোষাধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা ড. মোঃ মোবারক হোসেন, রেজিস্ট্রার মোঃ দলিলুর রহমান, প্রক্টর ও শিক্ষক সমিতির সভাপতি ড মোঃ কামরুজ্জামান, বাংলা বিভাগের সভাপতি জাকিয়া সুলতানা মুক্তা ও অন্যান্য শিক্ষকবৃন্দ। র‍্যালিটি প্রশাসনিক ভবনের সামনে থেকে বের হয়ে ক্যাফেটেরিয়া সংলগ্ন মাঠে (পিঠা উৎসবের মঞ্চ) এসে শেষ হয়। প্রতিবছরের:
আরও পড়ুন
১৪ হাজার কি.মি. বৈদ্যুতিক তার কিনবে সরকার

১৪ হাজার কি.মি. বৈদ্যুতিক তার কিনবে সরকার

খুলনা বিভাগের ‘বাপবিবো’র বৈদ্যুতিক বিতরণ ব্যবস্থার আধুনিকায়ন ও ক্ষমতাবর্ধন’ প্রকল্পের জন্য তিন লটে বিআরবি ক্যাবল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের কাছ থেকে ১৪ হাজার কিলোমিটার কন্ডাক্টর ও তার কেনার অনুমোদন দিয়েছে সরকার। এতে খরচ হবে ১৩৪ কোটি ৭৪ লাখ ৪১ হাজার ৫৮০ টাকা। বুধবার (১১ জানুয়ারি) দুপুরে ভার্চ্যুয়ালি অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এই প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব সাঈদ মাহবুব খান প্রধান সাংবাদিকদের জানান, ক্রয় কমিটির অনুমোদনের জন্য ১০টি প্রস্তাব উপস্থাপন করা হয়েছিল। ক্রয়ের প্রস্তাবনাগুলোর মধ্যে বিদ্যুৎ বিভাগের ৩টি, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের ২টি, শিল্প মন্ত্রণালয়ের ১টি,:
আরও পড়ুন
মিথ্যা মামলায় হয়রানি, পেশকারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

মিথ্যা মামলায় হয়রানি, পেশকারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

লক্ষ্মীপুরের কমলনগরে হয়রানিমুলক মিথ্যা মামলা থেকে রেহাই পেতে সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগী পরিবারের পক্ষে মাইন উদ্দিন মিশু। তিনি উপজেলার চর জাঙ্গালিয়া গ্রামের মৃত সামছুদ্দিনের পুত্র। মঙ্গলবার (১০ জানুয়ারি) বিকেলে উপজেলা হাজির হাট বাজারে পল্লী নিউজ ডটকম এর অফিসে এ সংবাদ সম্মেলন করেন। এসময় ভুক্তভোগী পরিবার পক্ষে মাইন উদ্দিন বলেন, তার বাবা ওয়ারিশ সূত্রে প্রায় ৩ একর জমির মালিক হন। তার জেঠ্যা নুরুল হক, চাচা মোহাম্মদ উল্যাহগংদের সাথে দীর্ঘ ১৫ বছর যাবত জমি নিয়ে পারিবারিক বিরোধ চলছে। বাবার ওয়ারিশ সূত্রে পাওয়া সম্পত্তি গুলো জোর পূর্বক দখল নিতে একের পর এক মিথ্যা মামলা দিয়ে তাদের হয়রানি করছে। বিভিন্ন নামে বাদি করে গত:
আরও পড়ুন
বৈদেশিক ঋণের ক্ষেত্রে দেশের অর্থনীতি ঝুঁকিমুক্ত: অর্থমন্ত্রী

বৈদেশিক ঋণের ক্ষেত্রে দেশের অর্থনীতি ঝুঁকিমুক্ত: অর্থমন্ত্রী

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, বৈদেশিক ঋণের ক্ষেত্রে বাংলাদেশের অর্থনীতি ঝুঁকিমুক্ত ও সন্তোষজনক পর্যায়ে রয়েছে। বৈদেশিক ঋণ জিডিপির শতকরা হার অনুযায়ী বাংলাদেশ ঝুঁকিসীমার অনেক নিচে অবস্থান করছে। মঙ্গলবার সংসদে ওয়ার্কার্স পার্টির সদস্য বেগম লুৎফুন নেসা খানের টেবিলে উপস্থাপিত এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
আরও পড়ুন
এসএসসির ফরম পূরণের সময় বাড়ল

এসএসসির ফরম পূরণের সময় বাড়ল

এসএসসি পরীক্ষার ফরম পূরণের সময় আগামী ১৬ জানুয়ারি পর্যন্ত বাড়ানো হয়েছে। মঙ্গলবার (১০ জানুয়ারি) ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক আবুল বাশারের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, ১০০ টাকা বিলম্ব ফিসহ ১৬ জানুয়ারি পর্যন্ত ফরম পূরণ করা যাবে। বিলম্ব ফিসহ ফরম পূরণের সময় ছিল ৯ জানুয়ারি। শিক্ষা বোর্ডগুলো এসএসসি পরীক্ষার ফরম পূরণের ফি নির্ধারণ করে বিজ্ঞপ্তি দিয়েছে। ব্যবসায় শিক্ষা ও মানবিক বিভাগের শিক্ষার্থীদের ফরম পূরণের ফি ২ হাজার ২০ টাকা। বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য নির্ধারিত ফি ২ হাজার ১৪০ টাকার মধ্যে বোর্ড ফি ১ হাজার ৬২৫ টাকা ও কেন্দ্র ফি ৫১৫ টাকা। ব্যবসায় শিক্ষা ও:
আরও পড়ুন
কমলনগরে বেশীরভাগ ইটভাটা অবৈধ, নেই প্রশাসনের পদক্ষেপ

কমলনগরে বেশীরভাগ ইটভাটা অবৈধ, নেই প্রশাসনের পদক্ষেপ

নিজস্ব প্রতিবেদক: লক্ষ্মীপুর কমলনগর উপজেলার বিভিন্ন গ্রামে বেশ কয়েকটি অনুমোদনহীন ইটভাটায় কাঠ দিয়ে বছরের পর বছর ধরে ইট পোড়ানো হলেও তা বন্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়নি প্রশাসন। এ উপজেলায় ২০টি ইটভাটা রয়েছে তার মধ্যে ড্রাম চিমনি (বাংলা) প্রায় ৯টি। এসব ইটভাটায় জ¦ালানী হিসেবে ব্যবহার করছে কাঠ। এতে দুষিত হচ্ছে পরিবেশ, নষ্ট হচ্ছে কৃষিজমি। পরিবেশ ও বন মন্ত্রণালয়ের পরিপত্রের নির্দেশনা অনুযায়ী ইটভাটা স্থাপন করতে হাইব্র্রিড হফম্যান, জিগ-জ্যাগ, ভার্টিক্যাল শ্যাফট কিলন্ অথবা পরীক্ষিত নতুন প্রযুক্তি ব্যবহারের বিধান রয়েছে। তবে উপজেলার চর কাদিরা, তোরাবগঞ্জ, চর লরেঞ্চসহ বিভিন্ন এলাকায় সরকারের নীতিমালা তোয়াক্কা না করে অনুমোদন ও পরিবেশ অধিফতরের ছাড়পত্র ছাড়াই একাধিক ইটভাটা চলছে। সবগুলো ইটভাটায়:
আরও পড়ুন
কোম্পানীগঞ্জে শীতবস্ত্র বিতরণ করলেন কাদের মির্জা

কোম্পানীগঞ্জে শীতবস্ত্র বিতরণ করলেন কাদের মির্জা

মোঃ বদিউজ্জামান (বি. চৌধুরী), নোয়াখালী প্রতিনিধি: বাংলাদেশ আওয়ামীলীগ এর সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপির পক্ষে ১০ জানুয়ারী মঙ্গলবার সকাল ১০টায় চরফকিরা ইউনিয়ন আওয়ামীলীগ চাপরাশিরহাট বাজারে দরিদ্র জনগণের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছোট ভাই বসুরহাট পৌরসভার বার বার নির্বাচিত মেয়র আপোষহীন নেতা আবদুল কাদের মির্জা । প্রধান অতিথি হিসাবে উপস্হিত ছিলেন কোম্পানীগন্জ্ঞ উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা। উপজেলা আওয়ামীলীগ এর সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান বাদল। চরফকিরা ইউপি চেয়ারম্যান জায়দল হক (কচি)সাবেক ইউপি চেয়ারম্যান জামাল উদ্দিন লিটন সহ প্রমুখ ।
আরও পড়ুন
আন্ডারচর ইউপি চেয়ারম্যান জসিম উদ্দিন ইউনিয়নের উন্নয়নে কাজ করছেন

আন্ডারচর ইউপি চেয়ারম্যান জসিম উদ্দিন ইউনিয়নের উন্নয়নে কাজ করছেন

মোঃ বদিউজ্জামান ( বি. চৌধুরী), নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালী সদরের আন্ডারচর ইউপি চেয়ারম্যান জসিম উদ্দিন বলেন,২০২১ সালের ২৬শে ডিসেম্বর আমাকে ব্যালটের মাধ্যমে ২০ নং আন্ডারচর ইউনিয়নের চেয়ারম্যান হিসাবে নির্বাচিত করেছেন। আমি আপনাদের কাছে চির কৃতজ্ঞতা প্রকাশ করলাম। নির্বাচনের পর থেকে আজ একটি বছর অতিবাহিত হল আমি হয়তোবা অনেকের প্রত্যাশিত আশা- আকাঙ্ক্ষা পূরণ করতে পারিনি এর জন্য আপনারা নিরাশ হবেন না । ইনশাল্লাহ আমি কথা দিতেছি আল্লাহপাক যদি আমাকে বাঁচিয়ে রাখে বাকি সময়ের মধ্যে আমি আপনাদের সে আশা-আকাঙ্ক্ষা পূরণ করবো। প্রিয় ইউনিয়ন বাসী, আমাদের ইউনিয়নের অনেকগুলা কাঁচা রাস্তা পাকা করার জন্য মন্ত্রণালয় থেকে অনুমোদন হয়ে আসতেছে আপাতত নতুন প্রকল্পের কাজ গুলা পেন্ডিং:
আরও পড়ুন
নরসিংদীতে কলাবাগান থেকে যুবকের মরদেহ উদ্ধার

নরসিংদীতে কলাবাগান থেকে যুবকের মরদেহ উদ্ধার

মোঃ মোবারক হোসেন, নরসিংদী প্রতিনিধি: নরসিংদীর পলাশে ইসমাইল (২৫) নামে এক যুবকের , পা,মুখ বাধা ও কপালের এক পার্শ্ব থেতলে দেওয়া রক্তাক্ত যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১০ জানুয়ারি) সকালে নরসিংদী জেলার পলাশ উপজেলার গজারিয়া ইউনিয়নের দড়িচর ঈদগাঁ মাঠের দক্ষিণ পার্শ্বের একটি কলাবাগান থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়। নিহত ইসমাইল নরসিংদী সদর উপজেলার করিমপুর ইউনিয়নের করিমপুর বিলপাড় গ্রামের ইব্রাহিমের ছেলে বলে জানিয়েছেন পুলিশ। সে পেশায় একজন অটোরিকশা চালক বলে জানা যায়। স্থানীয় ও পুলিশ সূত্রে জানাযায়, নরসিংদী জেলার পলাশ উপজেলার গজারিয়া ইউনিয়নের দড়িচর ঈদগাঁ মাঠের দক্ষিণ পার্শ্বের একটি কলাবাগান থেকে একটি লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে:
আরও পড়ুন
তজুমদ্দিনে ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবসে আলোচনা সভা

তজুমদ্দিনে ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবসে আলোচনা সভা

রুবেল চক্রবর্তী,তজুমদ্দিন থেকে: ভোলার তজুমদ্দিনে উপজেলা আওয়ামী লীগের আয়োজনে ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত হয়েছে।এ উপলক্ষে তজুমদ্দিন উপজেলা পরিষদের অডিটোরিয়ামে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন ভোলা তিন আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন।প্রধান অতিথির বক্তব্যে সাংসদ শাওন বলেন, আজ ১০ জানুয়ারি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস। ১৯৭২ সালের এই দিনে বাঙালি জাতির অবিসংবাদিত নেতা স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি পাকিস্তানের কারাগারের নির্জন প্রকোষ্ঠ থেকে মুক্তি লাভ করে তার স্বপ্নের স্বাধীন-সার্বভৌম বাংলাদেশে ফিরে আসেন। এ সময় উপস্থিত ছিলেন তজুমদ্দিন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফখরুল আলম জাহাঙ্গীর,:
আরও পড়ুন
কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.