রামগঞ্জে অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করলেন প্রবাসী মনির

শেয়ার

আবু তাহের, রামগঞ্জ প্রতিনিধিঃ

লক্ষ্মীপুরের রামগঞ্জে গরিব, অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ মনির হোসেন নামে এক প্রবাসী ।

১২জানুয়ারী বৃহস্পতিবার সকালে উপজেলার পূর্ব করপাড়া সমাজকল্যাণ যুবসংঘের উদ্যোগে ও প্রবাসী মনির হোসেন এর অর্থায়নে এসব শীতবস্ত্র বিতরন করেন তারা। এসময় উপস্থিত ছিলেন আরিফুর রহমান, আবু বকর, দিদার হোসেন, ইউপি সদস্য জীবন চক্রবর্তী, আবদুল মান্নান, সুমন হোসেন ,টিটু, জাকির, আরমান, দিদার কামালসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন। এসময় দুই শতাধিক শীতার্তদের কম্বল, সুয়েটার, হুডি বিতরন করা।

মানবতার কল্যানে সংগঠনটি ২০১৮ইং সাল থেকে শুরু অদ্যবধি পর্যন্ত গরীব দুস্থ ও অসহায় পরিবারের মাঝে অর্থ সহযোগীতা করে আসছেন। এসময় সংগঠনের আরেক সদস্য প্রবাস ফেরত আবু বকর জানান, যারা অর্থের অভাবে মেয়ে-ছেলেদের বিয়ে, অর্থ সংকটের কারনে সন্তানদের পড়ালেখা করাতে পারে না তাদের পরিবারকেও পূর্ব করপাড়া যুবসমাজের পক্ষ থেকে আর্থিক সহযোগীতা করে আসছে।

সম্পর্কিত খবর

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.