জাতীয়

ফরিদপুরে সন্তানের বিরুদ্ধে মনববন্ধন করেছে পিতা ও এলাকাবাসী

ফরিদপুরে সন্তানের বিরুদ্ধে মনববন্ধন করেছে পিতা ও এলাকাবাসী

ফরিদপুর জেলা প্রতিনিধি- ফরিদপুরের চরভদ্রাসনে চলাচলের পথে বাধাঁ সৃষ্টি করে পথ বন্ধ ও মিথ্যা মামলা করার প্রতিবাদে লম্পট, মামলাবাজ ও অবাধ্য সন্তানের বিরুদ্ধে মনববন্ধন করেছে পিতা ও এলাকাবাসী। আজ মঙ্গলবার দুপুরে উপজেলার সদর ইউনিয়নের বালিয়াডাঙ্গী গ্রামে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে এলাকার শতাধিক নারীপুরুষ অংশ নেন। মানববন্ধন চলাকালে ভুক্তভোগী বৃদ্ধ পিতা- মো. মোসলেম খান(৫২) জানান, আমার বড় সন্তান মো. মোস্তফা কামাল মুক্তাদির আমার মেঝ ছেলের উপড় জমি সংক্রান্ত জোরপূর্বক ঝামেলা করিয়া আসিতেছে। আমি আমার মেঝ ছেলে মো. আনোয়ার হোসেন মুসা’কে চলাচলের জন্য ১১ নং চরভদ্রাসন মৌজার দিয়ারা ১০১৫ নং খতিয়ানের ৭৫৫৮ নং দাগের ৬ শতক সম্পত্তি হেবা হিসেবে দান করি।:
আরও পড়ুন
লটারিতে ১০৫ কোটি টাকা জিতলেন প্রবাসী বাংলাদেশি

লটারিতে ১০৫ কোটি টাকা জিতলেন প্রবাসী বাংলাদেশি

সংযুক্ত আরব আমিরাতে নববর্ষের প্রথম বিগ টিকিট র‌্যাফেল ড্রতে ৩৫ মিলিয়ন দিরহাম (বাংলাদেশি প্রায় ১০৫ কোটি টাকা) জিতেছেন বাংলাদেশি প্রবাসী গাড়ি চালক রায়ফুল। আবুধাবিতে অনুষ্ঠিত লটারিতে ২৪৭ সিরিজের এ যাবতকালের সবচেয়ে বড় পুরস্কার জিতেছেন আল আইনের বাসিন্দা মোহাম্মদ রায়ফুল। ২০২২ সালের ১০ ডিসেম্বর টিকিটটি (টিকিট নম্বর ০৪৩৬৭৮) কিনেছিলেন তিনি। আয়োজকরা শুরুতে ফোনে একাধিক বার প্রচেষ্টার পরেও ৩৯ বছর বয়সী এই বিজয়ীর সঙ্গে যোগাযোগ করতে পারেনি। কারণ, ওই সময় তিনি গাড়ি চালাচ্ছিলেন। সৌভাগ্যবশত একপর্যায়ে আল আইনের এই বাসিন্দার কাছে তার জ্যাকপট জেতার খবরটি পৌঁছাতে সক্ষম হন আয়োজকরা। আল আইনের একটি কোম্পানিতে পিকআপ ভ্যানচালক হিসেবে কাজ করেন রায়ফুল। গত ৯ বছর ধরে:
আরও পড়ুন
নতুন শিক্ষাক্রম: মাদরাসার ষষ্ঠ-সপ্তম শ্রেণির রুটিন

নতুন শিক্ষাক্রম: মাদরাসার ষষ্ঠ-সপ্তম শ্রেণির রুটিন

মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানে ষষ্ঠ ও সপ্তম শ্রেণিতে নতুন শিক্ষাক্রম বাস্তবায়ন শুরু হয়েছে। নতুন শিক্ষাক্রমে ষষ্ঠ ও সপ্তম শ্রেণির ক্লাস রুটিন প্রকাশ করেছে মাদরাসা শিক্ষা অধিদপ্তর। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এ রুটিন তৈরি করেছে। মঙ্গলবার রুটিনটি প্রকাশ করা হয়েছে। নতুন রুটিন অনুযায়ী ষষ্ঠ ও সপ্তম শ্রেণির ক্লাস পরিচালনা করতে মাদরাসাগুলোকে বলেছে মাদরাসা শিক্ষা অধিদপ্তর। জানা যায়, মাদরাসাগুলোতে নতুন শিক্ষাক্রমে ষষ্ঠ ও সপ্তম শ্রেণিতে আট পিরিয়ড ক্লাস হবে। রোববার থেকে বৃহস্পতিবার পর্যন্ত মাদরাসার প্রথম, তৃতীয় ও অষ্টম পিরিয়ড মাদরাসা শিক্ষার বিশেষায়িত বিষয়ের জন্য নির্ধারিত থাকবে। মাদরাসার ষষ্ঠ ও সপ্তম শ্রেণির রুটিনে এনসিটিবি জানিয়েছে, এ রুটিন শুধু শীতকালে ব্যবহারের জন্য গ্রীষ্মকালে:
আরও পড়ুন
নরসিংদীতে ট্রেনে কাটা পড়ে এক অজ্ঞাত ব্যক্তি নিহত

নরসিংদীতে ট্রেনে কাটা পড়ে এক অজ্ঞাত ব্যক্তি নিহত

মোঃ মোবারক হোসেন,নরসিংদী প্রতিনিধি নরসিংদীর রায়পুরায় রেললাইন থেকে ট্রেনে কাটা পড়া অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৩ ডিসেম্বর) আনুমানিক দুপুর ২টার দিকে নরসিংদী জেলার রায়পুরা উপজেলার মেথিকান্দা রেলস্টেশনের আউটারের মহিষমারা ব্রিজ সংলগ্ন স্থানে এ দুর্ঘটনাটি ঘটে। বিকেলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। নিহত ব্যক্তির আনুমানিক বয়স (৪৫) বছর এর কাছাকাছি হবে বলে ধারণা করছে পুলিশ। তাঁর পড়নে ছিল সবুজ রংয়ের লুঙি, নীল শার্ট ও জিন্সের জ্যাকেট। তাঁর নাম-পরিচয় উদ্ধারের চেষ্টা চালাচ্ছে রেলওয়ে পুলিশ। স্থানীয়রা জানান, ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া থেকে ছেড়ে আসা তিতাস কমিউটার ট্রেনটি ঢাকার দিকে যাচ্ছিল। মেথিকান্দা স্টেশনে পৌছার আগেই মহিষমারা এলাকায় ওই ব্যক্তি ট্রেনের চাকায়:
আরও পড়ুন
জমে উঠেছে নোয়াখালীর চৌমুহনী সাধারণ ব্যবসায়ী সমিতির নির্বাচন

জমে উঠেছে নোয়াখালীর চৌমুহনী সাধারণ ব্যবসায়ী সমিতির নির্বাচন

মোঃ বদিউজ্জামান (বি. চৌধুরী), নোয়াখালী প্রতিনিধি: ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে জমে উঠেছে নোয়াখালীর প্রধান বাণিজ্যিক প্রাণ কেন্দ্র ঐতিহ্যবাহী চৌমুহনী সাধারণ ব্যবসায়ী সমিতির নির্বাচন।৭ জানুয়ারী নির্বাচনকে ঘিরে পোস্টারে পোস্টারে ছেয়ে গেছে পুরো চৌমুহনী বাজার। প্রার্থীরা কোমর বেধে মাঠে নেমেছে।চায়ের দোকানে তিল পরিমাণ ঠাঁই নেই। ব্যবসায়ীরা একে অপরের সাথে দেখা করছেন আলিঙ্গন করছেন।সাধারণ সম্পাদক পদে সাবেক কার্যকরি সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক জনহিতৈষী মোঃ মোরশেদুল আমিন ফয়সল এবার সাধারণ সম্পাদক পদে দেয়াল ঘড়ি প্রতীক নিয়ে জনমত জরীপে প্রচার প্রচারণা শীর্ষে রয়েছে। তিনি বলেন আমি নির্বাচিত হলে চৌমুহনী বাজারের যানজট নিরসনে কাজ করব। ব্যবসায়ীদের সুখে দুঃখে পাশে থাকব। সমিতির উন্নয়নে কাজ:
আরও পড়ুন
রায়পুরে গণগ্রন্থাগার উদ্বোধন

রায়পুরে গণগ্রন্থাগার উদ্বোধন

নিজস্ব সংবাদদাতা, রায়পুর লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের রায়পুরে উপজেলা প্রশাসন পাবলিক লাইব্রেরী (গণগ্রন্থাগার), ফিটনেস ক্লাব ও উন্মুক্ত বাজার শেড চালু করা হয়েছে। মঙ্গলবার (৩ জানুয়ারি) সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে এগুলোর উদ্বোধন করেন জেলা প্রশাসক মোঃ আনোয়ার হোছাইন আকন্দ। উপজেলা প্রশাসন উন্মুক্ত বাজার শেডটি সোনাপুর ইউনিয়নের বাসাবাড়ি বাজারে স্থাপন করা হয়েছে। গণগ্রন্থাগারটি পৌর শহরের সরকারি মার্চ্চেণ্টস একাডেমীর সম্মুখে। এগুলোর উদ্বোধনস্থলে সংক্ষিপ্ত সভার আয়োজন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- লক্ষ্মীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সাজিয়া পারভিন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নূরে আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মেহের নিগার, রায়পুর উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ মামুনুর রশিদ, পৌরসভার মেয়র গিয়াস উদ্দিন রুবেল ভাট,:
আরও পড়ুন
নতুন বছরে টেন মিনিট স্কুলের ‘অনলাইন ব্যাচ ২০২৩’ এর উন্মোচন

নতুন বছরে টেন মিনিট স্কুলের ‘অনলাইন ব্যাচ ২০২৩’ এর উন্মোচন

নতুন বছরে দেশের শীর্ষ ই-লার্নিং প্ল্যাটফর্ম টেন মিনিট স্কুল নিয়ে এলো তাদের নতুন একাডেমিক প্রোডাক্ট ‘অনলাইন ব্যাচ ২০২৩’। ৬ষ্ঠ-১০ম শ্রেণির বোর্ড পাঠ্যক্রমের পড়াশোনার সাথে সামঞ্জস্য রেখে সম্পূর্ণ ও কার্যকরী পথপ্রদর্শক হিসেবে কাজ করবে। টেন মিনিট স্কুল অ্যাপেই হওয়া লাইভ ক্লাসগুলো এমনভাবে প্ল্যান করা হয়েছে যাতে শিক্ষার্থীদের ক্লাসে মনোযোগের কোনোরকম বিচ্যুতি না ঘটে। শিক্ষার্থীরা যেন অভিভাবকদের তত্ত্বাবধানে ঘরে বসেই স্কুল-পরবর্তী পড়াশোনা করতে পারে এমন চিন্তা থেকেই টেন মিনিট স্কুল প্ল্যান করে অনলাইন ব্যাচের। যেখানে বছরজুড়ে শিক্ষক হিসেবে থাকছেন ১৫০ জনেরও বেশি বুয়েট, মেডিকেল, ঢাবিসহ দেশের স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ের বর্তমান ও প্রাক্তন ছাত্র-ছাত্রীরা, যারা দীর্ঘদিন ধরে অফলাইন ও অনলাইনে শিক্ষার্থীদের পড়াচ্ছেন। অনলাইন ব্যাচে:
আরও পড়ুন
কোম্পানীগঞ্জে আল-আকসা কম্পিউটার ট্রেনিং সেন্টারে শিক্ষার্থীদের সংবর্ধনা

কোম্পানীগঞ্জে আল-আকসা কম্পিউটার ট্রেনিং সেন্টারে শিক্ষার্থীদের সংবর্ধনা

মোঃ বদিউজ্জামান (বি.চৌধুরী), নোয়াখালী প্রতিনিধিঃ নোয়াখালী কোম্পানীগঞ্জে আল-আকসা কম্পিউটার ট্রেইনিং সেন্টারের ৮ম ও নবম ব্যাচের শিক্ষার্থীদের কোর্স সম্পুর্ণকরণ উপলক্ষে বিদায় ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে৷ মঙ্গলবার সকাল সাড়ে ১০ টায় নোয়াখালী কোম্পানীগঞ্জের চৌধুরীহাট বাজারের জনপ্রিয় কমিউনিটি সেন্টারে এ বিদায় ও দোয়া অনুষ্ঠান সম্পন্ন হয়৷ জনতা বাজার জামে মসজিদের খতিব মাওলানা এনায়েত উল্লার সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১নং সিরাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজিম উদ্দীন মিকন, প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন ২নং চরপার্বতী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী মোঃ হানিফ আনসারী , আরো উপস্থিত ছিলেন চরপার্বতী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোজাম্মেল হোসেন কামরুল, প্রেস ক্লাব কোম্পানীগঞ্জের সভাপতি হাসান ইমাম রাসেল,:
আরও পড়ুন
ডিএমপির অভিযান, মাদকসহ গ্রেপ্তার ৪৪

ডিএমপির অভিযান, মাদকসহ গ্রেপ্তার ৪৪

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে ৪৪ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। মাদক বিক্রি ও সেবনের অভিযোগে তাদের গ্রেপ্তার করেছে অপরাধ ও গোয়েন্দা বিভাগ। ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে সোমবার (২ জানুয়ারি) ভোর ৬টা থেকে মঙ্গলবার ভোর ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়। গ্রেপ্তারের সময় তাদের হেফাজত থেকে ৬২ হাজার ৯৩০ পিস ইয়াবা, ৪১ গ্রাম ১৩৯ পুরিয়া হেরোইন, ১৫০ বোতল ফেনসিডিল ও ৩১ কেজি ৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩২টি মামলা হয়েছে।
আরও পড়ুন
ট্রাক উল্টে ভেঙে গেল ৩৬ হাজার ডিম

ট্রাক উল্টে ভেঙে গেল ৩৬ হাজার ডিম

রাজবাড়ীতে শরীয়তপুরগামী একটি ডিম বোঝাই মিনি ট্রাক উল্টে প্রায় ৩৬ হাজার ডিম নষ্ট হয়ে গেছে। এতে প্রায় ৩ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ডিম ব্যবসায়ী মো. খোকনের। আজ সোমবার (২ জানুয়ারি) রাত সাড়ে ৩টার দিকে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের জেলা প্রাণি সম্পদ অধিদপ্তরের সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ডিম ব্যবসায়ী খোকন বলেন, একটি মিনি ট্রাকে ডিম বোঝাই করে পাবানা থেকে শরীয়তপুর যাচ্ছিলাম। পথে রাজবাড়ীর পশু হাসপাতালের সামনের সড়কে ট্রাকের চাকার স্টিক কেটে ট্রাক উল্টে যায়। এতে তাদের কোনো ক্ষতি না হলেও ট্রাকে থাকা এক হাজার ২০০ কেসে থাকা ৩৬ হাজার ডিম ভেঙে নষ্ট:
আরও পড়ুন
কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.