মোঃ বদিউজ্জামান ( বি. চৌধুরী),নোয়াখালী প্রতিনিধিঃ রাজধানী ঢাকার খ্যাতনামা ডাঃ বনশ্রী ফরাজী হাসপাতালের ডিরেক্টর ডাঃ এম. মোক্তার হোসেন ১২ জানুয়ারী বারিধারা শাখা অংশ বিশেষ । দায়িত্বশীলদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা বর্ণিল এবং সুন্দর আয়োজনের জন্য।
মোঃ বদিউজ্জামান ( বি. চৌধুরী), নোয়াখালী প্রতিনিধিঃ নোয়াখালী সুবর্ণচরে শহীদ সার্জেন্ট জহুরুল হক প্রাথমিক বিদ্যালয় উদ্বোধন ও দোয়া মাহফিল এর আয়োজন এবং নবাগত শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১২ জানুয়ারি) দুপুরে ১নং চর চরজব্বর ইউনিয়নের পশ্চিম চর জব্বর চর পানা উল্যাহ গ্রামের নতুন বাজার সংলগ্ন বিদ্যালয় মাঠে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ সময় জাহাজ মারা ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. সোহেল এর সঞ্চালনায়ের চরজব্বর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এডভোকেট মো. ওমর ফারুক এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো. মোজাম্মেল হক মিলন, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগের সাবেক ছাত্র নেতা মিয়া:
আবু তাহের, রামগঞ্জ প্রতিনিধিঃ লক্ষ্মীপুরের রামগঞ্জে গরিব, অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ মনির হোসেন নামে এক প্রবাসী । ১২জানুয়ারী বৃহস্পতিবার সকালে উপজেলার পূর্ব করপাড়া সমাজকল্যাণ যুবসংঘের উদ্যোগে ও প্রবাসী মনির হোসেন এর অর্থায়নে এসব শীতবস্ত্র বিতরন করেন তারা। এসময় উপস্থিত ছিলেন আরিফুর রহমান, আবু বকর, দিদার হোসেন, ইউপি সদস্য জীবন চক্রবর্তী, আবদুল মান্নান, সুমন হোসেন ,টিটু, জাকির, আরমান, দিদার কামালসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন। এসময় দুই শতাধিক শীতার্তদের কম্বল, সুয়েটার, হুডি বিতরন করা। মানবতার কল্যানে সংগঠনটি ২০১৮ইং সাল থেকে শুরু অদ্যবধি পর্যন্ত গরীব দুস্থ ও অসহায় পরিবারের মাঝে অর্থ সহযোগীতা করে আসছেন। এসময় সংগঠনের আরেক সদস্য প্রবাস:
বৈশ্বিক অর্থনীতির টেকসই প্রবৃদ্ধি এবং বিশ্বের দক্ষিণের দেশগুলোর উন্নয়নে সম্মিলিত প্রচেষ্টা চালানোর আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ জন্য তিনি জি-২০ প্লাটফর্মে ছয়টি প্রস্তাবও পেশ করেছেন। বৃহস্পতিবার (১২ জানুয়ারি) সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে ভারতের নয়াদিল্লি প্রান্তে যুক্ত হয়ে ‘ভয়েস অব দ্য সাউথ সামিট ২০২৩’ এর উদ্বোধনী লিডার্স সেশনে দেওয়া বক্তব্যে তিনি এ আহ্বান জানান। বিশ্বের দক্ষিণের বিভিন্ন দেশের দৃষ্টিভঙ্গি এবং অগ্রাধিকারগুলো ভাগাভাগি করে নিতে দেশগুলোকে একত্রিত করে ‘কণ্ঠের ঐক্য, উদ্দেশ্যের ঐক্য’ (ইউনিটি অব ভয়েস, ইউনিটি অব পারপাস) স্লোগানে দুই দিনব্যাপী এ ভার্চ্যুয়াল শীর্ষ সম্মেলনের আয়োজন করেছে ভারত। প্রায় ১২০টি দেশকে এই ভার্চ্যুয়াল সম্মেলনে আমন্ত্রণ জানানো হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা:
২০২২-২০২৩ শিক্ষাবর্ষ প্রথম বর্ষ ভর্তি পরীক্ষায় আবারও বড় ধরনের পরিবর্তনে আনছে ঢাকা বিশ্ববিদ্যালয়। বৃহস্পতিবার (১২ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের সাধারণ ভর্তি পরীক্ষার কমিটির সভায় এসব নিয়মাবলী চূড়ান্ত করা হয়। এতে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। সভায় উপস্থিত বিশ্ববিদ্যালয়ের একাধিক অধ্যাপক, বিভাগের চেয়ারম্যান ও সংশ্লিষ্ট কর্মকর্তারা বাংলানিউজ এসব তথ্য নিশ্চিত করেছে। সিদ্ধান্ত অনুযায়ী, ২০২২-২০২৩ শিক্ষাবর্ষ থেকে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি পরীক্ষা পুনর্গঠিত ৪টি ইউনিটের মাধ্যমে অনুষ্ঠিত হবে। ভর্তি পরীক্ষার পুনর্গঠিত ৪ টি ইউনিট হলো: ১) কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট ২) বিজ্ঞান ইউনিট ৩) ব্যবসায় শিক্ষা ইউনিট এবং ৪) চারুকলা ইউনিট। অপরদিকে ২০২২ সালের ১৬ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের:
দেশে মুসলমান ধর্মাবলম্বীদের সর্ব বৃহৎ আয়োজন বিশ্ব ইজতেমায়কে কেন্দ্র করে নির্ধারিত সময়ের আগেই টঙ্গীর তুরাগ তীরে লাখ লাখ মানুষ জড়ো হয়েছেন। ফলে ওই এলাকায় যান চলাচল বিঘ্ন ঘটেছে। যার বেশি প্রভাব পড়েছে ঢাকার উত্তরের দিকের সড়কে। তবে এর রেশ দেখা গেছে ঢাকার ভেতরেও। বৃহস্পতিবার (১২ জানুয়ারি) সকাল থেকে রাজধানীর গুলিস্তান, পল্টন, শাহবাগ, কাকরাইল এলাকায় দেখা গেছে তীব্র যানজট৷ দীর্ঘ সময় ধরে বসে থাকতে হয়েছে এক জায়গায়। ফলে অফিসগামী মানুষদের পড়তে হয়েছে বিড়ম্বনায়।
স্প্যানিশ সুপার কাপের টানটান উত্তেজনার একটি ম্যাচ দেখল বিশ্বের ফুটবলপ্রেমীরা। বুধবার সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং ফাহাদ স্টেডিয়ামে ভ্যালেন্সিয়ার বিপক্ষে সেমি ফাইনালে মাঠে নামে স্প্যানিশ চ্যাম্পিয়নরা। নির্ধারিত সময়ে ১-১ গোলে শেষ হলে, ম্যাচ গড়ায় পেনাল্টি শুটআউটে। ফলে টাইব্রেকারে ৪-৩ গোলে জয় নিয়ে ফাইনালে পা রাখে রিয়াল মাদ্রিদ। দুই দিন আগে ভিলারিয়ালের ক্ষেত্রে যে ভুল করেছিলেন সে পথে এদিন পা রাখেনি রিয়াল কোচ আনচেলত্তি। ভ্যালেন্সিয়ার বিপক্ষে অনুষ্ঠিত ম্যাচে মাঠে নেমেছিলো পূর্ণশক্তির দল নিয়ে। তার ফলও পেয়েছেন কোচ। হাড্ডাহাডি লড়াইয়ের শেষ হাসি হেসেছেন করিম বেনজেমার দল।
মোঃ বদিউজ্জামান (বি. চৌধুরী), নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর বাণিজ্যিক প্রাণকেন্দ্র চৌমুহনী সাধারণ ব্যবসায়ী সমিতির হাজার হাজার ব্যবসায়ীর প্রাণের দাবী স্বচ্ছ নির্ভুল ভোটার তালিকা করে নির্বাচন দেয়ার দাবিতে চৌমুহনী সাধারণ ব্যবসায়ী সমিতির কার্যকরী সভাপতি প্রার্থী বিশিষ্ট ব্যবসায়ী আজিজুল বাসার ( স্বপন) ১১ জানুয়ারী বেলা ১১টা চৌমুহনী নোয়াখালী বাস মিনিবাস মালিক সমিতির কার্যালয়ে এক জনাকীর্ণ সংবাদ সম্মেলনের আয়োজন করে। আয়োজিত প্রেস ব্রিফিং এ বক্তব্য রাখেন চৌমুহনী সাধারণ ব্যবসায়ী সমিতির কার্যকরী পরিষদ নির্বাচন ২০২৩ সভাপতি প্রার্থী আজিজুল বাসার স্বপন। তিনি বলেন হাজার হাজার ব্যবসায়ীবৃন্দের চৌমুহনী সাধারণ ব্যবসায়ী সমিতি দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ী সংগঠনের একটি। আমি চাই এখানকার ব্যবসায়ীরা শান্তিতে ব্যবসা বাণিজ্য করুক। সাংগঠনিক ধারাবাহিকতা হিসাবে: